বাংলাদেশ, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
১১ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
admin
৫ নভেম্বর ২০২৩, ৬:১৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

উত্তর কাটিয়ায় মুরগির ফার্মে অব্যবস্থাপনা, দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা পৌরসভার উত্তর কাটিয়ায় অব্যবস্থাপনার মাধ্যমে পোল্ট্রি মুরগির ফার্ম পরিচালনার অভিযোগ উঠেছে। এতে দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে উঠেছে এলাকাবাসী।

এর প্রতিকার চেয়ে পরিবেশ অধিদপ্তরে লিখিত অভিযোগ করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, সাতক্ষীরা পৌরসভার ১নং ওয়ার্ডের উত্তর কাটিয়া এলাকায় মৃত গোলাম আকবরের ছেলে মহাশিন হোসেন আবাসিক এলাকায় চরম অব্যবস্থাপনার মধ্যদিয়ে পোল্ট্রি ফার্ম পরিচালনা করছেন। ওই এলাকায় অক্সফোর্ড প্রি-ক্যাডেট স্কুল নামের একটি শিক্ষা প্রতিষ্ঠান, একটি জামে মসজিদ ও কবরস্থান রয়েছে। মহাশিন হোসেন তার ফার্মের ময়লা আবর্জনা, ফার্মের মুরগি মরে গেলে এবং হ্যাচারীর পচা ডিম আশপাশে যত্রতত্র ফেলের কারণে মারাত্মক পরিবেশ দূষণ ঘটছে। এতে সাধারণ মানুষ স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন। একই সাথে তার পোল্ট্রি ফার্মে সাতক্ষীরা পিডিবি থেকে ঝুঁকিপূর্ণভাবে বিদ্যুৎ সংযোগ নেওয়া হয়েছে। একটি মেহগনি গাছের গায়ে মিটার লাগিয়ে প্রায় এক হাজার মিটার দূরে তার টেনে ফার্মে বিদ্যুৎ ব্যবহার করা হচ্ছে।

স্থানীয়রা জানান, মহাশিন হোসেন সরকারি কোনো নিয়ম না মেনে দীর্ঘদিন যাবত পোল্ট্রি মুরগি পালন করে আসছেন। আবাসিক এলাকায় মুরগির ফার্মের দুর্গন্ধে বসবাস করা যাচ্ছে না।

এ ব্যাপারে মহাশিন হোসেনের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপকূলে আলো ছাড়াচ্ছে সরমা রানীর ‘নিরাপদ কৃষি’

১

শ্যামনগরে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ১৬ দিনব্যাপী প্রচারাভিযান শুরু

২

শার্শায় ৬৪টি অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ

৩

সাতক্ষীরা সদর থানায় চাইল্ড হেল্প ডেস্ক স্থাপন ও কার্যকরকরণে অ্যাডভোকেসি

৪

উপকূলীয় বন প্রতিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় কমিউনিটির অংশগ্রহণ বাড়ানোর আহ্বান

৫

সাতক্ষীরায় সেতুবন্ধনগড়ি নেটওয়ার্কের সভা

৬

খুলনা জেলা চ্যাম্পিয়ন কয়রা উপজেলা দলের খেলোয়াড়দের সংবর্ধনা

৭

আ.লীগকে বিলুপ্ত ও সামাজিক মাধ্যমে ব্লক চেয়ে রিট

৮

দেবহাটায় বাল্যবিবাহ প্রতিরোধে পটগান

৯

এমবিবিএস-বিডিএস ভর্তি পরীক্ষার নীতিমালা প্রকাশ

১০

পোশাকশ্রমিকদের বেতন বাড়ল সর্বোচ্চ ৪৩ শতাংশ, নতুন কাঠামো জানালেন উপদেষ্টা

১১

নৈরাজ্যের প্রতিবাদে আলিপুর ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রা

১২

ইনিংস ও ২১৯ রানে হেরে হোয়াইটওয়াশ বাংলাদেশ

১৩

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে জনগণ প্রতিহত করবে: জামায়াত আমির

১৪

সাত জেলায় নতুন পুলিশ সুপার, একাধিক কর্মকর্তার রদবদল

১৫

কুষ্টিয়াকে ৭৮ রানে হারিয়ে সাতক্ষীরা অনূর্ধ্ব-১৮ দলের জয়

১৬

সাতক্ষীরায় ৩ সাংবাদিকের উপর মবের প্রতিবাদে মানববন্ধন

১৭

সাতক্ষীরায় স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে স্বামী ও সতীনের ভাইকে মৃত্যুদণ্ডের আদেশ

১৮

গোপালগঞ্জে থানায় আগুনের অভিযোগে অতিরিক্ত এসপি গ্রেপ্তার

১৯

৮ কোটি ভোট পেয়েও হেরে গেলেন মাহি

২০
error: Content is protected !!