বাংলাদেশ, রবিবার, ০২ আগস্ট ২০২৬
১৮ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
২৪ জুন ২০২৪, ৬:৪০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে রিমালে ক্ষতিগ্রস্ত ৬৪ পরিবার পেল প্রেরণার নগদ অর্থ

oplus_0

সুলতান শাহাজান, শ্যামনগর: সাতক্ষীরার শ্যামনগরে ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত ৬৪টি পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করেছে নারী উন্নয়ন সংগঠন ‘প্রেরণা’।

সোমবার (২৪ জুন) বিকালে ক্রিশ্চিয়ান এইড ও স্টার্ট ফান্ড বাংলাদেশের আর্থিক সহযোগিতায় উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদ চত্বরে পরিবার প্রতি ৬ হাজার টাকা করে বিতরণ করে সংগঠনটি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শ্যামনগর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি উপকারভোগীদের হাতে এই অর্থ তুলে দেন।

এসময় বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী নজরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রেরনার কার্যনির্বাহী পরিষদের সভাপতি ইলা দেবি মল্লিক, নির্বাহী পরিচালক শম্পা গোস্বামী, সহ-সম্পাদক কনিকা সরকার, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি প্রমুখ।

নগদ অর্থ পেয়ে ক্ষতিগ্রস্ত কৃষক আইজুল সরদার বলেন, ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হওয়ার পরে কেউ কোনো খোঁজ রাখেনি আমাদের। এই টাকা দিয়ে ভেঙে যাওয়া ঘর মেরামত করবো।

অনুদানের অর্থ পেয়ে হামিদ শেখ বলেন, ঘূর্ণিঝড়ে আমার ঘরের টিন উড়ে গেছে। প্রেরণা নগদ ৬ হাজার টাকা দিয়ে পাশে দাঁড়িয়েছেন। আশাকরি এবার ঘর ঠিক করতে পারবো।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির নেতৃত্বে খাইরুল-হিরু-সুমন

সাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসনে নদী-খাল পুনরুদ্ধারের দাবি

টানা পঞ্চমবারের মতো সাফের সভাপতি কাজী সালাউদ্দিন

প্রাথমিকে ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদান শুরু অক্টোবরে

জাতীয় অধ্যাপক ডা. এম আর খানের ৯৮তম জন্মবার্ষিকী পালিত

নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যু

কয়রায় সোনালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন

অভিযুক্ত হাসিনাসহ ৫০, সত্যতা মেলেনি ৪৯ জনের বিরুদ্ধে

গুরুতর আহত রাশমিকা

১০

৫০ দেশের জন্য স্থায়ী হলো মার্কিন ভিসা বন্ড, তালিকায় কি বাংলাদেশ আছে?

১১

কালিগঞ্জে কুকুরের কামড়ে শিক্ষার্থীসহ ৫ জন আহত

১২

বাংলাদেশ সফরে আসছে যুক্তরাষ্ট্রের ২৫টি প্রতিষ্ঠানের শীর্ষ প্রতিনিধিদল: মাহদী আমিন

১৩

সাতক্ষীরা জেলা জামায়াতের মজলিশে শুরার বৈঠক, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ

১৪

সাফ চ্যাম্পিয়নশিপের ড্র অনুষ্ঠিত, বাংলাদেশের গ্রুপে কারা?

১৫

আশাশুনিতে ১৫০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৬

শেষ মুহূর্তে অস্ট্রেলিয়া সফরের দলে লিটন

১৭

ভারী বৃষ্টিপাত নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস

১৮

মিরপুরের পর এবার ফার্মগেটে মেট্রো স্টেশনে চটের বস্তা ঘিরে বোমাতঙ্ক

১৯

রাষ্ট্রায়ত্ত সব বন্ধ কারখানা চালুর উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী

২০
error: Content is protected !!