বাংলাদেশ, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
৫ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২১ নভেম্বর ২০২৩, ৬:৪৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কালিগঞ্জে সুশীলনের উদ্যোগে হুইল চেয়ার বিতরণ

মেহেদী হাসান, মৌতলা (কালিগঞ্জ): সাতক্ষীরার কালিগঞ্জে অসহায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২১ নভেম্বর) বেলা ১১টায় বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলনের আয়োজনে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের বেনাদনা গ্রামে ১৮ জনের মাঝে এই হুইল চেয়ার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সুশীলনের পরিচালনা পর্ষদের সভাপতি বিশিষ্ট সাহিত্যিক অধ্যাপক গাজী আজিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আজাহার আলী।

কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্ছুর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দেশ টেলিভিশনের জেলা প্রতিনিধি শরিফুল্লাহ কায়সার সুমন, সুশীলনের উপপরিচালক মোস্তফা আক্তারুজ্জামান পল্টু, সাংবাদিক সমিতির উপজেলা সভাপতি শেখ আনোয়ার হোসেন, উপজেলা লেডিসক্লাবের সম্পাদিকা ঈলাদেবী মল্লিক, শহীদ সোহরাওয়ার্দী পার্ক কমিটির সদস্য সচিব জাফরুল্লাহ ইব্রাহিম, জাতীয় সাংবাদিক সংস্থার উপজেলা সভাপতি এম হাফিজুর রহমান শিমুল, কৃষ্ণনগর ইউনিয়ন আ’লীগের সভাপতি মোস্তফা কবিরুজ্জামান মন্টু, কলেজ শিক্ষক সৈয়েদ মাহমুদুর রহমান, খুলনা বেতারের শিল্পী শিক্ষিকা কনিকা রানী সরকার, সুশীলনের অডিট অফিসার রবিন্দ্রনাথ মন্ডল, কৃষ্ণনগর ইউপির প্যানেল চেয়ারম্যান সাইফুর রহমান ঢালী প্রমুখ।

অনুষ্ঠানে ১৮ জনের মাঝে হুইল চেয়ার বিতরণের পাশাপাশি ৪ জনের মাঝে ব্যবসার মালামাল ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম দ্রুত চালুর দাবি

সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ অ্যাসোসিয়েশনের নির্বাচনে জয় পেল যারা

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দ্রুততম সময়ে ভিসি নিয়োগের দাবি

‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ

বিজনেস অ্যান্ড লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন সাতক্ষীরার সুদীপ্ত

আলিপুর ইউনিয়ন আ’লীগের যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম মন্টু গ্রেফতার

কেঁড়াগাছি ইউপির সাবেক চেয়ারম্যান ডা. আনিছুর রহমানের ৫ম মৃত্যুবার্ষিকী আজ

শাহজালালের মাজারের দানবাক্সে মিললো ৮৯ লাখ টাকা

নির্যাতন ও শোষণের শিকার ব্যক্তিদের আইনগত সহায়তা নিশ্চিতে সমন্বয় জোরদারের আহ্বান

সাতক্ষীরায় ৭ দফা দাবিতে দলিল লেখকদের সমাবেশ

১০

দেশে প্রথম ‘ইমোশনাল ডোনার’ কিডনি প্রতিস্থাপন বিএমইউতে

১১

দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

১২

গোপন বৈঠক থেকে গ্রেপ্তার ১২ সন্দেহভাজনের ৩ দিনের রিমান্ড

১৩

নতুন পে স্কেলে ৮ বছরেই উচ্চতর গ্রেড, বাড়ি ভাড়া বাড়বে ২০২৮ থেকে

১৪

আফগানিস্তানের বিপক্ষে টেস্ট স্কোয়াড ঘোষণা করল বিসিবি

১৫

বিশ্ববিদ্যালয়ের পাশেই মিলল কুবি শিক্ষকের নিখোঁজ ছেলের মরদেহ

১৬

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

১৭

বাঁকাল শেখ পাড়া জামে মসজিদে ইসলামী কুইজ ও সিরাত মাহফিল

১৮

পাইকগাছা পৌর ভবন নির্মাণে স্থবিরতা, ৬ বছরে অগ্রগতি ৬৫ শতাংশ

১৯

কালিগঞ্জে পুকুরে ডুবে বৃদ্ধার মৃত্যু

২০
error: Content is protected !!