বাংলাদেশ, রবিবার, ৩০ আগস্ট ২০২৬
১৫ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
১৫ আগস্ট ২০২৩, ৬:৩৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ভারতীয় নাগরিকত্ব পেলেন অক্ষয়

বিনোদন ডেস্ক | কানাডার নাগরিকত্ব নিয়ে কম কটাক্ষের শিকার হননি বলিউড অভিনেতা অক্ষয় কুমার। এবার কানাডার নাগরিকত্ব বাতিল করে ভারতীয় পাসপোর্ট গ্রহণ করলেন এই অভিনেতা।

মঙ্গলবার (১৫ আগস্ট) অক্ষয় কুমার এক টুইটে ভারতীয় নাগরিকত্বের কাগজপত্রের ছবি পোস্ট করেন।

ভারতের ৭৭তম স্বাধীনতা দিবসে এই ঘোষণা দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন ‘খিলাড়ি’খ্যাত অভিনেতা। ক্যাপশনে তিনি লেখেন, হৃদয় আর নাগরিকত্ব, দুটোই হিন্দুস্তানি।

ভারতে জন্ম ও হিন্দি সিনেমা ইন্ডাস্ট্রিতে কাজ করলেও কানাডার নাগরিক ছিলেন অক্ষয়। এ নিয়ে প্রায়ই কটু কথা শুনতে হয়েছে তাকে। মূলত, ২০১৯ সালের লোকসভা নির্বাচনের সময়ে অক্ষয়ের নাগরিকত্ব নিয়ে বিতর্কের সূচনা হয়। সেই সময় কানাডার নাগরিক হওয়ায় ভোট দেননি তিনি। এরপর তাকে নিয়ে শুরু হয় বিদ্রূপ।

কানাডার নাগরিক হওয়ার কারণ এর আগে ব্যাখ্যা করেছিলেন অক্ষয়। এ অভিনেতা বলেছিলেন, বেশ কয়েক বছর আগে আমার সিনেমা বক্স অফিসে চলছিল না। পরপর ১৪-১৫টা সিনেমা ফ্লপ হয়। তখন মনে হয়েছিল আমার বলিউড ছেড়ে নতুন পেশায় যোগ দেওয়া উচিৎ। এরপর কানাডায় বসবাসকারী এক বন্ধু আমাকে ব্যবসার প্রস্তাব দেন। অনেক ভারতীয় কাজের জন্য বিদেশে যায়। আমিও ভেবেছিলাম ভাগ্য যখন আমাকে সায় দিচ্ছে না, তখন আমারো কিছু ভাবা উচিৎ। এরপর আমি কানাডার নাগরিকত্বের জন্য আবেদন করি এবং পেয়ে যাই।

অক্ষয় কুমার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ওএমজি টু’। গেল ১১ আগস্ট সিনেমাটি মুক্তি পায়। মুক্তির আগে নানা জটিলতায় পড়লেও বক্স অফিসে বেশ সাড়া ফেলেছে সিনেমাটি।

২০১২ সালে মুক্তি পায় ‘ওএমজি: ও মাই গড’ সিনেমা। এতে শ্রীকৃষ্ণের চরিত্রে অভিনয় করেছিলেন অক্ষয় কুমার। এর ১১ বছর পর নির্মিত হয়েছে সিনেমাটির সিক্যুয়েল। সিনেমাটির দ্বিতীয় পার্টে মহাদেবের ভূমিকায় দেখা গেছে অক্ষয়কে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগরে নারী অধিকার ও জেন্ডার সমতা নিয়ে সচেতনতামূলক কর্মশালা

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে আশাশুনি চ্যাম্পিয়ন

তরুণীদের ক্ষমতায়নে স্থানীয় সরকার প্রতিনিধিদের সঙ্গে সভা

দেবহাটায় তিলের আটী খাল পরিষ্কার ও তাল বীজরোপণ কর্মসূচি উদ্বোধন

‘আমার শরীর, আমার পোশাক—সিদ্ধান্ত নেওয়ার অধিকার আপনাদের নেই’

নেদারল্যান্ডসকে হারিয়ে বিশ্বকাপ জিতল আর্জেন্টিনা

সাতক্ষীরা সহ ২৭ জেলায় ডিসি অফিসে উপপরিচালক নিয়োগ

তিস্তা ব্যারাজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত

সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব

কয়রায় বারসিকের আলোচনা: পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান

১০

আশাশুনিতে মাদক সেবীর জেল-জরিমানা

১১

সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারক নিয়োগের দাবিতে মানববন্ধন

১২

ব্যাটিং ব্যর্থতায় সেমিফাইনালে বিদায় সাব্বির-শামিমদের

১৩

ফরিদপুরে গাড়িচাপায় বাইক আরোহী ৩ বন্ধু নিহত

১৪

‘ফুলের বিয়ে’ দিয়ে অভিনয়ে অভিষেক রশনির

১৫

ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল মিনিবাস, প্রাণ হারাল ২৭ জন

১৬

মেসির ৪ গোলের ঝড়ে ৫ ম্যাচের জয়খরা কাটাল মায়ামি

১৭

জিম্মি থাকা কার্গো মুক্ত করলো তুরস্ক ও সোমালি বাহিনী, ১৪ জলদস্যু নিহত

১৮

কাপ্তাই বাঁধের ১৬ গেট খুলে ছাড়া হচ্ছে ৫৮ হাজার কিউসেক পানি

১৯

নেপাল-চীনে বন্যায় নিহত প্রায় ৭০০, নিখোঁজ ৩০০০

২০
error: Content is protected !!