বাংলাদেশ, বুধবার, ০৫ আগস্ট ২০২৬
২১ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
১৪ নভেম্বর ২০২৩, ৭:৫২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় ক্রীড়া সামগ্রী, ঢেউটিন বিতরণ ও টিআর’র অর্থ বিতরণ

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির অনুকূলে বরাদ্দকৃত টিআর কর্মসূচির অর্থ, ক্রীড়া সামগ্রী ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও গৃহ নির্মাণের অর্থ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুরে সদর উপজেলা ডিজিটাল কর্নারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির মাঝে এসব বিতরণ করেন।

সদর উপজেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য এসএম শওকত হোসেন, সাতক্ষীরা সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইয়ারুল হক, সদর উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আব্দুল গনি, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেন, বাঁশদহা ইউনিয়নের চেয়ারম্যান মাস্টার মো. মফিজুর রহমান, ব্রহ্মরাজপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. আলাউদ্দিন ঢালী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শেখ এহসান হাবীব অয়ন প্রমুখ।

অনুষ্ঠানে সাতক্ষীরা-২ এর আসনের সংসদ সদস্যের অনুকূলে বরাদ্দকৃত টিআর কর্মসূচির আওতায় ৮৬টি প্রকল্পের মধ্যে ২৭টি রাস্তা ও ৫৯টি প্রতিষ্ঠানের অনুকূলে ৬১ লক্ষ ৮৩ হাজার ৩৩৩ টাকার চেক বিতরণ করা হয়।

এছাড়া সাতক্ষীরা সদরের ১৪টি ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা ও ক্লাব সমূহের মাঝে
ক্রিকেট সেট, ভলিবল সেট, ব্যাডমিন্টন, দাবা সেট, ক্যারাম সেট, ফুটবল, হ্যান্ডবল, টি বল, লুডু ও ভলিবল বিতরণ করা হয়।

একই সাথে সাতক্ষীরা সদর উপজেলার ১৬০টি পরিবার ও ৪০টি প্রতিষ্ঠানের মাঝে ২০০ বান ঢেউটিন এবং বান প্রতি ৩ হাজার টাকা করে সর্বমোট ৬ লক্ষ টাকার চেক বিতরণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনা ম্যাচের নতুন সূচি

কয়রায় ১৪২ প্রাথমিক বিদ্যালয়ের ৮৩টিতেই নেই প্রধান শিক্ষক

রাতে ওনারা পাশাপাশি বসেন, মাঝখানে চোখ হারায় কর্মীরা: তাসনিম জারা

২৪ ঘণ্টায় হাম সন্দেহে পাঁচজনের মৃত্যু

জুলাই গণ-অভ্যুত্থান দিবস: ভোমরা ও বেনাপোল বন্দরে বৈদেশিক বাণিজ্য বন্ধ

বন্যায় পানিবন্দি মা ও পরিবার, কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী

অবশেষে নতুন ঠিকানায় সালাহ

কয়রায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

জুলাই গণঅভ্যু্ত্থান দিবস উপলক্ষে সিলভার জুবিলি মডেল প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা

আমার কমনসেন্স বলে, তিনি নিশ্চয়ই দেশে ফিরে আসবেন: রুমিন ফারহানা

১০

তারা নাকি ডিসেম্বরে দেশে আসবে, আসেন রাজপথে দেখা হবে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১১

পাইকগাছায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

১২

দেশজুড়ে নানা কর্মসূচিতে জুলাই শহীদদের স্মরণ

১৩

সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না: শ্যামনগরে ড. মনিরুজ্জামান

১৪

৪র্থ বর্ষের শিক্ষার্থীর জন্য ইন্টার্নশিপ বাধ্যতামূলক, থাকবে আর্থিক সহায়তা

১৫

টাঙ্গাইলের আওয়ামী লীগ নেতা ও গোড়াই ইউপি চেয়ারম্যান বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার

১৬

রোমান্টিক ছবির সঙ্গে দেব-শুভশ্রীর বিশেষ বার্তা

১৭

কালিগঞ্জে দুর্নীতি প্রতিরোধবিষয়ক বিতর্ক ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১৮

এইচএসসির নতুন রুটিন প্রকাশ করল চট্টগ্রাম বোর্ড

১৯

সাব্বিরকে নিয়ে মালয়েশিয়ার বিপক্ষে এইচপি টি-টোয়েন্টি দল ঘোষণা

২০
error: Content is protected !!