বাংলাদেশ, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
৬ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
২০ আগস্ট ২০২৩, ১২:৪০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মাদকাসক্ত যুবকের অত্যাচারে অতিষ্ঠ পায়রাডাঙ্গা গ্রামের মানুষ, প্রতিকার চেয়ে থানায় অভিযোগ

ডেস্ক রিপোর্ট: স্বামী বাড়িতে না থাকার সুযোগে বাড়িতে এসে দরজায় ধাক্কা দেওয়া, মোবাইলে ছবি ধারণ ও আজেবাজে কথা বলাসহ বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করে চলেছে এক মাদকাসক্ত যুবক। ওই যুবকের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে এলাকাবাসী। এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী সাতক্ষীরা সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

সাতক্ষীরা সদর উপজেলার পায়রাডাঙ্গা গ্রামের মৃত শাহাজান মল্লিকের ছেলে জাহাঙ্গির আলম জানান, আমি বিকাশ কোম্পানিতে চাকুরি করি। প্রায় সময় আমাকে বাহিরে থাকতে হয়। আমার স্ত্রী বাড়িতে একা থাকে। স্ত্রী বাড়িতে একা থাকার সুযোগে একই গ্রামের নুর উদ্দিনের ছেলে মাদকাসক্ত আরিফুল ইসলাম আমার বাড়িতে ঢুকে আমার স্ত্রীকে বিরক্ত করে। আমার স্ত্রী স্থানীয় দোকানে কেনাকাটা করতে গেলে মোবাইলে ছবি তুলে অশ্লীল অঙ্গভঙ্গিসহ আজেবাজে কথা বলে। তাছাড়া আমি বাড়িতে না থাকার সুযোগে সে আমার বাসায় যেয়ে দরজায় ধাক্কাধাক্কি করে। এসব কারণে আমার স্ত্রী মারাত্মক ভয় পায় এবং তার তিন মাসের পেটের বাচ্চা নষ্ট হয়ে যায়। গত ১৭/০৮/২০২৩ তারিখ রাত সাড়ে ১০টায় সে এসে আমার বাড়ির দরজা ধাক্কা দেয়। আমি দরজা খুলে দেখি আরিফুল দাড়িয়ে আছে। এখানে আসার কারণ জানতে চাইলে সে আমাকে গালিগালাজ করে মারধর করে চলে যায়।

বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানালে ও তাদের বাড়িতে গেলে আরিফুলের পিতাসহ অন্যরা বলে আমার ছেলে আমাদের কথা শোনে না আপনারা আইনের আশ্রয় নেন। মাদকাসক্ত আরিফুলের হাত থেকে রেহাই পাওয়ার জন্য ভুক্তভোগী পরিবারটি পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন।

 

 

 

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাটকেলঘাটায় ৮শ লিটার নারকেল তেল জব্দ, যাচাই হচ্ছে ভেজাল কি না

১

কয়রায় সরকারি জমি নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন পল্লী চিকিৎসকের মৃত্যু

২

বন্ধ হচ্ছে টুজি, চাপে বাটন ফোন

৩

কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

৪

কালিগঞ্জে উৎসবমুখর পরিবেশে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

৫

ডুমুরিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

৬

ইছামতিতে প্রতিমা বিসর্জন, নদীতে নামতে পারেনি বাংলাদেশিরা

৭

যুক্তরাষ্ট্রে ফের চালু হচ্ছে ডিভি লটারি?

৮

আবারও অবরোধ ঘোষণা, পর্যটকদের সাজেক ছাড়ার আহ্বান

৯

শার্শায় ৪ কোটি টাকা মূল্যের ১৮টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক

১০

‌‘সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়া কর্মী’ ডা. মিজানুর রহমানের মন্তব্য ঘিরে তীব্র বিতর্ক

১১

প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানানোর সময় প্রটোকল ভঙ্গ, রাজশাহীর বিভাগীয় কমিশনার ওএসডি

১২

এবার হবে ‘ওয়ার্ম উইন্টার’, শীতের ব্যাপ্তিও কমবে

১৩

সাতক্ষীরায় অ-১৪ ফ্রি সাঁতার প্রশিক্ষণ শুরু ২৪ অক্টোবর, অংশ নেওয়ার আহবান

১৪

জীবনানন্দের ‘বনলতা’র খোঁজে || ‎তারিক ইসলাম

১৫

তালায় তিন দিনে ৭০পূজামণ্ডপ পরিদর্শন করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব

১৬

টুপটাপ রিসোর্ট ও আমাদের দায়হীনতার সংস্কৃতি || মো. মামুন হাসান

১৭

শ্রীউলার ৮টি পূজামণ্ডপে যুবদল নেতা রাফিউলের আর্থিক সহযোগিতা

১৮

পয়সা দিচ্ছে পালিয়ে যাওয়া স্বৈরাচার, অস্থিরতার চেষ্টা করছে আরেক পক্ষ: তারেক রহমান

১৯

বিষ্ণুপুরে আট দুর্গামন্দিরে অনুদানের চেক প্রদান

২০