বাংলাদেশ, বুধবার, ১২ আগস্ট ২০২৬
২৮ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
২৩ ডিসেম্বর ২০২৩, ২:০৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দেশের হয়ে তৃতীয় দ্রুততম ফিফটি শরিফুলের

স্পোর্টস ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেটে ইতোমধ্যেই বছর দুয়েক পার করেছেন শরিফুল ইসলাম। এই সময়ে যতটুকু সুযোগ পেয়েছেন বল হাতে নিজেকে আলাদা করার চেষ্টা করেছেন তিনি। আজকের ম্যাচেও কিউইদের বিপক্ষে দুর্দান্ত ছিলেন এই বাঁহাতি পেসার।

টস হেরে আগে ব্যাট করতে নেমে ৩১ ওভার ৪ বলে সবকটি উইকেট হারিয়ে ৯৮ রানে থামে নিউজিল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ২৬ রান এসেছে উইল ইয়াংয়ের ব্যাট থেকে। বাংলাদেশের হয়ে বল হাতে ৩টি করে উইকেট শিকার করেছেন তানজিম সাকিব, শরিফুল ইসলাম ও সৌম্য সরকার। জবাবে খেলতে নেমে এক উইকেট হারিয়ে ১৫ ওভার ১ বলে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। ৫১ রান করে অপরাজিত থেকেছেন নাজমুল হোসেন শান্ত।

৩ উইকেট শিকার করার পথে আজ একটাব মাইলফলক স্পর্শ করেছেন শরিফুল। ১৪তম বাংলাদেশি বোলার হিসেবে ওয়ানডেতে ৫০ উইকেট শিকার করেছেন তিনি। এ ক্ষেত্রে তিনি তৃতীয় দ্রুততম। তার লাগল ৩৩ ম্যাচ।

২৭ ম্যাচে ৫০ উইকেট নিয়ে এই তালিকায় সবার উপরে মুস্তাফিজুর রহমান। তিনি ছাড়িয়ে গিয়েছিলেন আবদুর রাজ্জাকের ৩২ ম্যাচের রেকর্ড।

এদিন বাংলাদেশেরও বেশ কিছু রেকর্ডও হয়েছে। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে নিউজিল্যান্ডের সর্বনিম্ন স্কোরের (অলআউট হয়ে যাওয়া ম্যাচে) রেকর্ড হয়েছে আজকের ম্যাচে। আগের সর্বনিম্ন ছিল ২০১৩ সালে মিরপুরে—১৬২। সব মিলিয়ে ওয়ানডেতে এ নিয়ে নবমবার ১০০-এর নিচে অলআউট হলো তারা, দেশের মাটিতে চতুর্থবার ও ২০০৭ সালের পর প্রথমবার। ২০৯ বল বাকি রেখে আজ নিউজিল্যান্ডকে হারিয়েছে বাংলাদেশ। ওয়ানডেতে যেটি তাদের তৃতীয় সর্বোচ্চ বলের ব্যবধানে জয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃহস্পতিবারের মধ্যেই পদত্যাগ করছেন মির্জা ফখরুল

শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

সাভারে জেএমবির আস্তানা!

নিঃস্বার্থ সমাজসেবায় উপকূল রাঙাচ্ছেন কামরুজ্জামান

৫ আগস্ট সাতক্ষীরা কারাগার ভে‌ঙে পালানো ২ আসামি গ্রেপ্তার

হাবিবুল ইসলাম হাবিবকে নাগরিক উন্নয়ন সমন্বয় কমিটির সংবর্ধনা

বইয়ের বিকল্প কেবল বই || ‎তারিক ইসলাম

শেষ হলো ১০ দিনব্যাপী বৃক্ষমেলা

সাতক্ষীরা সেতুবন্ধন গড়ি নেটওয়ার্কের ব্যবসায় ব্যবস্থাপনা বিষয়ক রিফ্রেসার্স প্রশিক্ষণ

শ্যামনগরে অবৈধ কারেন্ট জাল জব্দ, আগুনে পুড়িয়ে বিনষ্ট

১০

পাইকগাছায় নজিরবিহীন লোডশেডিং, ২৪ ঘণ্টায় বিদ্যুৎ মিলছে ৩–৪ ঘণ্টা

১১

থাইল্যান্ডে দুর্ঘটনায় গুরুতর আহত খায়রুল বাসার

১২

সাতক্ষীরায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতার ১ম পর্বে ৮টি দলের জয়

১৩

তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের

১৪

আশাশুনিতে গ্রাম আদালতের কার্যক্রমে অগ্রগতি সাধনে ত্রৈমাসিক সমন্বয় সভা

১৫

গণমাধ্যমের উপস্থিতিতে হবে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ: ইসি সচিব

১৬

ভোমরা স্থলবন্দরের যানজট নিরসনকল্পে যৌথ আলোচনা

১৭

বন্ধ ৩ রাষ্ট্রায়ত্ত পাটকল চালু করতে চুক্তি, বিনিয়োগ ৬১৯ কোটি টাকা

১৮

সুন্দরবনে ১শ’ হরিণের শিকারের ফাঁদ উদ্ধার

১৯

৪ পরীক্ষার্থীকে পাস করাতে পারেননি ১২ শিক্ষক

২০
error: Content is protected !!