বাংলাদেশ, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
৬ এপ্রিল ২০২৫, ৭:৩২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় ভেজাল দুধের কারখানায় ডিবি পুলিশের অভিযান, গ্রেপ্তার ২

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় ভেজাল দুধ তৈরির কারখানায় অভিযান চালিয়ে দুই ঘোষকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় কারখানা থেকে ২৬০ লিটার ভেজাল দুধ, ২০ লিটার ভেজাল ঘি, এক ড্রাম ভেজাল ক্রিম, ১২ লিটার সয়াবিন তেল ও সোডা, একটি ব্লেন্ডার মেশিন ও ওজন মাপনিসহ ভেজাল দুধ তৈরির বিভিন্ন উপকরণ জব্দ করা হয়।

রোববার (৬ এপ্রিল) দুপুর ১২টায় সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম নিজ কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। এর আগে শনিবার দিবাগত রাত ১০টা ৪৫ মিনিটে সদর উপজেলার হাবাসপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, হাবাসপুর গ্রামের কোমল ঘোষ (৩৮) ও দিলীপ ঘোষ (৪৩)।

পুলিশ সুপার জানান, শনিবার রাত ১০টা ৪৫ মিনিটে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল এসআই কাবেল আহমেদের নেতৃত্বে হাবাসপুর গ্রামে অভিযান চালায়। এসময় একটি পুরাতন গোয়ালঘরে ভেজাল দুধ তৈরির একটি কারখানার সন্ধান পাওয়া যায়।

পুলিশ সুপার বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা দীর্ঘদিন ধরে ভেজাল দুধ ও ঘি তৈরি করে স্থানীয় বাজার ছাড়াও মিল্ক ভিটা ও ব্র্যাকের মতো প্রতিষ্ঠানে সরবরাহ করে আসছিল। এটি জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর।

তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃতদের দেওয়া স্বীকারোক্তিতে আমরা জানতে পেরেছি, হাবাসপুর, ফিংড়ী ও আশাশুনি উপজেলার কচুয়া গ্রামে ৩০-৩৫ জন ব্যক্তি এই চক্রে জড়িত। আমরা ইতোমধ্যে তাদের শনাক্ত করতে নজরদারি বাড়িয়েছি।

প্রেস ব্রিফিংয়ে জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. নিজামউদ্দিন মোল্লাসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মফস্বল সাংবাদিকদের আর কত আত্মহনন? || কল্যাণ ব্যানার্জি

কয়রায় প্রায় ২শ কেজি ঝিনুকসহ ট্রাক জব্দ, কারাগারে ২

ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় সুন্দরবনের পর্যটন || মো. মামুন হাসান

সাংবাদিক আব্দুল আলিমের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

সাংবাদিক আলিমের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

সাংবাদিক শেখ আব্দুল আলিম আর নেই

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২

বিএনপি সরকার জাতির সঙ্গে গাদ্দারি করেছে: শহিদুল ইসলাম মুকুল

সাতক্ষীরা পৌরসভা সুইপার কল্যাণ ইউনিয়নের নির্বাচন: গফুর সভাপতি, গণেশ সম্পাদক

১০

কয়রায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলা উদ্বোধন

১১

জবি ক্যারিয়ার ক্লাবের আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশনের রেজিস্ট্রেশন শুরু

১২

নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

১৩

দেবহাটায় কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়ানশিপের বাছাই ম্যাচ

১৪

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, আটক জেলে কারাগারে

১৫

সাতক্ষীরায় বাড়ছে ডেঙ্গু, সচেতনতায় বাড়ি বাড়ি ভিবিডির স্বেচ্ছাসেবকেরা

১৬

ইন্টোরিয়র ডিজাইনে আধুনিক সেবার প্রত্যয়ে যাত্রা করলো এস এস এন্টারপ্রাইজ

১৭

বৈরী আবহাওয়ার সুযোগে কালিন্দী নদীপথে বিএসএফের পুশ-ইনের চেষ্টা, ব্যর্থ করে দিয়েছে বিজিবি

১৮

ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূল নিয়ন্ত্রণে নিয়েছে হুথি যোদ্ধারা

১৯

জিয়া ফাউন্ডেশনের নেতা পরিচয়ে চাঁদাবাজি ও মাদক কারবারী, গ্রেপ্তারের দাবিতে বিএনপি নেতাদের মানববন্ধন

২০
error: Content is protected !!