বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২৩ এপ্রিল ২০২৩, ১০:১৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

তালায় ঈদের দিন রাতে কাপড়ের দোকান পুড়ে ছাই

ইলিয়াস হোসেন, তালা: সাতক্ষীরার তালায় ঈদের দিন রাতে আগুনে পুড়ে একটি কাপড়ের দোকান ছাই হয়ে গেছে। এতে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

শনিবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার খেশরা ইউনিয়নের হরিহরনগর বাজারের রাধাকৃষ্ণ বস্ত্রালয়ে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে স্থানীয় জনগণ পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

দোকানটির সত্ত্বাধিকারী দেবাশীষ দেবনাথের ভাতিজা পলাশ দেবনাথ জানান, আনুমানিক রাত ৩ দিকে কে বা কারা আমাদের মুদি দোকান ও কাকা’র (দেবাশীষ) বস্ত্রালয়ের ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। এসময় তারা দুই দোকানের ক্যাশ বাক্স ভেঙ্গে ২৫ হাঁজার টাকা নিয়ে কাকা দেবাশীষ দেবনাথের রাধাকৃষ্ণ বস্ত্রালয়ে আগুন ধরিয়ে দেয়। গভীর রাত হওয়ায় আমরাসহ স্থানীয়রা বুঝে উঠার আগেই দোকানের সমস্ত মালামাল পুড়ে ছাঁই হয়ে যায়।

বাজার কমিটির সাধারণ সম্পাদক ইউপি সদস্য শামসুল হক মোড়ল জানান, বাজারের দোকান মালিকদের গাফিলতির কারণে বাজারে স্থায়ীভাবে নাইট গার্ড রাখা সম্ভব হয় না।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সাতক্ষীরা-১ আসনের (তালা-কলারোয়া) সংসদ সদস্য অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ, উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, সাবেক ইউপি চেয়ারম্যান প্রভাষক রাজিব হোসেন রাজু, সাবেক ইউপি চেয়ারম্যান এস এম লিয়াকত হোসেন প্রমুখ।

তালা থানার অফিসার ইনচার্জ চৌধুরী রেজাউল করিম জানান, খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। দোকান মালিক দেবাশীষ দেবনাথ থানায় একটি অভিযোগ দিয়েছেন। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকদের জন্য বড় সুখবর

ফিলিপাইনে যাত্রীবাহী জাহাজে আগুন, প্রাণহানি বেড়ে ৭৭

৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, কমবে তাপমাত্রা

ইউপি ভোটের তারিখে আসছে পরিবর্তন

যুক্তরাষ্ট্রের পার্লামেন্টে বিল পাস, ১০০ শতাংশ রপ্তানি শুল্কের মুখে ভারত

সুদানে স্বর্ণখনি ধসে নিহত ৮২, ধ্বংসস্তূপে বহু শ্রমিক

ইন্টার মায়ামিতে মেসির শততম গোল, জিতলেন আরও এক শিরোপা

স্থানীয় ভোট নিয়ে ইসির বৈঠক দুপুরে

ইরানের সঙ্গে সরাসরি কথা হচ্ছে, যুদ্ধ শেষের পথে: ট্রাম্প

রাফিনিয়ার হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে বার্সেলোনার ৭ গোল

১০

এসআরবির আনুষ্ঠানিক যাত্রা শুরু, স্বচ্ছতা-জবাবদিহিতার নির্দেশ

১১

নেপালের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ, চূড়ান্ত সূচি প্রকাশ

১২

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের নবীন বরণ

১৩

তালায় গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা

১৪

মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সম্পাদক হেমায়েত বহিষ্কার

১৫

ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরল শিশুসহ ১৮ বাংলাদেশি

১৬

রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে সৌর বিদ্যুৎ চালুর দাবি

১৭

ট্রি অফ লাইফ’র উদ্যোগে ত্রাণ বিতরণ

১৮

ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

১৯

শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ

২০
error: Content is protected !!