বাংলাদেশ, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১৭ জুলাই ২০২৩, ৬:১৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দ. আফ্রিকাকে হারিয়ে সিরিজ জিতল অনূর্ধ্ব-১৯ দল

স্পোর্টস ডেস্ক: সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ওয়ানডে সিরিজ ঘরে তুললো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে আজ ৩ উইকেটে জয় তুলে নিয়েছে টাইগার যুবারা।
প্রোটিয়াদের অনূর্ধ্ব-১৯ দলের ছুড়ে দেওয়া ২১১ রানের লক্ষ্য ৪৭.১ ওভারেই পেরিয়ে যায় বাংলাদেশ। এই জয়ে পাঁচ ম্যাচের সিরিজ ৩-২ ব্যবধানে জিতে নিল স্বাগতিকরা।

লক্ষ্য তাড়ায় নেমে বাংলাদেশকে ভালো শুরু এনে দেন দুই ওপেনার চৌধুরী মো. রিজওয়ান এবং আরিফুল। দুজনের জুটিতে আসে ৪০ রান। রিজওয়ান বিদায় নিলেও একপ্রান্ত আগলে রাখেন আরিফুল। তাকে দারুণ সঙ্গ দেন আদিল বিন সিদ্দিক। তাদের তৃতীয় উইকেট জুটিতে আসে ৮৭ রান। ৭০ বলে সাত চার ও ১ ছক্কায় ৫৮ রান করে বিদায় নেন আদিল।

তবে জুটি ভাঙলেও আরিফুল রানের চাকা সচল রাখেন। তিনিও দেখা পান ফিফটির। অবশ্য অপর প্রান্তে তখন নিয়মিত বিরতিতে উইকেট হারায় বাংলাদেশ। তবে শেষদিকে শিহাব জেমসের ১৫ ও মাহফুজুর রাব্বির অপরাজিত ১৭ রানে ভর করে জয়ের বন্দরে পৌঁছে যায় স্বাগতিক দল। সপ্তম উইকেট হিসেবে বিদায় নেওয়ার আগে আরিফুল ৮৫ বলে পাঁচ বাউন্ডারি ও ১ ছক্কায় খেলেন ৭১ রানের ইনিংস।

দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের পেসার লিয়াম অ্যালডার একাই নেন ৪ উইকেট এবং জুয়ান জেমস নেন তিন উইকেট।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৪৯.৪ ওভার পর্যন্ত খেলে ১০ উইকেটে ২১০ রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা। সফরকারীদের হয়ে সর্বোচ্চ ৬৩ রান করেন ডেভিড টিগার এবং অধিনায়ক জুয়ান খেলেন দ্বিতীয় সর্বোচ্চ ৩২ রানের ইনিংস। বল হাতে ৩ উইকেট নেনে বাংলাদেশের মাহফুজুর।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার

১

একই জায়গায় আটকে থাকতে চাই না

২

চলন্ত স্লিপার বাসে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে মরল ৯ যাত্রী

৩

বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি

৪

এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

৫

বিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

৬

দুপুরের মধ্যে ১১ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

৭

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

৮

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

৯

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

১০

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

১১

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

১২

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

১৩

চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

১৪

সাতক্ষীরায় এবি পার্টির কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীন

১৫

সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক গাজী বাবু

১৬

গাছের ডালে ঝুলছিল ১১ ফুটের অজগর, উদ্ধারের পর সুন্দরবনে অবমুক্ত

১৭

৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা

১৮

দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

১৯

সাতক্ষীরায় মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্ক’র সভা

২০