বাংলাদেশ, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
৭ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১০ সেপ্টেম্বর ২০২৩, ২:১৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দেবের ‘বাঘা যতীন’ সিনেমার টিজার প্রকাশ্যে

বিনোদন ডেস্ক: দেব ভক্তদের দীর্ঘদিনের প্রতীক্ষার পালা শেষ হয়েছে। প্রকাশিত হয়েছে দেব অভিনীত ‘বাঘা যতীন’ সিনেমার টিজার। বাংলা ও হিন্দি দুই ভাষাতেই টিজার মুক্তি পেয়েছে।

‘দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স’র সোশ্যাল মিডিয়া থেকে সিনেমার টিজার শেয়ার করে লেখা হয়, ‘দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স সগৌরবে উপস্থাপন করছে ‘বাঘা যতীন’ সিনেমার টিজার। বাঘা যতীন এক বঙ্গসন্তান যার হুঙ্কারে কেঁপে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদ। সেই মহান বলিদান ও লড়াইয়ের বীরগাঁথা নিয়ে বড়পর্দায় আমরা আসছি ১৯ অক্টোবর।’

এ সিনেমার হিন্দি সংস্করণ মুক্তি পাবে ২০ অক্টোবর। দেব মানেই কোনো না কোনো নতুন কিছু উপহার। কিছুদিন আগেই তাকে দর্শক ব্যোমকেশ রূপে দেখেছেন বড়পর্দায়। এবার পূজায় দর্শকের মনে স্থান করে নিতে আসছেন ‘বাঘা যতীন’ দেব। প্রকাশ্যে এসেছে এর টিজার।

ভারতজুড়ে পূজার আবহে বাংলা ও হিন্দি দুই ভাষাতেই মুক্তি পাবে অরুণ রায় পরিচালিত, দেব অভিনীত ‘বাঘা যতীন’। এরই মধ্যে ‘প্রি-টিজার’ নজর কেড়েছে দর্শকের। ভূয়সী প্রশংসা পেয়েছেন বাঘা যতীনের বেশে দেব।

কিছুদিন আগে প্রকাশ্যে এসেছে নতুন লুক টিজার। তাতে অবশ্য ছিল না দেবের ‘হিরো সুলভ ঝাঁঝ’। কিন্তু নেপথ্য কণ্ঠে ক্ষুদিরাম বসুর কথা ছিল। যা শুনলে গায়ে কাঁটা দিতে বাধ্য। ঘোষণা করা হয় সেই চরিত্রের অভিনেতার নাম। সমিউল আলমকে দেখা যাবে ‘বাঘা যতীন’ সিনেমায় ক্ষুদিরাম বসুর ভূমিকায়। ৯ সেপ্টেম্বর প্রকাশ্যে আসা টিজারেও তার দেখা মিলেছে।

ভারতের ৭৬তম স্বাধীনতা দিবস পূর্তির শুরুতে প্রকাশ্যে আসে দেবের ‘বাঘা যতীন’ সিনেমার প্রি-টিজার। ১৯ অক্টোবর অর্থাৎ মহাপঞ্চমীর দিন ভারতের বাংলা ভাষাভাষী এলাকায় মুক্তি পাবে এ সিনেমা। ২০ অক্টোবর দেশজুড়ে হিন্দিতে মুক্তি পাবে ‘বাঘা যতীন’।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগরে জলবায়ু পরিবর্তনের প্রকৃতিভিত্তিক সমাধান নিয়ে দুই দিনের প্রশিক্ষণ

কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ কর্মসূচিতে দুইপক্ষের সংঘর্ষ, আহত ৫

কয়রায় বিএনপির মিছিল-সমাবেশ

তালায় ২৯ জন উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া ও ঘর বিতরণ

গণ বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণে সার্ভিস প্রোভাইডারদের তালিকাভুক্তকরণ বিষয়ক মতবিনিময়

দক্ষিণ শ্রীপুর কুশুলিয়া স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ

দেবহাটায় যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কালিগঞ্জে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা

সাতক্ষীরায় যুবদলের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

১০

ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড

১১

সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না

১২

ঘণ্টায় ৩৫০ কিমি গতির বুলেট ট্রেন তৈরি করছে ভারত

১৩

দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম সিয়াম

১৪

এক হাজার টাকার নোট বাতিলের দাবি, সরকারকে আইনি নোটিশ

১৫

ডিআইজিসহ ৩১ পদে রদবদল

১৬

প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা

১৭

সাতক্ষীরায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

১৮

চট্টগ্রাম-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান গ্রেপ্তার

১৯

জ্বালানি তেলের দাম বাড়ানো ইস্যুতে আইএমএফের শর্ত নেই: তথ্য উপদেষ্টা

২০