বাংলাদেশ, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
১৬ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১১ সেপ্টেম্বর ২০২৪, ১১:১৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

দাদির জন্য খাটিয়া আনতে গিয়ে ট্রাকচাপায় নাতিসহ তিনজন নিহত

ডেস্ক রিপোর্ট: নড়াইলের লোহাগড়া উপজেলায় দাদির জন্য খাটিয়া আনতে গিয়ে রাস্তা পারাপারের সময় ট্রাকের চাপায় নিহত হয়েছেন ওই বৃদ্ধার নাতি রাসেল মোল্যাসহ তিনজন।

এ ঘটনায় তুহিন শেখ নামে তাদের আরও এক সহযোগী গুরুতর আহত হয়েছেন।

বুধবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিক নড়াইল-ঢাকা মহসড়কের লোহাগড়া উপজেলার আলা মুন্সীর মোড় সংলগ্ন মাইটকুমড়া আশ্রয়ণ প্রকল্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পৌরসভার মাইটকুমড়া গ্রামের হেমায়েত শেখের ছেলে শামিম শেখ (৩০), একই গ্রামের রমজান বিশ্বাসের ছেলে জিয়া বিশ্বাস (৪০) ও একই গ্রামের জামাল মোল্যার ছেলে রাসেল মোল্যা (২০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বার্ধক্যজনিত কারণে রাসেল মোল্যার দাদি মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) রাতে অসুস্থ হয়ে পড়লে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়। মরদেহ গ্রামে এনে দাফনের জন্য পার্শ্ববর্তী মসজিদ থেকে খাটিয়া আনতে যান রাসেলসহ চারজন। খাটিয়া নিয়ে চারজন নড়াইল-ঢাকা মহাসড়কের আলা মুন্সীর মোড় সংলগ্ন আশ্রয়ণ প্রকল্পের সামনের রাস্তা পার হতে গেলে নড়াইল থেকে ঢাকাগামী দ্রুতগতির মুরগিবাহী একটি ট্রাক তাদের চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই রাসেল ও শামীম মারা যান এবং জিয়া ও তুহিন শেখকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক জিয়াসহ মোট তিনজনকে মৃত ঘোষণা করেন। পরে আহত তুহিনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, এটি একটি দুঃখজনক ঘটনা। নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘাতক ট্রাকটি শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

১

সাতক্ষীরায় নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা

২

সখিপুরে শিশুদের মাঝে জার্সি বিতরণ

৩

৪ দিনেও উদ্ধার হয়নি সুন্দরবনে অপহৃত ২১ জেলে

৪

অভয়নগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে জীবিকা উপকরণ হস্তান্তর

৫

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

৬

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৮

৭

বাড়লো ফার্নেস অয়েলের দাম, কার্যকর রাত থেকেই

৮

সাতক্ষীরায় নদীকৃত্য দিবসের আলোচনা: দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

৯

এমপি গাজী নজরুলের সঙ্গে মরিয়মের বাবার আপস

১০

তালায় রেকর্ডীয় জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন

১১

পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বারসিকের ক্যাম্পেইন

১২

শার্শায় ২৬ পিস স্বর্ণের বারসহ চোরাকারকারী আটক

১৩

জয়ের পরও স্বস্তি নেই ব্রাজিল শিবিরে

১৪

দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, সতর্কতা

১৫

প্রথমবার নারী প্রধানমন্ত্রী পেল মরক্কো

১৬

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ

১৭

অনিবন্ধিত অনলাইন ও নিউজ পেজের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার

১৮

হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের

১৯

একনেকে ১৫,৮২৩ কোটি টাকায় ১৩ প্রকল্প অনুমোদন

২০