বাংলাদেশ, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১৩ আগস্ট ২০২৪, ৬:১০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দাবি পূরণের আশ্বাসে আনসার সদস্যদের আন্দোলন স্থগিত

ডেস্ক রিপোর্ট: অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন আনসার বাহিনীর নবনিযুক্ত মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ ও আনসারের সমন্বয়করা।

আনসারদের চাকরি স্থায়ীকরণের দাবির বিষয়ে সাক্ষাতে ফলপ্রসূ আলোচনা হয়। স্বরাষ্ট্র উপদেষ্টা কর্তৃক দাবি পূরণে সর্বোচ্চ আশ্বাসের পরিপ্রেক্ষিতে আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়েছেন আনসার সদস্যরা।

বাহিনীর সহকারী পরিচালক (ভিডিপি প্রশিক্ষণ) ও গণসংযোগ কর্মকর্তা (অতি. দায়িত্ব) মো. রুবেল হোসাইন জানান, মঙ্গলবার (১৩ আগস্ট) আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নবনিযুক্ত মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ সাধারণ আনসারদের সমন্বয়কদের (৫ জন) সঙ্গে নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার নিকট তাদের দাবির পরিপ্রেক্ষিতে চাকরি স্থায়ীকরণের জন্য বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক পত্র হস্তান্তর করেন।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর স্মার্ট কার্ডধারী অঙ্গীভূত আনসার সদস্যদের চাকরি স্থায়ীকরণের দাবি অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেনের নিকট উপস্থাপন করা হলে তিনি দাবি পূরণের জন্য সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস প্রদান করেন এবং একই সঙ্গে সকল সদস্যকে ধৈর্য ধারণের আহ্বান জানান।

দীর্ঘদিনের এই দাবির প্রশাসনিক প্রক্রিয়া একই সঙ্গে আলোর মুখ দেখার পাশাপাশি অঙ্গীভূত আনসারদের রেস্ট টাইম কমিয়ে আনা, রেস্টকালীন সময়ে রেশন প্রদানসহ সম্ভাব্য সকল কল্যাণমূলক সুবিধাদি প্রদানের বিষয়ে ইতিবাচক উদ্যোগ গ্রহণ করা হবে।

সকল আনসার সদস্যকে বিষয়টি অনুধাবন করে কর্তৃপক্ষকে সহযোগিতা এবং জনদুর্ভোগ সৃষ্টি হয় এমন কাজ থেকে বিরত থাকার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা আহ্বান জানান।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভুটান ম্যাচ দিয়ে বাংলাদেশের সাফ মিশন শুরু, পূর্ণাঙ্গ সূচি প্রকাশ

একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ আজ, দেখবেন যেভাবে

প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ সংবাদ সম্মেলন আজ

এশিয়ান গেমস উপলক্ষে জাপান গেলেন সেনাপ্রধান

ঘরের মাঠে আর্জেন্টিনার জার্সিতে আরও একবার মাঠে নামছেন মেসি

ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ, ধোয়ার কুণ্ডলীতে রোগী-স্বজনদের মধ্যে আতঙ্ক

পদদলিত করতে ডাকসুর প্রবেশপথ ও সংগ্রহশালার মেঝেতে জিন্নাহ-গোলাম আযমের ছবি

অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল ও গুজব ছড়ানো পেজ বন্ধে বিটিআরসিকে হাইকোর্টের নির্দেশ

হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১৩১৬

শিবপুর ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা

১০

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৯৩ জন

১১

সাতক্ষীরায় শিশু সুরক্ষা নিশ্চিতে মতবিনিময়

১২

টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ছেন নিগার সুলতানা

১৩

কাকে পাশে নিয়ে জীবন কাটাতে চান মিম?

১৪

তালা সরকারি কলেজে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

১৫

কালিগঞ্জে গৃহবধূসহ দু’জনকে কুপিয়ে জখম

১৬

মিলিটারি ট্রেনিং করছেন নুসরাত ফারিয়া

১৭

আশাশুনির ২৭ জলাশয়ে ৩৩৩ কেজি মাছের পোনা অবমুক্ত

১৮

নতুন রিশাদ-এবাদতদের খুঁজতে ৮ বছর পর ফিরছে ‘বোলার হান্ট’

১৯

আশাশুনিতে টেপা মাছ খেয়ে প্রাণ গেল গৃহকর্তার, অসুস্থ ৪

২০
error: Content is protected !!