বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
২৯ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
২০ ফেব্রুয়ারি ২০২৪, ৭:০৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

এপ্রিলেই শেষ হবে ভাঙ্গা-নড়াইল-যশোর রেলপথের কাজ: সেনাপ্রধান

ডেস্ক রিপোর্ট: সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন, সরকারের তরফ থেকে যে কোনো উন্নয়ন কাজের সুযোগ পেলে সেনাবাহিনী সর্বোচ্চ পেশাগত দক্ষতার মাধ্যমে তা করে থাকে। ঢাকা-ভাঙ্গা-নড়াইল-যশোর রেলপথ নির্মাণ কাজের ক্ষেত্রে তার ব্যতিক্রম হবে না।

প্রকল্পটির মেয়াদ আগামী জুন মাস পর্যন্ত। তবে আশা করি, চলতি বছরের এপ্রিলের মধ্যেই এ রেলপথ নির্মাণ কাজ শেষ হবে। তারপর উদ্বোধন করা হবে।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে নড়াইল রেলস্টেশন নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে হেলিকপ্টারে করে নড়াইলে এসে পৌঁছান সেনাপ্রধান। এসময় জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী ও জেলা পুলিশ সুপার মোহা. মেহেদী হাসান তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

পরে নড়াইল শহরে নির্মিত চারলেন সড়কের কাজ পরিদর্শনসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন সেনাপ্রধান।

দুপুর ১২টার দিকে পৈতৃকভিটা লোহাগড়া উপজেলার করফা গ্রামে যান তিনি। সেখানে আলহুদা জামে মসজিদের ভবন উদ্বোধন করে বৃক্ষরোপণ করেন এম শফিউদ্দিন আহমেদ। এছাড়া বাবার নামে প্রতিষ্ঠিত নবনির্মিত হাসপাতাল পরিদর্শন করেন তিনি।

পরে লোহাগড়ায় মধুমতি আর্মি ক্যাম্পে শীতবস্ত্র বিতরণ ও মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন সেনাপ্রধান। এছাড়া মল্লিকপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ‘অধ্যাপক শেখ মো. রোকন উদ্দীন আহমেদ’ মাল্টিপারপাস হল উদ্বোধন করেন তিনি। এসব কর্মসূচিতে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুক্তিযুদ্ধবিরোধী শক্তিকে জনগণ আর সুযোগ দেবে না: রিজভী

হাসানের ক্যারিয়ার সেরা ৬ উইকেট, ১৯৮ রানে অলআউট অস্ট্রেলিয়া

ব্রিটিশ রেসিং ড্রাইভারকে বিয়ে করলেন মালয়েশিয়ার রাজকন্যা

বাংলাদেশি বোলারদের দাপটে চাপে অস্ট্রেলিয়া

পাইকগাছায় ভুল বিদ্যুৎ বিলের অতিরিক্ত অর্থ ফেরতের দাবিতে আইনি নোটিশ

বরিশাল আদালত চত্বরে ককটেল সদৃশ বস্তুর বিস্ফোরণ

বৃহস্পতিবারের মধ্যেই পদত্যাগ করছেন মির্জা ফখরুল

শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

সাভারে জেএমবির আস্তানা!

নিঃস্বার্থ সমাজসেবায় উপকূল রাঙাচ্ছেন কামরুজ্জামান

১০

৫ আগস্ট সাতক্ষীরা কারাগার ভে‌ঙে পালানো ২ আসামি গ্রেপ্তার

১১

হাবিবুল ইসলাম হাবিবকে নাগরিক উন্নয়ন সমন্বয় কমিটির সংবর্ধনা

১২

বইয়ের বিকল্প কেবল বই || ‎তারিক ইসলাম

১৩

শেষ হলো ১০ দিনব্যাপী বৃক্ষমেলা

১৪

সাতক্ষীরা সেতুবন্ধন গড়ি নেটওয়ার্কের ব্যবসায় ব্যবস্থাপনা বিষয়ক রিফ্রেসার্স প্রশিক্ষণ

১৫

শ্যামনগরে অবৈধ কারেন্ট জাল জব্দ, আগুনে পুড়িয়ে বিনষ্ট

১৬

পাইকগাছায় নজিরবিহীন লোডশেডিং, ২৪ ঘণ্টায় বিদ্যুৎ মিলছে ৩–৪ ঘণ্টা

১৭

থাইল্যান্ডে দুর্ঘটনায় গুরুতর আহত খায়রুল বাসার

১৮

সাতক্ষীরায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতার ১ম পর্বে ৮টি দলের জয়

১৯

তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের

২০
error: Content is protected !!