বাংলাদেশ, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
২২ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১৬ মে ২০২৬, ৭:৩২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ভিসা জটিলতায় যাত্রী শূন্য বেনাপোল আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল

বেনাপোল প্রতিনিধি : ভারতে ভ্রমণ ভিসা স্বাভাবিক না হওয়ায় দিন দিন কমে যাচ্ছে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত। ফলে একসময় যাত্রীদের কোলাহলে মুখর থাকা বেনাপোল স্থলবন্দরের আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল এখন অনেকটাই জনশূন্য হয়ে পড়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর দুই দেশের সম্পর্কের টানাপোড়েন ও নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ভারত সরকার ভ্রমণ ভিসায় বিধিনিষেধ আরোপ করে। পরে সীমিত পরিসরে মেডিকেল ভিসা চালু করা হলেও পর্যটন, ব্যবসা ও অন্যান্য ভিসা স্বাভাবিক করা হয়নি। এর ফলে চিকিৎসা, ব্যবসা, শিক্ষা ও পর্যটনের উদ্দেশ্যে ভারতে যাতায়াতকারী বাংলাদেশিদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গেছে।

সবশেষ শনিবার (১৬ মে) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বেনাপোল চেকপোস্ট দিয়ে মাত্র ১৪২৫ জন যাত্রী ভারতে ও বাংলাদেশে যাতায়াত করেছেন।

ব্যবসায়ী শহিদুল ইসলাম জানান, একসময় ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত যাত্রীদের দীর্ঘ সারি, ইমিগ্রেশন ও কাস্টমসের ব্যস্ততা, ট্রাভেল এজেন্সি, মানি এক্সচেঞ্জ, হোটেল-রেস্তোরাঁ ও পরিবহন খাতের কর্মচাঞ্চল্যে মুখর থাকতো বেনাপোল প্যাসেঞ্জার টার্মিনাল। কিন্তু বর্তমানে যাত্রী সংকটে এসব ব্যবসা-বাণিজ্যে নেমে এসেছে স্থবিরতা। ক্ষতির মুখে পড়েছেন ট্রাভেল এজেন্সি, পরিবহন শ্রমিক, হোটেল-মোটেল, রেস্তোরাঁ এবং ক্ষুদ্র ব্যবসায়ীরা।

পাসপোর্টধারীরা জানান, ভারতে চিকিৎসা ও ভ্রমণের জন্য ভিসা পেতে এখনও নানা জটিলতার মুখে পড়তে হচ্ছে। তারা আশা করেছিলেন ভারতের নির্বাচন শেষে পরিস্থিতি স্বাভাবিক হবে। কিন্তু এখনো বিধিনিষেধ বহাল থাকায় সাধারণ যাত্রীদের ভোগান্তি কমেনি।

বেনাপোল আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের ইনচার্জ আমিনুল ইসলাম বলেন, পাসপোর্টধারী যাত্রীদের সর্বোচ্চ সহযোগিতা করা হচ্ছে। তবে ভিসা জটিলতার কারণে যাত্রী সংখ্যা আগের তুলনায় অনেক কম। তবে আমরা আশাবাদী সামনের দিনে এ সংকট কাটবে।

বেনাপোল মানি এক্সচেঞ্জ ব্যবসায়ী আবুল বাশার জানান, ভারত সরকার দ্রুত ভ্রমণ ভিসা স্বাভাবিক করলে দুই দেশের মানুষের যোগাযোগ বাড়বে, চিকিৎসা ও পর্যটন খাত পুনরুজ্জীবিত হবে এবং সীমান্ত এলাকার অর্থনীতিতে আবারও গতি ফিরে আসবে।

ঢাকা-বেনাপোল রুটে চলাচলকারী দূরপাল্লার বাসগুলোও পর্যাপ্ত যাত্রী পাচ্ছে না। এতে পরিবহন শ্রমিক, কাউন্টার স্টাফ ও সংশ্লিষ্ট কর্মচারীদের আয় কমে গেছে।

অন্যদিকে, স্টেশন ও টার্মিনাল এলাকায় ছোট দোকান, খাবারের হোটেল এবং ফুটপাতের ব্যবসায়ীরাও চরম বিপাকে পড়েছেন। তাদের দাবি, বেচাকেনা আগের তুলনায় অনেক কমে গেছে।

বেনাপোল স্থলবন্দরের সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন, দুই দেশের মধ্যে ভিসা পরিস্থিতির দ্রুত উন্নতি হবে। কাস্টমস ও ইমিগ্রেশন কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে, বর্তমান পরিস্থিতিতেও যাত্রীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করার চেষ্টা চলছে।
বেনাপোল স্থলবন্দরের পরিচালক জানান, দীর্ঘদিন ভ্রমণ ভিসা স্বাভাবিক না থাকলে শুধু অর্থনৈতিক ক্ষতিই নয়, দুই দেশের মানুষের সামাজিক ও সাংস্কৃতিক যোগাযোগও বাধাগ্রস্ত হবে।

বিশ্লেষকদের মতে, বেনাপোল শুধু একটি স্থলবন্দর নয়, এটি সীমান্তকেন্দ্রিক বৃহৎ অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্র। যাত্রী চলাচল কমে গেলে স্থানীয় ব্যবসা, পরিবহন, আবাসন ও ক্ষুদ্র উদ্যোক্তাদের ওপর দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব পড়ে। তারা বলছেন, ভিসা জট দ্রুত সমাধান না হলে সীমান্ত এলাকার হাজারো মানুষের জীবিকা আরও সংকটে পড়তে পারে। একই সঙ্গে দুই দেশের জনগণের পারস্পরিক যোগাযোগেও দূরত্ব তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

বর্তমানে সংশ্লিষ্ট ব্যবসায়ী ও সাধারণ মানুষ দ্রুত ভিসা প্রক্রিয়া স্বাভাবিক হওয়ার অপেক্ষায় রয়েছেন। পরিস্থিতির উন্নতি না হলে বেনাপোলকেন্দ্রিক অর্থনৈতিক চাপ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন বিশ্ব মানচিত্র গ্রহণে জাতিসংঘের ভোট

সাজাভোগ করে ভারত থেকে দেশে ফিরল শিশুসহ ৯ বাংলাদেশি

অসুস্থ গরু জবাই ও বাইরে থেকে মাংস আনার প্রতিবাদে মানববন্ধন

স্বামী হারিয়েও থামেননি, জীবিকার লড়াইয়ে ঘুরে দাঁড়াচ্ছেন বাঘ বিধবারা

সাতক্ষীরায় মুফাসসির সম্মেলন: মনিরুল বেলালী সভাপতি, মনিরুল ফারুকী সেক্রেটারি

স্থানীয় নির্বাচন: মিছিল, পোস্টার, এআই কনটেন্টে নিষেধাজ্ঞা ইসির

কালিগঞ্জে বসতঘরে দুর্বৃত্তদের আগুন

দেবহাটায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা

গৃহবধূ চন্দনা গুম মামলার প্রধান আসামি ভেন্ডার রবি গ্রেপ্তার

দক্ষতার শক্তিতে বদলে যেতে পারে সাতক্ষীরার ভবিষ্যৎ || মো. মামুন হাসান

১০

স্বপ্ন সার্থক মানবিক ফাউন্ডেশন’র ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন

১১

পাইকগাছায় ভূমি সেবায় গতি, আশার সঞ্চার

১২

সাতক্ষীরায় কৃষি ব্যাংক কর্মকর্তাদের সম্মেলন

১৩

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তালা উপজেলা ছাত্রকল্যাণ সমিতির যাত্রা

১৪

ঘোনা পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি গাজী সুলতান, তালা প্রেসক্লাবের অভিনন্দন

১৫

কয়রায় তরুণ সংঘের নির্বাচন: শামীম সভাপতি, আবু মুছা সম্পাদক

১৬

শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচন: মনির সভাপতি, লিটন সম্পাদক

১৭

কয়রায় বিয়ের ১৭ দিনের মাথায় শ্বশুরবাড়িতে যুবকের আত্মহত্যা!

১৮

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাৎ বার্ষিকীতে সমাধিসৌধে শ্রদ্ধা

১৯

১১ দলীয় ঐক্যের জোটের লংমার্চ: ‘গ্যাস দে বিদ্যুৎ দে নইলে গদি ছাইড়া দে’

২০
error: Content is protected !!