বাংলাদেশ, শনিবার, ২৯ আগস্ট ২০২৬
১৪ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
২ জুলাই ২০২৪, ৭:৫৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কার্ড প্রকাশ, বিয়ে করছেন দীঘি!

বিনোদন ডেস্ক: বিয়ে করতে যাচ্ছেন এই সময়ের চিত্রানায়িকা প্রার্থনা ফারদিন দীঘি? এমন আলোচনা চলছে দেশের শোবিজ অঙ্গনে। যদিও এর কারণ অভিনেত্রী নিজেই।
সোমবার রাতে দীঘির এক ফেসবুক পোস্ট থেকেই আলোচনার শুরু।

একটি বিয়ের কার্ড পোস্ট করেন তিনি। কার্ডটির একটি অংশে লেহেঙ্গা পরা তার একটি ছবি দেখা গেছে আর বাকি অংশ তিনি ঢেকে রেখেছেন হাত দিয়ে। দীঘির অনামিকায় শোভা পাচ্ছে এনগেজমেন্ট রিং!

ক্যাপশনে দীঘি লেখেন, ‘আর অপেক্ষা করতে পারছি না। সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। ’

এর পর থেকেই সবার প্রশ্ন- তাহলে কি খুব শিগগিরই বিয়ের খবর দিচ্ছেন অভিনেত্রী? নাকি এটি নতুন কোনো কাজের প্রচারণার কৌশল? দীঘির পোস্টের কমেন্ট বক্সে কৌতূহলী ভক্তরা নানা সমীকরণ মেলাচ্ছেন। তবে কারো কমেন্টের উত্তর দেননি দীঘি। বোঝাই যাচ্ছে, বিয়ের গুঞ্জন উসকে দিয়ে রহস্য করছেন তিনি।

তবে এ বিষয়ে দীঘি কিছু না বললেও মুখ খুলেছেন তার বাবা ও অভিনেতা সুব্রত। তিনি গণমাধ্যমকে বলেন, বিয়ে, নাকি কোনো কাজের ঘোষণা-তা আজ সন্ধ্যায় জানা যাবে। দীঘি বিষয়টি পরিষ্কার করবে।

প্রয়াত নায়িকা দোয়েল ও অভিনেতা সুব্রতের মেয়ে দীঘি। চলচ্চিত্রে শিশুশিল্পী হিসেবে পরিচিতি পেয়েছিলেন। ২০০৮ সালে মুক্তি পায় পিএ কাজল পরিচালিত সিনেমা ‘১ টাকার বউ’। সেই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেন শাকিব খান, শাবনূর ও রুমানা খান।

সিনেমাটিতে কাজল চরিত্রে অভিনয় করা শাবনূরের মেয়ের ভূমিকায় দেখা যায় দীঘিকে। অভিনয়ের জন্য ৩৩তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ শিশুশিল্পী বিভাগে পুরস্কৃত হন দীঘি। সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে চিত্রনায়িকা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন দীঘি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেপালে প্রাণহানি বেড়ে ৬১৬, নিখোঁজ আড়াই হাজার

জিএম নূর ইসলাম- দৃঢ়চেতা এক সফল মানুষ || আবুল কাসেম

সাতক্ষীরায় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের সম্মেলন: সুমন সভাপতি, নয়ন সম্পাদক

গাছে গাছে পেরেক ঠুকে প্রচারপত্র, দেখবে কে?

দৃষ্টিপাত সম্পাদকের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

২০৩০-এ বিশ্বের ৩২তম অর্থনীতি হবে বাংলাদেশ: আইএমএফ

নেপালে নিহত বেড়ে ৫৪৭, এখনো ৫১৭ বিদেশি নিখোঁজ

বীর উত্তম সি.আর দত্ত ও রঞ্জন কর্মকারের স্মরণসভা

জানুয়ারিতে বাংলাদেশে আসতে পারে ভারত

দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে জাতীয় পার্টির শোক

১০

বেতনা তীরে ০৭০৯’র বৃক্ষরোপণ, নদী ও পরিবেশ রক্ষার অঙ্গীকার

১১

হাম উপসর্গে পাঁচজনের মৃত্যু, নতুন রোগী ১১৭০

১২

দেবহাটায় যাত্রীবাহী বাসের সাথে মোটরসাইকেলের সংঘর্ষ, মৎস্য ব্যবসায়ী নিহত

১৩

সাত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

১৪

শার্শা সীমান্তে বিদেশি পিস্তল ও ম্যাগজিন উদ্ধার

১৫

চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে ৫ শিশুর মৃত্যু

১৬

গণমানুষের ভালোবাসায় সিক্ত হয়ে চিরনিদ্রায় শায়িত হলেন দৈনিক দৃষ্টিপাত সম্পাদক নুর ইসলাম

১৭

সাতক্ষীরার দায়িত্ব পেলেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

১৮

এখন জামিন চাই না, বাসায় যাওয়ার তাড়া নেই: ট্রাইব্যুনালে দীপু মনি

১৯

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি

২০
error: Content is protected !!