বাংলাদেশ, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
১৩ জানুয়ারি ২০২৫, ৫:২৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ঘরের মাঠের বিপিএল হার দিয়ে শেষ সিলেটের

স্পোর্টস ডেস্ক: শুরুতে পারভেজ হোসেন ইমনকে হারিয়েও খেই হারায়নি চিটাগাং কিংস। উসমান খান ও গ্রাহাম ক্লার্কের জুটি তাদের গড়ে দেয় ভিত।
শেষে হায়দার আলির ঝড়ে চিটাগাং পায় বড় সংগ্রহও। ওই রান তাড়ায় নেমে সিলেট স্ট্রাইকার্সের টপ অর্ডারে ব্যর্থতার পর জর্জ মানজি ও জাকের আলির চেষ্টা ব্যর্থই হয়েছে।

বিপিএলের ম্যাচে আজ সিলেটকে ৩০ রানে হারিয়েছে চিটাগাং কিংস। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরুতে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ২০৩ রান করে চিটাগাং। ওই রান তাড়ায় নেমে ৮ উইকেট হারিয়ে ১৭৩ রানের বেশি করতে পারেনি সিলেট।

টস হেরে ব্যাট করতে নেমে ইনিংসের চতুর্থ ওভারেই প্রথম উইকেট হারায় চিটাগাং কিংস। ১০ বলে স্রেফ ৭ রান করে আউট হয়ে যান পারভেজ হোসেন ইমন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে লিটন দাসের জায়গায় নেওয়া হয় তাকে। আগের দিন লিটন সেঞ্চুরি করলেও ব্যর্থ হন ইমন।

তাকে হারালেও চিটাগাংকে পথ হারাতে দেননি উসমান খান ও গ্রাহাম ক্লার্ক। তাদের দুজনের জুটিতে ৩৯ বলে আসে ৬৮ রান। আরিফুল হকের বলে ক্যাচ তুলে দিয়ে উসমান আউট হলে এই জুটি ভেঙে যায়। ৩৫ বলে ৮ চার ও ১ ছক্কায় ৫৩ রান করেন তিনি।

গ্রাহাম ক্লার্কও সেঞ্চুরি তুলেই ফেরেন। ৩৩ বলে ৩ চার ও ৫ ছক্কায় ৬০ রান করেন তিনি। শেষদিকে ১৯ বলে ২৮ রান করেন মিঠুন। ৪ চার ও ৩ ছক্কায় ১৮ বলে ৪২ রান করেন হায়দার আলি।

রান তাড়ায় নেমে সুবিধা করতে পারেনি সিলেট। পাওয়ার প্লের ভেতরই তিন উইকেট হারিয়ে ফেলে তারা। ইনিংসের দ্বিতীয় বলেই নাবিল সামাদের বলে ক্যাচ তুলে দিয়ে আউট হন পল স্টার্লিং।

৯ বলে ৭ রান করে আরেক ওপেনার রনি তালুকদার উইকেটের পেছনে ক্যাচ দেন। ১৯ বলে ২৫ রান করে আউট হয়ে যান জাকির হাসানও। এরপর দলের হাল ধরার চেষ্টা করেন জর্জ মানজি।

অ্যারন জোন্সের সঙ্গে ৩১ বলে ২২ রানের জুটির পর জাকের আলি অনিককে নিয়ে কনের ২৮ বলে ৬২ রান। হাফ সেঞ্চুরির পর অবশ্য ফিরে যান তিনি। ৩৭ বলে ৪ চার ও সমান ছক্কায় ৫২ রান আসে তার ব্যাট থেকে। শেষ পর্যন্ত অপরাজিত থেকে চেষ্টা চালালেও জয় এনে দিতে পারেননি। ২৩ বলে ৪৭ রান করেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

১

দেবহাটায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

২

প্রাইভেট হসপিটাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের বিভাগীয় কমিটি ঘোষণা

৩

পাইকগাছায় ফোনে চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকি, ২৪ ঘণ্টায় আটক ৩

৪

তালায় জেলা পরিষদের বাইসাইকেল উপহার পেল ৮০ মেধাবী শিক্ষার্থী

৫

শ্যামনগরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৬

শ্যামনগরে স্থানীয় অভিযোজন কৌশলবিষয়ক প্রশিক্ষণ

৭

খেজুরবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতংকে থাকে শিক্ষার্থীরা

৮

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু

৯

স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬৪

১০

এবার গ্যাসের দাম ৩০০ টাকা বাড়ানোর প্রস্তাব অপারেটরদের

১১

ঘূর্ণিঝড় অর্ণবের আঘাতে ৫ জনের মৃত্যু

১২

সাতক্ষীরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

১৩

সুন্দরবনকে বনদস্যু মুক্ত করার দাবিতে মানববন্ধন

১৪

ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণব

১৫

ঘূর্ণিঝ‌ড়ের সতর্কবার্তার ম‌ধ্যে আশাশুনিতে খোল‌পেটুয়া নদীর বাঁ‌ধে ভয়াবহ ভাঙন, এলাকায় আতংক

১৬

ডিবি গার্লস হাইস্কুলে লালন সাঁইজির তিরোধান দিবস পালিত

১৭

‎সবুজের সান্নিধ্যে মন ও প্রাণের নিরাময় || ‎তারিক ইসলাম

১৮

এবি পার্টি সাতক্ষীরা সদর উপজেলা শাখার আহবায়ক কমিটির অনুমোদন

১৯

কয়রা উপজেলা প্রেসক্লাবের নিন্দা

২০