বাংলাদেশ, শনিবার, ১৬ মে ২০২৬
৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
admin
২৮ সেপ্টেম্বর ২০২৪, ৮:২২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে জামায়াতের ইউনিট সভাপতি‌দের শিক্ষা শিবির

বিলাল হোসেন: শ্যামনগর উপজেলা জামায়াতের উদ্যোগে ইউনিট সভাপতিদের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ সেপ্টেম্বর) উপজেলার মুন্সীগঞ্জের টাইগার পয়েন্টে এই শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আযাদ।

সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবদুর রহমান। উপজেলা
জামায়াতে সেক্রেটারি মাওলানা গোলাম মোস্তফার সঞ্চালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং বাংলাদেশ মসজিদ মিশনের সেক্রেটারি জেনারেল ড. খলিলুর রহমান মাদানী, সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, জেলা শুরা সদস্য এবং সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, সাবেক উপজেলা আমীর মাওলানা আব্দুল মজিদ, উপজেলা নায়েবে আমীর মাওলানা মইনুদ্দিন মাহমুদ, এবং উপজেলা কর্মপরিষদ সদস্য প্রভাষক মহসিন আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এতে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবুল কালাম আযাদ বলেন, ইউনিট দায়িত্বশীলদের নৈতিক গুণাবলী ও সামাজিক দক্ষতা অর্জন করতে হবে, যা তাদের ভবিষ্যতে সর্বক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সাহায্য করবে।

অনুষ্ঠানে দারসুল কোরআন পেশ করেন মাওলানা আব্দুল মজিদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জামায়াত নেতা অধ্যক্ষ অহিদুজ্জামান, মাস্টার রেজাউল ইসলাম, মাওলানা আমিনুর রহমান, শহিদুল ইসলাম, সাইদি হাসান, প্রভাষক মহসিন আলম, প্রভাষক আব্দুল হামিদ প্রমুখ।

উপজেলার প্রতিটি ইউনিটের সভাপতি এই শিক্ষা শিবিরে অংশগ্রহণ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশীদ গ্রেপ্তার

বিসিবি নির্বাচন ৭ জুন

লিটনের সেঞ্চুরিতে স্বস্তিতে প্রথম দিন শেষ করলো বাংলাদেশ

কেশবপুরে সাংবাদিককে হুমকির প্রতিবাদে মানববন্ধন

সাতক্ষীরা প্রেসক্লাবের কোর কমিটির সভা

বিএনপির দুই নেতার বিরুদ্ধে ভিত্তিহীন বিষয়ে মানববন্ধনের অভিযোগ

ভিসা জটিলতায় যাত্রী শূন্য বেনাপোল আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল

জামায়াতের যুব বিভাগের শিক্ষা শিবির

কয়রা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা

কয়রা সদর ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণা

১০

আশাশুনির ২০ কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা প্রদান

১১

শ্যামনগরে এগ্রোইকোলজি ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক বুনিয়াদি প্রশিক্ষণ

১২

ডুসাসের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে সেতু-তানভীর-রমজান

১৩

কলকাতার পিয়ারলেস হসপিটালে চিকিৎসাসেবা সহজলভ্য করতে সাতক্ষীরায় মতবিনিময়

১৪

দলীয় নয়, অপরাধীকে অপরাধী হিসেবেই চিহ্নিত করার প্রতিশ্রুতি সাতক্ষীরার নতুন এসপির

১৫

পানিতে ডুবে প্রাণ গেল দুই বছরের শিশু আব্দুর রহমানের

১৬

স্বাধীনতা ঘোষণা না করতে তাইওয়ানকে সতর্ক করলেন ট্রাম্প

১৭

বেড়িবাঁধে ‘বক্সকল-নাইন্টি পাইপের’ দাপট, বাড়ছে ভাঙন ঝুঁকি

১৮

তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সাতক্ষীরায় ছাত্রদলের আনন্দ মিছিল

১৯

শ্যামনগরে ঘূর্ণায়মান চড়ক পূজায় হাজারো মানুষের ঢল

২০
error: Content is protected !!