বাংলাদেশ, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
২৫ মার্চ ২০২৪, ৭:৩২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

রনির ব্যাটে মোহামেডানের জয়

স্পোর্টস ডেস্ক: শুরুটা করেন আবু হায়দার রনি। এরপর নাসুম আহমে ও আসিফ হাসানের ঘূর্ণিতে রীতিমত নাকাল লেজেন্ডস অফ রূপগঞ্জ।
যদিও একপ্রান্তে ঢাল হয়ে দাঁড়িয়ে যান শামীম পাটোয়ারী। কিন্তু তার ফিফটির পরও লড়াকু সংগ্রহ গড়তে পারেনি তারা। সহজ লক্ষ্য পেয়ে রনি তালুকদারের ব্যাটে ভর করে ৬ উইকেটের দাপুটে জয় তুলে নেয় মোহামেডান স্পোর্টিং ক্লাব।

ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ১৭৮ রানেই গুটিয়ে যায় রূপগঞ্জ। ৮০ বলে ৪ চার ও ২ ছক্কায় সর্বোচ্চ ৫৯ রান করেন শামীম। আটে নেমে ৩১ বলে ২১ রানে আউট হন মাশরাফি বিন মুর্তজা। মোহামেডানের হয়ে তিনটি করে উইকেট নেন নাসুম ও আসিফ। দুটি শিকার করেন কামরুল ইসলাম রাব্বি।

তাড়া করতে নেমে অবশ্য শুরুতে ধাক্কা খায় মোহামেডান। ৭ রানের ভেতর সাজঘরে ফিরে যান অধিনায়ক ইমরুল কায়েস (১) ও প্রান্তিক নওরোজ নাবিল (২)। তবে তৃতীয় উইকেটে মাহিদুল ইসলাম অঙ্কনকে নিয়ে হাল ধরেন রনি তালুকদার। তাদের ১৩০ রানের জুটির পর আর চাপ নিতে হয়নি মোহামেডানকে। অঙ্কন ৭৮ বলে ৩ চার ও ৩ ছক্কায় ৫৯ রানে ফিরলে ভাঙে এই জুটি। তবে রনি অপরাজিত থাকেন শেষ পর্যন্ত। ১১৪ বলে ৭ চার ও ৪ ছক্কায় ৯২ রান করেন তিনি।

রূপগঞ্জের হয়ে দুটি উইকেট পান আব্দুল হালিম। ৩ ওভারে ১১ রান দিয়ে কোনো উইকেটের দেখা পাননি মাশরাফি।
এদিকে, বিকেএসপির চার নম্বর মাঠে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের কাছে পাত্তাই পায়নি পারটেক্স স্পোর্টিং ক্লাব। ১২৮ রানের বিশাল ব্যবধানে হেরেছে তারা। দিনের অপর ম্যাচে রোমাঞ্চকর জয় পেয়েছে ব্রাদার্স ইউনিয়ন। গাজী টায়ারস ক্রিকেট একাডেমির দেওয়া ২২৫ রানের লক্ষ্য ২ উইকেট ও ৪ বল হাতে রেখে পাড়ি দিয়েছে তারা। ঢাকা প্রিমিয়ার লিগে এবার এটাই তাদের প্রথম জয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় ৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা, আবেদন যেভাবে

১

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

২

মাদক ইভটিজিং জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৩

পঞ্চম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে প্রত্যাশা: বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এগিয়ে যাক হৃদয় বার্তা

৪

এনসিপিতে যোগ দিতে যাওয়া ফারজানা আমার স্ত্রী নন: রনি

৫

‘ডিসেম্বরেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট শুরু’

৬

ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

৭

৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি

৮

ঢাবিতে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর

৯

সাংবাদিকদের সঙ্গে কুশুলিয়ার জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী সিরাজুলের মতবিনিময়

১০

ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা

১১

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

১২

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

১৩

৭ নভেম্বরকে সামনে রেখে কালিগঞ্জে কৃষকদলের প্রস্তুতি সভা

১৪

পারুলিয়ায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে সভা

১৫

আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তায় সামরিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অঙ্গীকার

১৬

এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

১৭

২৪ সিনেমার ১৯টিতে ফ্লপ পরীমনি, ৫টিতে গড়পড়তা

১৮

সাংবাদিকের ফোন কেড়েছেন, ট্রাইপড ভেঙেছেন পরীমনি

১৯

অতিরিক্ত সময়ে ২ গোল হজম করেও পাকিস্তানকে হারাল ভারত

২০