বাংলাদেশ, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
২৮ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৮ অক্টোবর ২০২৩, ১:৩৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

গবেষণা প্রবন্ধ উপস্থাপনে ইতালিতে ড. রাফিজুল ইসলাম

ডেস্ক রিপোর্ট: গবেষণা প্রবন্ধ উপস্থাপনে ইতালির উদ্দেশ্যে দেশ ছেড়েছেন কুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মোঃ রাফিজুল ইসলাম। তিনি ৭ অক্টোবর ইতালির উদ্দেশ্যে যাত্রা করেন।

ড. মোঃ রাফিজুল ইসলাম ইতালির ক্যাগলিয়ারিতে অনুষ্ঠিতব্য SARDINIA 2023- 19th International Symposium on Waste Management and Sustainable Landfilling & Scientific Collaboration সভা ও বৈজ্ঞানিক কর্মশালায় দুটি রিসার্চ পেপার উপস্থাপন করবেন।

ড. মোঃ রাফিজুল ২০২২ সালের ১ এপ্রিল থেকে জার্মান সরকারের পরিবেশ, প্রকৃতি সংরক্ষণ, পারমাণবিক নিরাপত্তা এবং ভোক্তা অধিকার সুরক্ষা মন্ত্রণালয়ের অর্থায়নে পরিচালিত এসসিআইপি প্লাস্টিকস প্রজেক্ট (প্লাস্টিক কর্তৃক অপূরণীয় দূষণ কমাতে টেকসই সক্ষমতা বিনির্মাণ) শীর্ষক একটি প্রজেক্টে প্রজেক্ট ডিরেক্টর কর্মরত আছেন।

উক্ত প্রজেক্টের প্রধান বাস্তবায়নকারী সহযোগী হিসেবে বাউহাউস-ইউনিভার্সিটি বাইমার, জার্মানি (BUW); ইন্সটিটিউট ফর সোশ্যাল-ইকোলজিক্যাল রিসার্চ (ISOE), ফ্রাঙ্কফুর্ট, জার্মানি; খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) সংশ্লিষ্ট রয়েছে।

এছাড়াও প্রজেক্টের সাথে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়; বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন এবং খুলনা সিটি কর্পোরেশন সংশ্লিষ্ট রয়েছে।

উক্ত প্রজেক্টের মাধ্যমে সেকেন্ডারি ডিসপোজাল পয়েন্ট, ল্যান্ডফিল, রিসাইক্লিং শপস, মেরিন প্লাস্টিকস ও প্লাস্টিকস সাবস্টিটিউশন বাই জুটস বিষয়ক কম্পোনেন্টের উপর বিস্তর গবেষণার কার্যক্রম পরিচালিত হচ্ছে; যার ফলাফলস্বরূপ খুলনা শহর তথা মংলা পোর্ট/পৌরসভা, চট্টগ্রাম পোর্ট এলাকার সামগ্রিক বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রজেক্টটির প্রধান উদ্দেশ্য নলেজ ট্রান্সফার হাব, সচেতনতা কেন্দ্র ও একটি ওয়েস্ট ল্যাবরেটরি প্রতিষ্ঠা এবং সর্বোপরি খুলনা শহরের বিদ্যমান বর্জ্য-ব্যবস্থাপনাকে আরো উন্নত, টেকসই ও স্বাস্থ্যসম্মত করার পাশাপাশি বর্জ্যকে সম্পদে পরিণত করার লক্ষ্যে খুলনা শহরের একটি মানসম্মত বর্জ্য ব্যবস্থাপনা মাস্টারপ্ল্যান প্রণয়ন করা।

প্রফেসর রাফিজুল সাতক্ষীরা জেলার তালা থানার মানিকহার গ্রামের এক অভিজাত মুসলিম পরিবারের সন্তান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এইচএসসির ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে

১

কালিগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স

২

দেবহাটায় আব্দুল মজিদের সপ্তম মৃত্যুবার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প

৩

দেবহাটায় ফ্যামিলি কার্ড কার্যক্রম অবহিতকরণে প্রেস কনফারেন্স

৪

দেবহাটায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত

৫

পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব বিতরণ

৬

জি এম কাদেরের বাসায় হামলার ঘটনায় সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির উদ্বেগ

৭

কালিগঞ্জে কন্যাশিশু দিবস পালিত

৮

শ্যামনগরে ১২ বছরের মাদ্রাসাছাত্রী ৮ মাসের অন্তঃসত্ত্বা, শিক্ষকসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

৯

কালিগঞ্জে দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতি সভা

১০

বিদায়ের দিনে হৃদয় নিংড়ানো ভালোবাসায় সিক্ত হলেন সেলিনা ইয়াসমিন

১১

গাবুরায় সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের ইউনিট উদ্বোধন

১২

কয়রায় বাস্তুতন্ত্র পুনরুদ্ধারে প্রশিক্ষণ

১৩

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের বিষয়ে অবহিতকরণে প্রেস কনফারেন্স

১৪

ড.ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা পরিশোধের রায় প্রকাশ

১৫

পাগলা মসজিদের দানবাক্সে ১ হাজার ৪৪ ভরি সোনা, ১ হাজার ৮৮ ভরি রুপা

১৬

এইচএসসি থেকেই চালু অন্তর্বর্তী পরীক্ষা, সুযোগ পাবে অনুত্তীর্ণরা

১৭

২২ বছর পুরনো রেকর্ডে ভাগ বসালেন লিটন

১৮

সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা

১৯

জি এম কাদেরের উত্তরার বাসায় ভাঙচুর

২০