বাংলাদেশ, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
২১ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
১৬ মে ২০২৬, ৬:৫৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে এগ্রোইকোলজি ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক বুনিয়াদি প্রশিক্ষণ

উপকূলীয় প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে তিন দিনব্যাপী এগ্রোইকোলজি, খাদ্য সার্বভৌমত্ব ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ মে) বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিক আয়োজিত এই কর্মশালা সম্পন্ন হয়।

বারসিকের উপকূলীয় আঞ্চলিক কেন্দ্রে অনুষ্ঠিত কর্মশালায় প্রশিক্ষণ দেন বারসিকের পরিচালক, লেখক ও গবেষক পাভেল পার্থ, বারসিকের পরিচালক সৈয়দ আলী বিশ্বাস ও নগর সমন্বয়কারী জাহাঙ্গীর আলম। কর্মশালা সমন্বয় করেন বারসিকের উপকূলীয় আঞ্চলিক সমন্বয়কারী শাহিন ইসলাম।

কর্মশালায় অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের খাদ্য ব্যবস্থা, খাদ্য সার্বভৌমত্ব, জলবায়ু ন্যায্যতা, এগ্রোইকোলজি, জনআন্দোলন, সংগঠন গঠন ও জনপরিকল্পনা বিষয়ে ধারণা প্রদান করা হয়।

প্রশিক্ষকরা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় স্থানীয় জ্ঞান, কৃষিপ্রতিবেশবিদ্যা এবং জনগণের অংশগ্রহণভিত্তিক পরিকল্পনা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তারা আরও বলেন, উপকূলীয় অঞ্চলে টেকসই খাদ্য ব্যবস্থা গড়ে তুলতে এগ্রোইকোলজি চর্চা ও জনগণভিত্তিক আন্দোলনকে শক্তিশালী করা প্রয়োজন।

কর্মশালায় যুব প্রতিনিধি, কৃষক ও স্থানীয় সংগঠকরা অংশগ্রহণ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১

হাসিনাকে কোনো ট্রাভেল পাস ইস্যু করা হবে না: হুমায়ুন কবির

২

কালো ধোঁয়া ও প্লাস্টিকে বিপন্ন সুন্দরবন || ‎তারিক ইসলাম

৩

শিল্পাঞ্চলে নিরাপত্তার চাদর, মাঠে ৩৩ প্লাটুন বিজিবি

৪

ব্রাজিলে এক ম্যাচে ৫১ লাল কার্ড, ফুটবলে নতুন বিশ্বরেকর্ড!

৫

৫০০ টাকা মুচলেকায় জামিন পেলেন নায়িকা পরীমনি

৬

মোংলা বন্দর আধুনিকায়নে ৪ হাজার ৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর

৭

পোশাক খাতে অস্থিরতার নেপথ্যে আ.লীগ-যুবলীগ: দাবি জামায়াতের

৮

এনটিআরসিএ’র নবম শিক্ষক নিয়োগ পরীক্ষার বিজ্ঞপ্তি হতে পারে ডিসেম্বরে

৯

কাজে ফিরেছেন গাজীপুরের পোশাক শ্রমিকরা

১০

সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল শুরু, প্রথম দিন গেলেন ৮৩৬ পর্যটক

১১

ইকবাল সোবহান চৌধুরীকে হত‍্যা মামলায় গ্রেপ্তার দেখালো ডিবি

১২

সাতক্ষীরায় ভোরে হাটতে বের হয়ে পরিবহন চাপায় প্রাণ গেল নারীর

১৩

শুরুতেই জোড়া আঘাত, কিং-হজের স্টাম্প ভাঙলেন তাসকিন-হাসান

১৪

মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৫

বেতনা খননের মাটি বিক্রি, ঘটনাস্থল পরিদর্শনে আশাশুনির ইউএনও

১৬

ছকিনা-শামছুর দম্পতির মানবেতর জীবনযাপন, জোটেনি বয়স্ক ভাতার কার্ড

১৭

সংবাদ প্রচারকে কেন্দ্র করে ডিবি হেফাজতে ইকবাল সোবহান চৌধুরী

১৮

ইউপি নির্বাচনের তালিকা যাচাইয়ে মাঠপর্যায়ে ইসির নির্দেশ

১৯

সৌদি আরবে জরুরি সতর্কতা জারি

২০