বাংলাদেশ, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
৪ অক্টোবর ২০২৩, ১১:১৯ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

নয়াদিল্লিতে সুষ্ঠু নির্বাচন নিয়ে আলোচনা করেছেন হাসিনা-বাইডেন: হোয়াইট হাউস

ডেস্ক রিপোর্ট: হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের কৌশলগত যোগাযোগবিষয়ক সমন্বয়ক জন কিরবি জানিয়েছেন, নয়াদিল্লিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কোন্নয়নের গুরুত্ব নিয়ে কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

মঙ্গলবার (৩ অক্টোবর) হোয়াইট হাউসে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান জন কিরবি।

গত মাসে নয়াদিল্লিতে জি-২০ সম্মেলনের ফাঁকে বাইডেন, শেখ হাসিনা ও তার মেয়ে সায়মা ওয়াজেদ সেলফি তোলেন। তখন তাদের মধ্যে কিছু কথাবার্তা হয়েছিল বলেও সে সময় বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছিল। প্রায় তিন সপ্তাহ পর হোয়াইট হাউসও এ বিষয়ে জানাল।

হোয়াইট হাউসে মঙ্গলবার রাতে ব্রিফিংয়ে একজন সাংবাদিক দিল্লিতে জো বাইডেন ও শেখ হাসিনার আলোচনার প্রসঙ্গ টানেন। তিনি জানতে চান, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ক এখন কেমন দেখছেন?

জবাবে কিরবি বলেন, ‘তারা (বাইডেন ও শেখ হাসিন) অবাধ ও সুষ্ঠু নির্বাচনের গুরুত্ব নিয়ে কথা বলেছেন। তারা জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন ইস্যুতে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতির গুরুত্ব নিয়েও কথা বলেছেন। ’

নয়াদিল্লির পর গত মাসে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন উপলক্ষে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আয়োজিত নৈশভোজেও সাক্ষাৎ হয়েছিল শেখ হাসিনা-বাইডেনের।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে অভিজ্ঞতা বিনিময় অধিবেশন

১

হাজার বছরের পথ বেয়ে পর্যটনের বাংলাদেশ || মো: মামুন হাসান

২

সাতক্ষীরায় দুর্গাপূজার নিরাপত্তায় ৩১ প্লাটুন বিজিবি মোতায়েন

৩

সাতক্ষীরায় আর্ন্তজাতিক গ্রামীণ নারী দিবস পালিত

৪

শ্যামনগরে গ্রামীণ নারী কৃষি মেলা

৫

সাতক্ষীরায় মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ উদ্বোধন

৬

হাম-রুবেলা প্রতিরোধে ধর্মীয় নেতাদের সম্পৃক্ত করার আহ্বান

৭

পাইকগাছায় ১৫১ পূজামণ্ডপে সরকারি সহায়তা প্রদান

৮

প্রান্তিক মানুষের অভিজ্ঞতা, সফলতা ও প্রত্যাশা নিয়ে সাতক্ষীরায় সহযোগিতা সভা

৯

সাতক্ষীরায় দুর্গোৎসবে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস রেঞ্জ ডিআইজির

১০

তথ্য অধিকার দিবস উদযাপনে আলোচনা

১১

পূজো আসে, আনন্দ আসে না বাঘ বিধবাদের ঘরে

১২

ধর্ষণ মামলায় মোশাররফকে কারাগারে পাঠানোর নির্দেশ

১৩

সুন্দরবনের অভয়ারণ্যে কাকড়া শিকার, নৌকাসহ ৩ জেলে আটক

১৪

মাদকের টাকা না পেয়ে মাকে দা দিয়ে কোপ, ঠেকাতে গিয়ে কাকী নিহত

১৫

কপ ৩১: যাদের জন্য জলবায়ু সম্মেলন, তাদের জায়গা কোথায়? || এস এম জান্নাতুল নাঈম

১৬

জবি ক্যাম্পাসে পশু জবাই নিষিদ্ধ করল প্রশাসন

১৭

কয়রায় ইকোসিস্টেম পুনরুদ্ধারে যুবকদের উদ্যোগ, খাল-পুকুরে পরিচ্ছন্নতা অভিযান

১৮

দেবহাটায় শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ

১৯

কালিগঞ্জে যুবলীগ সদস্য মহব্বত গ্রেপ্তার

২০