বাংলাদেশ, বুধবার, ২৪ জুন ২০২৬
১০ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
২০ সেপ্টেম্বর ২০২৩, ৩:৩৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

যে কারণে মেয়ের নাম ‘শিখা’ রেখেছিলেন সুভাষ চৌধুরী!

ডেস্ক রিপোর্ট: চৌধুরী সুভাষ চন্দ্র। লেখক নাম সুভাষ চৌধুরী। সাতক্ষীরার ডায়েরি খ্যাত সুভাষ চৌধুরীর জন্ম ১৯৫০ সালের ১ ফেব্রুয়ারি খুলনার ডুমুরিয়া উপজেলার দেড়–লি গ্রামে। তার পিতা সুধীর কুমার চৌধুরী, মাতা রাধা রাণী চৌধুরী। পারিবারিক জীবনে তিনি স্থায়ীভাবে বসবাস করতেন সাতক্ষীরা জেলা শহরের কাটিয়া সরকারপাড়ায়। তিনি দুই কন্যা এক পুত্র সন্তানের জনক।

সুভাষ চৌধুরী ১৯৬৭ সালে ডুমুরিয়ার মিক্সিমিল হাইস্কুল থেকে এসএসসি, ১৯৬৯ সালে খুলনা বিএল কলেজ (দৌলতপুর) থেকে এইচএসসি, একই কলেজ থেকে ১৯৭৩ সালে গ্রাজুয়েশন লাভ করেন। পরে তিনি খুলনা টিচার টেনিং কলেজ থেকে বিএড ডিগ্রি অর্জন করেন।

১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি বিএল কলেজ ও তার মামা বাড়ি সংলগ্ন এলাকায় মুক্তিযোদ্ধাদের পাশে ছিলেন, যুদ্ধ সংশ্লিষ্ট কাজে যুক্ত হন এবং অন্যান্য মুক্তিযোদ্ধাদের সাথে ফুলতলা থানা (সেনাক্যাম্প) সংলগ্ন ক্যাম্পাসে স্বাধীন বাংলার পতাকা উত্তোলনের কাজে অংশ নেন। এসময় খান সেনাদের গুলিতে ৩-৪ জন গুলিবিদ্ধ হয়। এদের মধ্যে সুভাষ চৌধুরী অন্যতম। সুভাষ চৌধুরীর বাম পায়ে হাঁটুর ওপরে গুলি লাগে। এরপর একটু সুস্থ হলেই পরিবারের সদস্যদের সাথে ভারতে চলে যান তিনি।

দেশে ফিরে শিক্ষকতা দিয়েই তার পেশাগত জীবনের সূচনা হয়। খুলনা জেলার দৌলতপুর উপজেলার মহেশ্বরপাশা হাইস্কুলে অতিথি শিক্ষক হিসেবে শিক্ষকতা শুরু করেন তিনি। ১৯৭৩ সালে যশোর জেলার কেশবপুর উপজেলার বায়সা হাইস্কুলে অস্থায়ী শিক্ষক পদে নিয়োগপ্রাপ্ত হন। সেখানে শিক্ষকতার পাশাপাশি সাপ্তাহিক ‘শিখা’ পত্রিকার মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন তিনি। সাংবাদিকতার প্রথম স্মৃতিকে ধরে রাখতে তিনি তার প্রথম কন্যার নাম রাখেন ‘শিখা’।

স্ত্রী মিনতী চৌধুরী পাটকেলঘাটার কুমিরা বালিকা উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক পদে নিয়োগপ্রাপ্ত হওয়ার পর পারিবারিক প্রয়োজনেই কেশবপুর ছেড়ে সাতক্ষীরার পাটকেলঘাটায় বসবাস শুরু করেন সুভাষ চৌধুরী। এসময় তিনি পাটকেলঘাটা হাইস্কুলে যোগ দেন। পরবর্তীতে সাংবাদিকতার প্রয়োজনে সাতক্ষীরা জেলা শহরের কাটিয়া সরকারপাড়ায় স্থায়ী হন এবং সাতক্ষীরা পল্লী মঙ্গল হাইস্কুলে যোগ দেন। পল্লী মঙ্গল স্কুলে টানা ৩৬ বছর শিক্ষকতা করে ২০১০ সালের ১ ফেব্রুয়ারি অবসর গ্রহণ করেন তিনি।

কেশবপুর উপজেলায় সাপ্তাহিক ‘শিখা’ পত্রিকার মাধ্যমে ১৯৭৩ সালে সাংবাদিকতা শুরুর পর যশোরের ‘দৈনিক স্ফুলিঙ্গ’, ঢাকার ‘সাপ্তাহিক নিউ নেশন’ পরে ‘দ্য ডেইলি নিউনেশন’ ও ‘বাংলাদেশ টাইমস’ এ শিক্ষানবিশ রিপোর্টার হিসেবে খ-কালীন দায়িত্ব পালন করেন। সুভাষ চৌধুরী আহমেদ হুমায়ুন সম্পাদিত ‘দৈনিক বাংলা’ এর সাতক্ষীরা প্রতিনিধি হিসেবে জনপ্রিয় ও গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন। তিনি দৈনিক বাংলা’র প্রধান সম্পাদক কবি শামসুর রাহমান, তোয়াব খান ও আহমেদ হুমায়ুন সম্পাদিত ‘দৈনিক বাংলা ট্রাস্ট’ এবং শাহাদাত চৌধুরী সম্পাদিত ‘টাইম বাংলা ট্রাস্ট’ এর জনপ্রিয় সাপ্তাহিক বিচিত্রা’র প্রতিবেদক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন।

১৯৯৭ সালের ৩১ অক্টোবর ‘দৈনিক বাংলা’ বিলুপ্ত হলে তিনি ১৯৯৮ সালে দৈনিক ভোরের কাগজ-এ নিযুক্ত হন। পরে ২০০৫ সালে আবেদ খান সম্পাদিত দৈনিক যুগান্তর-এর সাতক্ষীরা প্রতিনিধি হিসাবে যোগদান করেন। এরই মধ্যে ২০০৩ সালে তিনি যোগ দেন জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভি’তে। সাংবাদিক সুভাষ চৌধুরী এক সময়ের ব্যাপক প্রচারিত, প্রশংসিত ও জনপ্রিয় ‘দৈনিক বাংলা’ এবং ‘সাপ্তাহিক বিচিত্রা’য় গঠনমূলক, বস্তুনিষ্ঠ ও সাড়া জাগানো রিপোর্ট লিখে দেশজুড়ে পরিচিতি লাভ করেন।

এগুলোর মধ্যে উল্লেখযোগ্য- ‘সাতক্ষীরা বাঁকাল ইসলামপুর চরে লাঠিবাহিনীর সন্ত্রাস’, ‘ঘের ও জলকরের সুবিধা-অসুবিধা’, ‘চোরা কারবার ও চোরা কারবারী’, ‘ভূমিহীন আন্দোলন ও ভূমিদস্যু’, ‘সুন্দরবন ঃ আকর্ষণ বনাম বিপন্নতা’, ‘সাতক্ষীরার জন ও জনপদ’, ‘দক্ষিণ অঞ্চলের মুক্তিযুদ্ধের পটভূমি’ ‘আজকের সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট’, ‘চাই চৈতন্যবোধ সম্প্রীতি’, ‘তুমি আমি আমরা’, ‘সাংবদিকতার ধরন ও গঠন’ ইত্যাদি।

সাপ্তাহিক বিচিত্রায় অগণিত সাড়া জাগানো রিপোর্ট প্রকাশের পর এক পর্যায়ে সরকার ও প্রভাবশালীদের রোষানলে পড়ে ১৯৮৮ সালে কারাভোগ করেন সাংবাদিক সুভাষ চৌধুরী।

জীবনব্যাপী সমস্ত লেখার প্রায় সবই ব্যক্তিগত সংগ্রহশালায় সংরক্ষণ করে তিনি নিজেই বিরল তথ্য ভাণ্ডারে পরিণত হন এবং সংবাদ জগতে চলমান ডিকশনারি হিসেবে পরিচিত হয়ে ওঠেন।

সাতক্ষীরার সবগুলো দৈনিকসহ বিভিন্ন দৈনিক ও সাময়িকীতে নিয়মিত কলাম লিখতেন। এসবের পাশাপাশি লিখতেন কবিতাও। তার লেখায় ফুটে উঠতো দ্রোহের চেতনা, সমাজচিত্র কখনোবা প্রকৃতি প্রেমের মূর্ছনা।

সুভাষ চৌধুরী সাতক্ষীরা প্রেসক্লাবের একাধিকবার নির্বাচিত সভাপতি ছিলেন। ছিলেন দৈনিক পত্রদূতের প্রতিষ্ঠাকালীন নির্বাহী সম্পাদক। ১ জুলাই ২০২২ তারিখে তাকে স্টাফ রিপোর্টার হিসাবে পদোন্নতি দেয় এনটিভি। আমৃত্যু তিনি এনটিভির স্টাফ রিপোর্টার ও যুগান্তরের সাতক্ষীরা প্রতিনিধি হিসেবে কাজ করে গেছেন।

সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সুভাষ চৌধুরী বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড ২০২২, জেলা সাহিত্য পরিষদ সম্মাননা ২০২২, দৈনিক কালের চিত্র সম্মাননা ২০২২, সাংস্কৃতিক উৎসব সম্মাননা ২০২২, জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা ২০২১, সাপ্তাহিক সূর্যের আলো সম্মাননা ২০২০, সাতক্ষীরা জেলা সাংবাদিক পরিষদ সম্মাননা ২০১৯, মমতাজ আহমেদ স্মৃতি পদক ২০১৮, নতুন ধারা ফাউন্ডেশন সম্মাননা ২০১৬ ও কবিতা পরিষদ সম্মাননা ২০১০-এ ভূষিত হন।

২০২২ সালের ২০ সেপ্টেম্বর মফস্বল সাংবাদিকতার অন্যতম পথিকৃৎ সুভাষ চৌধুরীর মৃত্যু হয়।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় হতাহত সাতক্ষীরার ১১ জনের পরিবারের পেল সরকারি সহায়তা

ফ্রান্সে তীব্র গরমে ১৮ জনের মৃত্যু

শ্যামনগরে জেন্ডার রেসপনসিভ গভর্নেন্স বিষয়ক ওরিয়েন্টেশন

মৃত্যুর পরও যেসব কাজের সওয়াব চালু থাকবে

কালিগঞ্জে ছেলের নির্যাতনে অতিষ্ঠ মা, প্রতিকার চেয়ে ইউএনও’র কাছে অভিযোগ

কয়রায় বিএনপির মিছিল-সমাবেশ

কালিগঞ্জে ফলজ বনজ ও ভেষজ গাছের চারা বিতরণ

একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

পাইকগাছায় বিএনপি যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

হাসিনাসহ ১০ জনের নামে ইন্টারপোলে রেড নোটিশ জারি করতে দুদকের আবেদন

১০

সামান্থার ভিডিও ক্লিপস দেখে নেটদুনিয়ায় ঝড়!

১১

শ্যামনগরে খাল খনন শেষে ফের দখলে নিলো প্রভাবশালীরা

১২

ফ্যাসিবাদের পথে হাঁটছে বিএনপি: জামায়াত আমির

১৩

সাতক্ষীরায় পিআইবির ৩ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

১৪

১৭ অঞ্চলের নদীবন্দরে এক নম্বর সংকেত

১৫

দিল্লি বিমানবন্দরে উপদেষ্টা জাহেদকে ‘হয়রানি’, মুখ খুলল ভারত

১৬

কয়রায় যুবদলের বিক্ষোভ

১৭

পদ্মপুকুরে আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, ৩ ঘণ্টার মধ্যে গ্রেফতার ২

১৮

ক্লাইমেট অ্যাকশন ফোরামের সাতক্ষীরা জেলা কমিটি গঠন, উপকূল সুরক্ষায় ১৮ দাবি

১৯

২৮ জুন ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন, সাতক্ষীরায় টার্গেট ২৫৩৭২৩ শিশু

২০
error: Content is protected !!