বাংলাদেশ, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
২২ জানুয়ারি ২০২৫, ৭:৫৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

তানজিদ তামিমের ব্যাটে ‘সর্বোচ্চ’ ছক্কার রেকর্ড

স্পোর্টস ডেস্ক: সেভাবে দলীয় সাফল্য না পেলেও, ব্যক্তিগত নৈপুণ্যে দারুণ এক বিপিএল পার করছেন তানজিদ হাসান তামিম। এক সেঞ্চুরি ও তিনটি হাফসেঞ্চুরিতে তিনি এখন পর্যন্ত চলমান একাদশ আসরের সর্বোচ্চ রানসংগ্রাহক। কেবল তাই নয়, ঢাকা ক্যাপিটালসের তৃতীয় জয় পাওয়ার ম্যাচে তরুণ এই ওপেনার একটি রেকর্ডও গড়েছেন। বাংলাদেশি ক্রিকেটার হিসেবে এক আসরে সর্বোচ্চ ছক্কা হাঁকিয়েছেন তানজিদ।

বিপিএলে আজ দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল ঢাকা ক্যাপিটালস ও চিটাগাং কিংস। আগে ব্যাট করতে নেমে চট্টগ্রাম নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৪৮ রান তোলে। লক্ষ্য তাড়ায় ১৮.১ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ঢাকা। বড় এই জয়ে মূল অবদান তানজিদ তামিমের। ৫৪ বলে ৩টি চার ও ৭টি ছক্কায় এই ওপেনার ৯০ রান করেছেন। লক্ষ্যটা বড় হলে চলতি আসরে দ্বিতীয় সেঞ্চুরিরও সুযোগ ছিল তামিমের সামনে।

ইনিংসে ৭টি ছয় মেরেই বিপিএলের এক আসরে সর্বোচ্চ ছক্কার রেকর্ডটি নিজের দখলে নিয়েছেন তানজিদ। ১০ ম্যাচে তার ছয়ের সংখ্যা দাঁড়াল ২৯টিতে। এর আগে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে এক বিপিএলে সর্বোচ্চ ২৪টি ছক্কার রেকর্ড ছিল তাওহীদ হৃদয়ের। গত বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে তিনি ১৪ ম্যাচে সর্বোচ্চ ছক্কার রেকর্ড গড়েছিলেন। এ ছাড়া ২০১৯ আসরে একই ফ্র্যাঞ্চাইজির হয়ে ১৪ ম্যাচে ২৩ ছক্কা মারেন তামিম ইকবাল। তামিম-হৃদয় দুজনকেই ছাড়িয়ে তানজিদের সামনে ছয়ের সংখ্যাটা এবার আরও বাড়িয়ে নেওয়ার সুযোগ আছে।

এ তো গেল দেশীয় হিসাব, বিপিএলের এক আসরে সবমিলিয়ে সর্বোচ্চ ছয়ের রেকর্ডটি ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি ক্রিস গেইলের দখলে। ২০১৭ আসরে রংপুর রাইডার্সের জার্সিতে ‘ইউনিভার্স বস’ ১১ ম্যাচে ৪৭টি ছক্কা মেরেছিলেন। যা এখন পর্যন্ত প্রায় ধরাছোঁয়ার বাইরে। চলতি আসরেই সেই রেকর্ড স্পর্শ করা তানজিদের জন্য বেশ কষ্টসাধ্যই বটে। কারণ প্রথম রাউন্ডে ঢাকার ম্যাচ বাকি মাত্র দুটি, কোয়ার্টার কিংবা ফাইনাল খেললে তারা আরও ৩টি ম্যাচ খেলার সুযোগ পাবে। তবে ঢাকা ক্যাপিটালসের জন্য সমীকরণটা অসম্ভব পর্যায়ে!

এ ছাড়া বিপিএলের এক আসরে ২৮টি করে ছক্কা মারার রেকর্ড আছে দুজন বিদেশি ক্রিকেটারের। দুজনই আবার ক্যারিবীয় তারকা। নিকোলাস পুরান সিলেট সিক্সার্সের হয়ে ২০১৯ আসরে ১১ ম্যাচে ২৮ ছক্কা মেরেছিলেন। তারই স্বদেশি অলরাউন্ডার আন্দ্রে রাসেল একই আসরে ঢাকা ডায়নামাইটসের হয়ে ১৫ ম্যাচে মারেন সমান ২৮টি ছক্কা।

প্রসঙ্গত, চলতি আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ রানসংগ্রাহক তানজিদ তামিম ১০ ম্যাচে ৪৬.৬৬ গড় এবং ১৪৩.৮৩ স্ট্রাইকরেটে ৪২০ রান করেছেন। বিপরীতে তার দল ঢাকা ১০টি ম্যাচের মধ্যে মাত্র ৩টিতে জিতেছে। পয়েন্ট টেবিলে তাদের বর্তমান অবস্থান চতুর্থ। যদিও কাগজে-কলমে এখনও তাদের সামনে সুযোগ রয়েছে পরের রাউন্ডে যাওয়ার, সেক্ষেত্রে বাকি দুই ম্যাচ জয়ের পাশাপাশি ঢাকাকে তাকিয়ে থাকতে অন্যদের দিকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুন্দরবনকে বনদস্যু মুক্ত করার দাবিতে মানববন্ধন

১

ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণব

২

ঘূর্ণিঝ‌ড়ের সতর্কবার্তার ম‌ধ্যে আশাশুনিতে খোল‌পেটুয়া নদীর বাঁ‌ধে ভয়াবহ ভাঙন, এলাকায় আতংক

৩

ডিবি গার্লস হাইস্কুলে লালন সাঁইজির তিরোধান দিবস পালিত

৪

‎সবুজের সান্নিধ্যে মন ও প্রাণের নিরাময় || ‎তারিক ইসলাম

৫

এবি পার্টি সাতক্ষীরা সদর উপজেলা শাখার আহবায়ক কমিটির অনুমোদন

৬

কয়রা উপজেলা প্রেসক্লাবের নিন্দা

৭

আশাশুনিতে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ প্রস্তুতি মেলা

৮

আগামী শিক্ষাবর্ষ থেকে পাঠ্যপুস্তকে ‘খেলাধুলা’ বই বাধ্যতামূলক হচ্ছে

৯

কয়রায় ডেঙ্গু প্রতিরোধে গণতান্ত্রিক সংলাপ

১০

পাইকগাছার চাঁদখালীতে পল্লী বিদ্যুতের সাবস্টেশন নির্মাণে স্থান নির্ধারণ

১১

সাতক্ষীরা সীমান্তে মাদকসহ সাড়ে ৭ লাখ টাকার পণ্য জব্দ

১২

বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ

১৩

সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নতুন সভাপতি ডা. আবুল কালাম বাবলা

১৪

মারা গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা

১৫

ব্যালন ডি’অরে কে কোন পুরস্কার জিতলেন

১৬

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

১৭

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ

১৮

তারেক রহমানকে নিয়ে স্ট্যাটাসে যা বললেন জাপানের প্রধানমন্ত্রী

১৯

আমন ক্ষেত ফেটে চৌচির, ফলন বিপর্যয়ের শংকা

২০