বাংলাদেশ, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
২ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
৪ অক্টোবর ২০২৩, ৭:০২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পাইকগাছার আলমতলা ও খুদখালীতে পাউবোর বেড়িবাধ চরম ঝুঁকিতে, পরিদর্শনে কর্তৃপক্ষ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপে অতি বর্ষণ এবং শিবসা ও কড়ুলিয়া নদীর স্রোতে আলমতলা ও খুদখালীতে ভাঙন তীব্র আকার ধারণ করেছে। স্থানীয়রা যে কোনো মুহূর্তে ওয়াপদার বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে ব্যাপক ক্ষয়-ক্ষতির শংকা প্রকাশ করেছেন।

এ পরিস্থিতিতে বুধবার (৪অক্টোবর) দুপুরে উপজেলার লস্করের আলমতলা ও গড়ইখালীর খুদখালীতে ভাঙনকবলিত ওয়াপদার বাধ পরিদর্শন করেছেন খুলনা পওর বিভাগের নির্বাহী প্রকৌশলী-২ মোঃ আশরাফুল আলম, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, ইউএনও মুহাম্মদ আল-আমিন, উপ-সহকারী প্রকৌশলী রাজু হাওলাদার ও সংশ্লিষ্ট দুই ইউপি চেয়ারম্যান জিএম আব্দুস ছালাম কেরু এবং কেএম আরিফুজ্জামান তুহিন।

জানা গেছে, পাউবো’র ১০/১২ পোল্ডারে শিবসা নদীর ভাঙনে গড়ইখালীর খুদখালীর ৮০০ মিটার বেড়িবাধ ও লস্কর ইউনিয়নের আলমতলায় ৭০০ মিটার বেড়িবাধ মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। নদীতে অস্বাভাবিকভাবে পানি বৃদ্ধির ফলে কপোতাক্ষ নদের ভেড়িবাধ ভেঙে ইতোমধ্যে উপজেলার হরিঢালীর মাহমুদকাটি, গদাইপুর ও রাড়ুলীর জেলে পল্লী প্লাবিত হয়ে ক্ষয়-ক্ষতি হয়েছে।

এদিকে, চলতি বছরের জানুয়ারিতে জাইকার ৫২ কোটি টাকা অর্থায়নে খুদখালি ও আলমতলার নদী ভাঙন রোধে টেকসই বেড়িবাধ এবং বাইনতলায় স্লুইচ গেট নির্মাণ প্রকল্পের টেন্ডার আহবান করা হলেও এখন পর্যন্ত কোনো দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে।

তবে সংশ্লিষ্টরা বলছে, ২০২৪ সালের মধ্যে এ প্রকল্পের কাজ সম্পন্ন হওয়ার কথা।

এ প্রসঙ্গে ঠিকাদারী প্রতিষ্ঠান আর-রাদ কর্পোরেশনের প্রজেক্ট ইঞ্জি. আরাফাত জাহান বলেন, এ মুহূর্তে জরুরি ভিত্তিতে ভাঙন কবলিত খুদখালী ও আলমতলায় মাটি ও বালুর বস্তা ফেলে ডাম্পিং করা হচ্ছে। তিনি আরো বলেন, টেন্ডারের পরে ভাঙন কবলিত দুই স্থানে পানির গভীরতা তিন গুণ বৃদ্ধি পেয়েছে। কাজেই পাউবো’র নতুন ডিজাইন হাতে পেলে দ্রুত কাজ শুরু করা হবে।

পরিদর্শনকালে খুলনা পওর-২ বিভাগের নির্বাহী প্রকৌশলীমোঃ আশরাফুল আলম সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে পোল্ডার রক্ষার্থে জরুরি ভিত্তিতে ডিজাইন অনুযায়ী কাজ করার নির্দেশনা দেন।

একইসাথে তিনি আরো বলেন, এই সময়ের মধ্যে কোনো ক্ষয়-ক্ষতি হলে ঠিকাদারী প্রতিষ্ঠানকে দায়-দায়িত্ব নিতে হবে।

এ প্রসঙ্গে খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু জানান, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিবকে বিষয়টি অবগত করলে তাৎক্ষণিক তারা দু’জনেই জরুরী ভিত্তিতে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ করার নির্দেশনা দিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোন কোন বিষয়ে একমত যুক্তরাষ্ট্র-ইরান, কী ঘটবে এখন?

হাম ও হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

মাগুরার জেলা প্রশাসক গুরুতর অসুস্থ, হেলিকপ্টারে ঢাকায় প্রেরণ

জেলেখালী ভাই ভাই সংঘের উদ্যোগে ফুটবল বিতরণ

পাইকগাছায় হাসান কিং হত্যা মামলায় সাবেক ছাত্রনেতা রিমান্ডে

পাইকগাছার বেতাঙ্গী নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

শ্যামনগরে কুলতলি হাটের বর্ষপূর্তি উদযাপন

দেবহাটায় প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

যশোরে ইমাম সম্মেলন: ৩ জন শ্রেষ্ঠ নির্বাচিত

সাতক্ষীরার তরুণেরা পেল ডিজিটাল নিরাপত্তা ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ

১০

শ্যামনগরে উপকূল রক্ষা বেড়িবাঁধ নির্মাণ প্রকল্প ঘিরে চলা বিতর্কে নতুন মোড়!

১১

শার্শায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেফতার

১২

তালায় মাধ্যমিক শিক্ষক সমিতির নব-নির্বাচিত কমিটির অভিষেক ‎

১৩

সাতক্ষীরায় ২৪টি হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো পুলিশ

১৪

দেবহাটায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ক্যাম্পেইন

১৫

টিআরএম বাস্তবায়নে যুব ক্যাম্পেইন

১৬

কালিগঞ্জে ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড

১৭

ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব

১৮

শ্যামনগরে ১৩১৯ বোতল ফেনসিডিল জব্দ

১৯

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ নিহত ১২

২০