বাংলাদেশ, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
১৬ ডিসেম্বর ২০২৩, ৬:৩০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ভারত দলে বড় রকমের দুঃসংবাদ

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপে ভারত দলের সাফল্যের বড় কারিগর ছিলেন মোহাম্মদ শামি। একদিনের বিশ্বকাপে ভারতের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারীও হয়েছেন। ব্যক্তিগত সাফল্যেও ছিলেন উজ্জ্বল। ৭ ম্যাচে ২৪ উইকেট নিয়ে বিশ্বকাপের সেরা বোলারও হয়েছেন তিনি। সেই শামিকেই এবার দক্ষিণ আফ্রিকা সিরিজে পাচ্ছেনা ভারত। অ্যাঙ্কেল ইনজুরি থেকে পুরোপুরি সেরে না ওঠায় তাকে ছাড়াই টেস্ট খেলতে নামবে ম্যান ইন ব্লুরা।

দক্ষিণ আফ্রিকা সিরিজে শামিকে পাওয়া নিয়ে অবশ্য আগে থেকেই কিছুটা শঙ্কা ছিল। জোহানেসবার্গের পথে রওনা হওয়া ভারতের দলটির সদস্য ছিলেন না তিনি। ৩৩ বছর বয়সী পেসার এখনও রয়ে গিয়েছেন ব্যাঙ্গালোরে। জাতীয় ক্রিকেট একাডেমির (এনসিএ) অধীনে চলছে তার পুনর্বাসন প্রক্রিয়া।

টেস্ট স্কোয়াড ঘোষণার সময়ই ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) জানিয়েছিল, শামি চিকিৎসাধীন আছেন এবং ফিটনেসের ওপর নির্ভর করে তাকে দলে নেওয়া হবে। তবে বিসিসিআই শনিবার নিশ্চিত করেছে, শামিকে ছাড়পত্র দেয়নি বোর্ডের চিকিৎসক দল। সে জন্য তাকে টেস্ট স্কোয়াড থেকেও সরিয়ে নেওয়া হয়েছে।

উল্লেখ্য, শামি সর্বশেষ টেস্ট খেলেছেন গত জুনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে। ওয়েস্ট ইন্ডিজ সফরে তাকে বিশ্রামে রাখা হয়। এরপরেই ক্রিকেট বিশ্বকাপে বল হাতে দুর্দান্ত এক সময় পার করেন এই পেসার। দক্ষিণ আফ্রিকা সফরেও তাকে রেখেই পরিকল্পনা সাজানো হয়। যদিও তা আর হচ্ছেনা।

এদিকে, ‘চিকিৎসাজনিত পারিবারিক জরুরি কারণে’ দক্ষিণ আফ্রিকায় কাল থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে পেসার দীপক চাহারকে পাচ্ছে না ভারত। গত মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে টি-টোয়েন্টি দলে ফিরেছিলেন চাহার। কিন্তু এক ম্যাচ খেলেই ব্যক্তিগত কারণে পরিবারের কাছে ফিরতে হয়েছিল তাকে।

চলমান দক্ষিণ আফ্রিকা সফরে এরইমাঝে টি-টোয়েন্টি পর্ব শেষ করেছে দুই। আগামীকাল শনিবার থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। টেস্ট সিরিজ শুরু ২৬ ডিসেম্বর।

এছাড়া আগামীকালের ওয়ানডের পর দল থেকে সরে যাবেন ভারতীয় মিডল অর্ডারের নির্ভরযোগ্য ব্যাটার শ্রেয়াশ আইয়ার। এক ম্যাচ খেলেই টেস্টের জন্য প্রস্তুতি নিতে শুরু করবেন তিনি। টেস্টেই আবার দলের কোচ হিসেবে যোগ দেবেন নিয়মিত কোচ রাহুল দ্রাবিড়। আর আপাতত ওয়ানডে সিরিজে দলের কোচিং পদে থাকবেন শীতাংশু কোটাক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় ৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা, আবেদন যেভাবে

১

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

২

মাদক ইভটিজিং জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৩

পঞ্চম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে প্রত্যাশা: বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এগিয়ে যাক হৃদয় বার্তা

৪

এনসিপিতে যোগ দিতে যাওয়া ফারজানা আমার স্ত্রী নন: রনি

৫

‘ডিসেম্বরেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট শুরু’

৬

ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

৭

৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি

৮

ঢাবিতে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর

৯

সাংবাদিকদের সঙ্গে কুশুলিয়ার জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী সিরাজুলের মতবিনিময়

১০

ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা

১১

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

১২

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

১৩

৭ নভেম্বরকে সামনে রেখে কালিগঞ্জে কৃষকদলের প্রস্তুতি সভা

১৪

পারুলিয়ায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে সভা

১৫

আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তায় সামরিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অঙ্গীকার

১৬

এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

১৭

২৪ সিনেমার ১৯টিতে ফ্লপ পরীমনি, ৫টিতে গড়পড়তা

১৮

সাংবাদিকের ফোন কেড়েছেন, ট্রাইপড ভেঙেছেন পরীমনি

১৯

অতিরিক্ত সময়ে ২ গোল হজম করেও পাকিস্তানকে হারাল ভারত

২০