বাংলাদেশ, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
৪ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২০ অক্টোবর ২০২৪, ২:৪৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নওয়াবেঁকী তোহা বাজারে অবৈধ স্থাপনা নির্মাণের হিড়িক

এম জুবায়ের মাহমুদ: সাতক্ষীরার শ্যামনগরের নওয়াবেঁকী তোহা বাজারের জায়গা দখল করে অবৈধভাবে পাকা স্থাপনা নির্মাণের হিড়িক পড়েছে।

রাতদিন চলছে নির্মাণ কাজ। ক্রমেই দৃশ্যমান হচ্ছে ৯টি দোকান।

সরকারি পেরিফেরিভুক্ত জায়গায় এমন অনিয়ম আর আইন বিরুদ্ধ কর্মকাণ্ড প্রকাশ্যে চললেও ‘পা’ ফেলা দূরত্বে অবস্থিত ইউনিয়ন ভূমি অফিসের কর্তব্যক্তিদের নজরে তা কোনভাবে আসছেই না।

খোঁজ খবর নিয়ে জানা যায়, কাগজে বন্দোবস্ত যোগ্য ভিন্ন দাগের জায়গা ম্যাপে দেখালেও তারা স্থাপনা নির্মাণ করছে তোহা বাজার অর্থাৎ বন্দোবস্ত দেওয়া যাবে না এমন জায়গায়।

আর এসব স্থাপনা নির্মাণ করছেন স্থানীয় মনিরুল ইসলাম, আবু বাক্কার, সাত্তার, আমজাদ হোসেন প্রমুখ।

অভিযোগ উঠেছে, স্থানীয় প্রভাবশালী বিভিন্ন মহলের সহায়তায় ইজারা নিয়ে মূল্যবান পেরিফেরিভুক্ত সম্পত্তিতে ইচ্ছামত আর সি সি প্লিলারসহ ভবনসহ নানা ধরনের স্থাপনা নির্মাণ করা হচ্ছে। পেরিফেরিভুক্ত জায়গায় স্থাপনা নির্মাণে অবশ্য পালনীয় কিছু শর্ত থাকা সত্ত্বেও বরাদ্দ গ্রহণ বা স্থাপনা নির্মাণের ক্ষেত্রে তা অনুসরণ করা হচ্ছে না।

জানা যায়, ২০০১ সালে উপজেলার সবচেয়ে বড় মোকাম হিসেবে নওয়াবেঁকী মোকাম পেরিফেরিভুক্তির আওতায় আসে। শুরু থেকে দীর্ঘদিন স্থানীয়রা বন্দোবস্তের শর্ত মেনে স্থাপনা নির্মাণসহ ব্যবসায়িক কার্যক্রম চালু রাখলেও গত ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর নওয়াবেঁকী বাজারের পেরিফেরিভুক্ত জায়গা নিয়ে রীতিমত হুলুস্থুল কাণ্ড ঘটে যাচ্ছে।

লক্ষ লক্ষ টাকার বাণিজ্যে জড়িয়ে প্রভাবশালী ও বিত্তবানরা কর্তৃপক্ষের সহায়তায় পেরিফেরিভুক্ত জায়গা বরাদ্দ নিয়ে যা খুশি তাই করছে।

ইজারা শর্ত লংঘন হলেও স্থানীয় তহশীল অফিসের কর্মকর্তারা মুখে কুলুপ এটেছেন।

এ বিষয়ে শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার ডা. সন্জিত দাস বলেন, বিষয়টি শুনেছি। তাদের কাগজ না থাকলে স্থাপনা গুড়িয়ে দেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় মৃত্যু বেড়ে ২৭, আহত ৭০

মেলায় ঘুরতে যাওয়ার সুযোগে ব্যবসায়ীর ফাঁকা বাড়িতে দুর্ধর্ষ চুরি

জুনিয়র রাইডার্স ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টে কাটিয়া ফ্যালকন চ্যাম্পিয়ন

ফার্মগেটে মসজিদে গোপন বৈঠক, আটক ২৩

বেনাপোলে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার, স্থানীয়দের উদ্যোগে দাফন

আশাশুনির ফটিকখালীতে জমি দখলের পাঁয়তারার অভিযোগে মানববন্ধন

আশাশুনির কাদাকাটি ও ঝাউবুনিয়া বিলে রাতের আঁধারে মাছ চুরি, ঘের মালিকদের উদ্বেগ

আশাশুনি সদর ইউনিয়নে জামায়াতের গণসংযোগ

পরিবেশ সুরক্ষায় সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ

গুড়পুকুরপাড়ে মনসা পূজায় পুণ্যার্থীদের ঢল, হচ্ছে না মেলা

১০

শ্যামনগরে ইসলামী আন্দোলনের পৌর কমিটি ঘোষণা

১১

সাতক্ষীরায় সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন

১২

কা‌লিগ‌ঞ্জে পুকুরে ডু‌বে দুই শিশুর মৃত্যু

১৩

ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড

১৪

উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউপি নির্বাচন : ইসি

১৫

রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ

১৬

শ্যামনগরে জাল টাকা দিয়ে পণ্য কেনার সময় কিশোর আটক

১৭

দেবহাটায় জিআইএসভিত্তিক গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা

১৮

দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে সভা, শিক্ষায় ফিরেছে ৮৭ শিশু

১৯

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল মান্নান

২০
error: Content is protected !!