বাংলাদেশ, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
২৮ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
৬ জুলাই ২০২৩, ৪:৫৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

অস্ট্রেলিয়ায় সাবেক প্রেমিকের হাতে হত্যার শিকার ভারতীয় শিক্ষার্থী

আন্তর্জাতিক ডেস্ক: অস্ট্রেলিয়ায় নার্সিংয়ে পড়ছিলেন ২১ বছর বয়সী ভারতীয় শিক্ষার্থী জেসমিন কৌর। সেখানে সাবেক প্রেমিকের হাতে নির্মম হত্যার শিকার হন তিনি। হাত-পা বেঁধে তাকে জীবন্ত কবর দেওয়া হয়েছিল। নাইন নিউজের বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়।

মামলার শুনানি চলাকালে আদালতকে জানানো হয়েছে প্রতিশোধ নিতেই ভারতীয় বংশোদ্ভূত তারিকজোত সিং এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন। ২০২১ সালের মার্চে জেসমিন কৌরকে অপহরণের পর হত্যার অভিযোগ আনা হয় তারিকজোত শিং এর বিরুদ্ধে।

চলতি বছরের ফেব্রুয়ারিতে তাকে হত্যার জন্য দোষ স্বীকার করেন শিং। ভারতীয় এই শিক্ষার্থীকে যেখানে কবর দেওয়া হয়, সেখান থেকে পরবর্তীসময়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

প্রসিকিউটররা জানিয়েছেন, সম্পর্ক ছিন্নের বিষয়টি মেনে নিতে না পেরেই সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা করেন তারিকজোত সিং। ভুক্তভোগীর মা রাশপল জানান, সিং তার মেয়ের প্রতি আচ্ছন্ন ছিলেন। এর আগে তাকে অসংখ্যবার প্রত্যাখ্যান করে তার মেয়ে।

নাইন নিউজের প্রতিবেদনে বলা হয়, সিং কৌরকে অ্যাডিলেডে তার কর্মস্থল থেকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়।

ফ্লিন্ডার রেঞ্জের একটি অগভীর কবরে তার মরদেহ হাত-পা ও চোখ বাঁধা অবস্থায় পাওয়া যায়। এটাকে অত্যন্ত নিষ্ঠুর হত্যাকাণ্ড হিসেবে আখ্যায়িত করেছেন প্রসিকিউটর কারমেন ম্যাটিও।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কদমতলায় চিহ্নিত মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

১

শ্যামনগরে সুপেয় পানির উৎস চিহ্নিতকরণ ও সমন্বিত পানিসম্পদ ব্যবস্থাপনায় সভা

২

১২ নভেম্বরকে উপকূল দিবস ঘোষণার দাবিতে শ্যামনগরে মানববন্ধন

৩

সারাদেশে অবৈধ ইটভাটা বন্ধে হাইকোর্টের নির্দেশ

৪

এইচএসসি-সমমানে অকৃতকার্যদের সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ

৫

নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ

৬

শ্রীলঙ্কাকে ৪ গোল দিয়ে সেমিতে বাংলাদেশ

৭

সংসদ ভবন পরিদর্শনে জবি দিনাজপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির সদস্যরা

৮

জবিতে ককটেল বিস্ফোরণ, রিমান্ডে ছাত্রলীগ নেতা

৯

জমাদিউস সানির চাঁদ দেখা গেছে, রমজান শুরু হতে বাকি কত দিন?

১০

হামের উপসর্গে আর ৬ জনের মৃত্যু

১১

সারের ডিলার নিয়োগ নিয়ে উত্তপ্ত সংসদ

১২

ইংল্যান্ডে স্কুল চলাকালে ফোন নিষিদ্ধ

১৩

ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের নতুন পে-স্কেল কার্যকরের নির্দেশ

১৪

জলবায়ু সম্মেলনকে ‘ভণ্ডামি’ বললেন গ্রেটা থুনবার্গ

১৫

উপহারের নামে ঘুষকে বৈধতা দেওয়ার পাঁয়তারা প্রতিমন্ত্রীর: টিআইবি

১৬

এমপি গাজী নজরুলের আসন শূন্য করে উপনির্বাচনের দাবি, গণস্বাক্ষর কর্মসূচি ঘোষণা

১৭

ডিসেম্বরে টানা ১২, ১৫ ও ১৮ দিনের ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

১৮

কোন ইউপিতে কবে ভোট ১৬ নভেম্বর ঠিক করবে ইসি

১৯

সুন্দরবনে বাঘের আক্রমণে আহত মৌয়াল বাবলু পেল সরকারি সহায়তা

২০