বাংলাদেশ, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
২৫ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
১ মে ২০২৩, ৪:৪৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মে দিবসে গাজীপুরের কারখানায় বিস্ফোরণ, দগ্ধ ২১

ডেস্ক রিপোর্ট: গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর থানাধীন জরুন এলাকায় একটি কারখানায় গ্যাস লাইন লিকেজ হয়ে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ওই কারখানার কমপক্ষে ২১ জন শ্রমিক দগ্ধ হয়েছেন।

তাৎক্ষণিক দগ্ধদের পরিচয় জানা যায়নি। তারা সবাই ওই কারখানার শ্রমিক বলে জানা গেছে।

সোমবার (১ মে) সকালে জরুন এলাকায় মণ্ডল গ্রুপের কটন বিডি কারখানায় এ ঘটনা ঘটে।

পুলিশ, ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, জরুন এলাকায় মণ্ডল গ্রুপের কটন বিডি কারখানায় গ্যাস লাইন লিকেজ হয়ে বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়। এতে ওই কারখানার কমপক্ষে ২১ জন শ্রমিক দগ্ধ হয়। এ সময় কারখানার নিজস্ব ব্যবস্থাপনাতে আগুন নেভানো হয়। পরে দগ্ধ ও আহত শ্রমিকদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ২১ জনকে নিয়ে আসা হয়েছে। তবে তাদের কারো অবস্থা গুরুতর না।

কাশিমপুর ডিবিএল ফায়ার সার্ভিসের পরিদর্শক মিরাজুল ইসলাম জানান, বিস্ফোরণে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছার আগেই দগ্ধ আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কারখানার নিজস্ব ব্যবস্থাপনায় তারা আগুন নিভিয়ে ফেলে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশাশুনিতে ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে জবি ক্যাফেটেরিয়ায় খাবার, স্বাস্থ্যঝুঁকি!

তালায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

জামায়াতকে ‘ইসলামী’ দল বলা যায় না: চরমোনাই পীর

ভাইভার নম্বর বাড়িয়ে সরকারি চাকরিতে স্বজনপ্রীতির সুযোগ বাড়াচ্ছে সরকার

ইউনূসের পথে বর্তমান সরকার, মার্কিন স্বার্থ রক্ষা করছে: ক্বাফী রতন

অবশেষে কারাগার থেকে মুক্তি পেলেন বিদিশা সিদ্দিক

উপকূলীয় অঞ্চলের মানুষের কর্মসংস্থানে এলজির ভ্যান বিতরণ

আশাশুনিতে আ’লীগ নেতা অহিদুল মোল্লার বিএনপিতে অনুপ্রবেশ ঠেকাতে মানববন্ধন

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃ/ত্যু

১০

ঋশিল্পীতে বিশ্ব ফিজিওথেরাপি দিবস পালিত

১১

বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ, অক্টোবরেই দুই টেস্ট

১২

ঢাকা-কলকাতা রুটের মৈত্রী এক্সপ্রেস পুনরায় চালুর বিষয়ে শিগগিরই সুখবর

১৩

ব্যালন ডি’অরের সেরা গোলরক্ষকের তালিকায় কেপ ভার্দের ভোজিনহা

১৪

নুসরাত হ/ত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

১৫

ক্যারিয়ার সেরা র‌্যাংকিংয়ে মারুফা

১৬

বিএনপি-আ. লীগ সংঘর্ষে রণক্ষেত্র নড়াইল, নি/হত ১

১৭

সব মাদ্রাসায় মিড-ডে মিল চালুর পরিকল্পনা সরকারের

১৮

বাংলাদেশের নতুন জার্সির দাম ১৬০০ টাকা, কারণ কী?

১৯

হাসিনাকে ফেরাতে সরকারের অবস্থান স্পষ্ট ও অনড়: তথ্য উপদেষ্টা

২০
error: Content is protected !!