বাংলাদেশ, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
১৯ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
৮ জুন ২০২৪, ৮:১৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সুন্দরবনে কুমিরের আক্রমণে প্রাণ গেলো মৌয়ালের

ডেস্ক রিপোর্ট: পূর্ব সুন্দরবনের করমজলে কুমিরের আক্রমণে মোশাররফ গাজী (৫৫) নামের এক মৌয়াল মারা গেছেন। শনিবার (৮ জুন) দুপুরে গজালমারী খালে এ ঘটনা ঘটে। এ সময় কুমিরের আক্রমণ থেকে আরও তিন জেলে প্রাণে বাঁচেন।

তারা হলেন- সেকান্দার মল্লিক (২৫), জাকারিয়া শেখ (৪৫) ও গৌরপদ মণ্ডল (৪৪)। মৃত মৌয়ালসহ সবার বাড়ি খুলনার দাকোপ উপজেলার পূর্ব ঢাংমারী গ্রামে।

করমজল বন্যপ্রাণী প্রজনন ও পর্যটন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজাদ কবির জানান, নিষিদ্ধ সময়ে মধু আহরণ করতে চার মৌয়াল বনে ঢুকেছিলেন। শনিবার দুপুরে ফিরে আসার সময় কুমিরের আক্রমণের মুখে পড়েন। ১টার দিকে মোশাররফ গাজীকে একটি কুমির করমজলের গজালমারী খালে টেনে নিয়ে যায়।

ঘটনার সময় বাকি তিন মৌয়াল নদী সাঁতরে পালিয়ে প্রাণে বেঁচে যান। পরে তিনঘণ্টা পর করমজলের ভারানী এলাকা থেকে তার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিক সুরতহাল শেষে পুলিশ মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইনি অধিকারের মধ্যে কাউকে হত্যা করার অধিকারও আছে পুলিশের: ডা. জাহেদ

১

দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ

২

কালিগঞ্জে বাস টার্মিনাল পুনর্বহালের দাবিতে মানববন্ধন

৩

অবৈধ সম্পর্ক আড়াল করতে কেশবপুরে জোড়া খুন, গ্রেপ্তার ২

৪

আশাশুনিতে ওয়ার্ড আওয়ামী লীগের সম্পাদকসহ গ্রেপ্তার ৪

৫

বিজিবি-বিএসএফ রিজিয়ন কমান্ডার পর্যায়ে বৈঠক: সীমান্ত অপরাধ প্রতিরোধে সহযোগিতার অঙ্গীকার

৬

বনদস্যু সাত্তার বাহিনীর হাতে জিম্মি থাকা ৫ জেলে উদ্ধার

৭

ভোমরা স্থলবন্দর: সম্ভাবনা থমকে আছে যেখানে || গাজী মুহাম্মাদ আসাদুল্লাহ

৮

কালিগঞ্জে ১শ বোতল উইনকেরেক্সসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

৯

সাতক্ষীরায় কমিউনিটি পুলিশিং সমাবেশ

১০

ভোমরা ইমিগ্রেশনে আটক ভারতীয় নাগরিকের মলদ্বার থেকে দেড় কোটি টাকার স্বর্ণের পেস্ট উদ্ধার

১১

মুন্ডা ও মাহতো জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কয়রায় অ্যাডভোকেসি

১২

ঐতিহাসিক জেল হত্যা দিবস আজ

১৩

শূন্য পাস প্রতিষ্ঠানের এমপিও বাতিলের চিন্তা সরকারের

১৪

ইউক্রেনে ত্রাণ বিতরণ কেন্দ্রে রাশিয়ার বোমা হামলা, নিহত ২৬

১৫

গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আগুন দিয়ে অবরোধ

১৬

গাজীপুরে নিরাপত্তা জোরদারে নেমেছেন ১১ প্লাটুন বিজিবি ও ২৫ নির্বাহী ম্যাজিস্ট্রেট

১৭

গ্রীষ্মের আগেই গ্রিডে যুক্ত হবে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ: প্রধানমন্ত্রী

১৮

আজ শপথ নেবেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান

১৯

‘লালনের গান মানবতার জয়গান গাইতে শেখায়’

২০