বাংলাদেশ, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
৪ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১২ মার্চ ২০২৩, ৮:৪১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বোরো ধানে সেচ দেওয়ার পাইপ ভেঙে দেওয়ার অভিযোগ, নষ্ট হচ্ছে কৃষকের স্বপ্ন

কয়রা (খুলনা) প্রতিনিধি: পূর্ব শত্রুতার জেরে খুলনার কয়রায় বোরো ধানে সেচ দেওয়ার পাইপ ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে সেচ দিতে না পারায় ৩৫ জন কৃষকের ৭০ বিঘা জমির বোরা ধান শুকিয়ে মারা যাচ্ছে।

এ বিষয়ে ক্ষতিগ্রস্ত ৩নং কয়রা গ্রামের চাষীরা প্রতিকার চেয়ে রোববার কয়রা উপজেলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছেন।

সাংবাদ সম্মেলনে চাষীদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন ৩নং কয়রা গ্রামের কৃষক হাবিবুল্লাহ গাজী।

লিখিত বক্তব্যে কৃষক হাবিবুল্লাহ গাজী জানান, আমরা ৩৫ জন কৃষক মিলে কয়রা মৌজার ৩নং কয়রা বিলে ৭০ বিঘা জমিতে চলতি বোরো মৌসুমে ধান রোপন করেছি। চাষাবাদের জন্য ওই বিলের মোশারফ হোসেনের স্যালো মেশিনের মাধ্যমে পানি সরবরাহ করে সেচ কার্য পরিচালনা করছি। সম্প্রতি জায়গা জমির বিরোধ এবং পূর্ব শত্রুতার জের ধরে গত ৭ মার্চ মোশারফ হোসেনের প্রতিপক্ষ একই এলাকার ইজাজুল গাজী গংরা ৪৫০ ফুট স্যালো মেশিনের ডেলিভারি লাইনের পাইপ প্রকাশ্য দিবালোকে ভেঙ্গে দিয়েছে। সেই থেকে পানি সরবরাহ বন্ধ থাকায় ফসলি জমির ধান শুকিয়ে মারা যাচ্ছে। কয়েক দফা চেষ্টা করেও কোন প্রতিকার মেলেনি।

পাইপ ভেঙে দেওয়ার বিষয়ে জানতে চাইলে অভিযোগ স্বীকার করে অভিযুক্ত ইজাজুল গাজী বলেন, মোশারফ গাজী আমার মামা। আমার মামার সোলোর পাইপ আমার জমির উপর দিয়ে নিয়ে গেছে। সম্প্রতি আমাকে এলাকা থেকে তাড়ানোর জন্য বিভিন্ন ষড়যন্ত্র করছেন। এবিষয়ে জানতে পেরে রাগান্বিত হয়ে আমি আমার মামার স্যালো মেশিন থেকে পানি সরবরাহ করার ৪টি পাইপ ভেঙে ফেলিছি।

এ বিষয়ে উপ-সহকারী কৃষি অফিসার অনুতাব সরকার বলেন, কৃষকের সেচ দেওয়ার পাইপ ভেঙে দেওয়ার বিষয়ে অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় মৃত্যু বেড়ে ২৭, আহত ৭০

মেলায় ঘুরতে যাওয়ার সুযোগে ব্যবসায়ীর ফাঁকা বাড়িতে দুর্ধর্ষ চুরি

জুনিয়র রাইডার্স ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টে কাটিয়া ফ্যালকন চ্যাম্পিয়ন

ফার্মগেটে মসজিদে গোপন বৈঠক, আটক ২৩

বেনাপোলে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার, স্থানীয়দের উদ্যোগে দাফন

আশাশুনির ফটিকখালীতে জমি দখলের পাঁয়তারার অভিযোগে মানববন্ধন

আশাশুনির কাদাকাটি ও ঝাউবুনিয়া বিলে রাতের আঁধারে মাছ চুরি, ঘের মালিকদের উদ্বেগ

আশাশুনি সদর ইউনিয়নে জামায়াতের গণসংযোগ

পরিবেশ সুরক্ষায় সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ

গুড়পুকুরপাড়ে মনসা পূজায় পুণ্যার্থীদের ঢল, হচ্ছে না মেলা

১০

শ্যামনগরে ইসলামী আন্দোলনের পৌর কমিটি ঘোষণা

১১

সাতক্ষীরায় সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন

১২

কা‌লিগ‌ঞ্জে পুকুরে ডু‌বে দুই শিশুর মৃত্যু

১৩

ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড

১৪

উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউপি নির্বাচন : ইসি

১৫

রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ

১৬

শ্যামনগরে জাল টাকা দিয়ে পণ্য কেনার সময় কিশোর আটক

১৭

দেবহাটায় জিআইএসভিত্তিক গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা

১৮

দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে সভা, শিক্ষায় ফিরেছে ৮৭ শিশু

১৯

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল মান্নান

২০
error: Content is protected !!