বাংলাদেশ, শুক্রবার, ১২ জুন ২০২৬
২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
admin
১ অক্টোবর ২০২৩, ১:৫৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সব নয়, শাকিব জানালেন কোন সিনেমায় কোটি টাকা নেবেন

বিনোদন ডেস্ক: সম্প্রতি শোনা গেছে, ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান ছবিপ্রতি পারিশ্রমিকের পরিমাণ বাড়িয়েছেন। আগে একটি ছবির জন্য ৪০-৫০ লাখ টাকা নিলেও এখন থেকে প্রতি ছবিতে ১ কোটি টাকা পারিশ্রমিক নেবেন তিনি।

‘প্রিয়তমা’ সিনেমায় সাফল্যের পর নায়কের পারিশ্রমিক বাড়ানোর খবরে বেশ আলোচনার সৃষ্টি হয়। অনেকে তার এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানালেও, অনেকেই আবার সমালোচনাও করেছেন। যদিও শাকিব নিজ মুখে এ বিষয়ে কোনো বক্তব্যই দেননি।

তবে এই চিত্রনায়ক যে পারিশ্রমিক বাড়িয়েছেন, সেটা এবার নিশ্চিত করলেন নির্মাতা অনন্য মামুন। সেইসঙ্গে পরিচালক এটাও জানিয়েছেন, একটি বিশেষ শর্ত সাপেক্ষেই সিনেমা প্রতি ১ কোটি টাকা পারিশ্রমিক নেবেন শাকিব। কিন্তু কি সেই শর্ত?

মামুন জানালেন, শুধু ঈদের সিনেমাতেই ১ কোটি টাকা পারিশ্রমিক নেবেন শাকিব। এ বিষয়ে নির্মাতা বলেন, শাকিব ভাই কোটি টাকা চেয়েছেন শুধু ঈদের সিনেমার জন্য। অন্য সিনেমার সম্মানী কিন্তু কোটি টাকার নয়। তার একটা গোছানো প্ল্যান আছে। ‘প্রিয়তমা’র মতো হিট সিনেমা উপহার দেওয়ার পরে উনি কিন্তু বলেননি বা আরও দশটা সিনেমার ঘোষণাও দেননি। সব সময় নিশ্চুপ। শুধু কাজ নিয়ে প্ল্যান করেন।

শাকিব খানকে নিয়ে ‘দরদ’ নামের একটি সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন অনন্য মামুন। যেখানে শাকিবের কাছ থেকে নানাভাবে সহযোগিতা পাচ্ছেন বলে জানান এই নির্মাতা। তার ভাষ্য, ‘দরদ’ নিয়ে আমাকে যে সহযোগিতা করছেন তা হয়তো আমার ক্যারিয়ারে নতুন কিছু যোগ করবে।

‘দরদ’-এ শাকিব খানের নায়িকা হিসেবে বলিউডের কেউ থাকবেন বলেই শোনা গেছে। যদিও এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের সঙ্গে এই সিনেমাটির প্রযোজনায় যুক্ত হয়েছে ভারতের এসকে মুভিজ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৪ ঘণ্টার পর্যবেক্ষণে মিরাজ

খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন

নূরনগরে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে হট্টগোল

মুক্তিপণ দিয়ে বাড়ি ফিরলেন সুন্দরবনে অপহৃত ৪ জেলে

তালায় খামারীদের সক্ষমতা বৃদ্ধিতে জলবায়ু বিপন্নতা বিষয়ক প্রশিক্ষণ

অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ

সান-মুন-স্টার সোশ্যাল ক্লাবের কার্যনির্বাহী কমিটি ঘোষণা

কোন পণ্যের দাম বাড়বে, কোন পণ্যের দাম কমবে

করমুক্ত আয়সীমা ৩ লাখ ৭৫ হাজার টাকা

সীমান্তে ‘পুশইন’ ঠেকাতে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের সভা

১০

শার্শায় বিএনপি কর্মীকে হাতুড়ি পেটা

১১

কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল

১২

ধর্ষণের অভিযোগকে ‘মিথ্যা’ দাবি করে শ্যামনগরে মানববন্ধন

১৩

ব্যাংক হিসাব খুলতে বাধ্যতামূলক হচ্ছে টিআইএন, লাগবে না যাদের

১৪

কয়রায় সবুজ পৃথিবী গড়ার প্রত্যয়ে গাছের চারা বিতরণ

১৫

জেলে নিখোঁজের ঘটনায় মোংলায় কোস্টগার্ডের ওপর হামলা, ফাঁকা গুলি

১৬

হাবিবুল ইসলাম হাবিবকে জিয়া পরিষদের ফুলেল শুভেচ্ছা

১৭

উত্তর বেদকাশীতে মধু মেলা

১৮

ডিবি গার্লস হাইস্কুলে ফল উৎসব

১৯

বেনাপোলে বাংলা টিভির সাংবাদিকের ওপর হামলা

২০