বাংলাদেশ, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬
২৩ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
৩০ আগস্ট ২০২৩, ১১:৩২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে ৬ ভিক্ষুকের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা

সুলতান শাহজান: সাতক্ষীরার শ্যামনগরে ভিক্ষা ছেড়ে স্বনির্ভর জীবন গড়ার লক্ষ্যে সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ছয় জন ভিক্ষুককে মনোহারি দোকানের মালামাল, নগদ টাকা ও হাঁস-মুরগি পালনের উপকরণ উপহার দেওয়া হয়েছে।

বুধবার (৩০ আগস্ট) উপজেলা পরিষদ প্রাঙ্গণে বিকল্প কর্মসংস্থান ও পুনর্বাসন কর্মসূচির অংশ হিসেবে শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম আতাউল হক দোলন নগদ টাকাসহ তাদের কাছে এসব উপকরণ হস্তান্তর করেন।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আক্তার হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জিয়াউর রহমান, কৃষি কর্মকর্তা মোঃ নাজমুল হুদা প্রমুখ উপস্থিত ছিলেন।

উপকরণ পেয়ে আটুলিয়া ইউনিয়নের বড়কুপোট গ্রামের মোঃ আবু মনসুর শেখ দ্য এডিটরসকে বলেন, আমি পঙ্গু। আমার একটা মাত্র ছেলে আমাকে রেখে ভারতে গেছে, সে সেখানে কাজ করে। এখন আর কাজ করতে পারি না। গত কয়েক বছর ধরে ভিক্ষা করতাম। এখন স্যারেরা বিক্রি করার জন্য কিছু মালামাল দিয়েছে। এখন আর ভিক্ষা করার কোনো ইচ্ছে নেই।

কাশিমাড়ী ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মোছা. আকলিমা খানম গত ১০ বছর ধরে ভিক্ষা করছেন। তার স্বামী সন্তান নেই। ভাইয়ের সংসারে থাকে সে। আকলিমা খানমের বয়স হয়েছে। এখন তিনি আর তেমন ভিক্ষা করতে পারেন না। দোকানের মালামালগুলো তার জীবিকার উৎস হবে বলে জানান আকলিমা খানমের ভাইয়ের স্ত্রী রাবেয়া খাতুন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগরে বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতে হাঁস-মুরগি পালনের প্রশিক্ষণ

১

কয়রায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা

২

তালায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা

৩

সাবেক প্রকৌশলী শামসুদ্দিন আহমেদ আর নেই

৪

সাতক্ষীরা সীমান্তে প্রায় দেড় কোটি টাকার হেরোইন তৈরির কাঁচামাল জব্দ

৫

দেবহাটায় মাদকবিরোধী সাইকেল র‍্যালি 

৬

সুন্দরবন ভ্রমণে গিয়ে পর্যটক নিখোঁজ!

৭

হৃদয়ের প্রথম সেঞ্চুরি

৮

তানজিন তিশার সদস্যপদ স্থগিত করল অভিনয়শিল্পী সংঘ

৯

ঢাকায় এক রাতে পাঁচ স্থানে ৮ ককটেল বিস্ফোরণ, বাসে আগুন

১০

সুন্দরবনের বনদস্যু জোনাব বাহিনীর প্রধান জোনাব গ্রেপ্তার

১১

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ

১২

জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর

১৩

জামায়াতে ইসলামীর ইসলাম আমাদের ইসলাম নয়: হেফাজত আমির

১৪

রাজধানীর ভাটারায় বাসে আগুন

১৫

রূপগঞ্জে পুলিশের রগ কাটল মাদক কারবারিরা

১৬

শ্যামনগরে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মশাল মিছিল

১৭

শার্শায় ধান ক্ষেত থেকে দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার

১৮

তালার শালিখা নদী থেকে অজ্ঞাত যুবকের লা/শ উদ্ধার

১৯

‎খেজুর রসের মিষ্টি সুবাস ও শীতের স্নিগ্ধ পরশ || ‎তারিক ইসলাম

২০