বাংলাদেশ, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
২৭ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১৬ মে ২০২৬, ১:৫০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পানিতে ডুবে প্রাণ গেল দুই বছরের শিশু আব্দুর রহমানের

শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নূরনগর ইউনিয়নের ছোট শ্যামনগর গ্রামে পানিতে ডুবে আব্দুর রহমান নামে দুই বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (১৬ মে) সকাল ১০টার দিকে ঘটে যাওয়া এই হৃদয়বিদারক ঘটনায় পুরো এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

নিহত আব্দুর রহমান ছোট শ্যামনগর গ্রামের আমির হোসেনের ছেলে।

নিহত শিশুর পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বাড়ির উঠানে অন্যান্য শিশুদের সঙ্গে খেলা করছিল আব্দুর রহমান। খেলতে খেলতে একপর্যায়ে সবার অজান্তে বাড়ির পাশের পুকুরের দিকে চলে যায়। পরিবারের সদস্যরা নিজেদের দৈনন্দিন কাজে ব্যস্ত থাকায় বিষয়টি তাদের নজরে পড়েনি। কিছু সময় পর শিশুটিকে আশপাশে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। বাড়ির বিভিন্ন স্থান ও আশপাশে খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পার্শ্ববর্তী পুকুরের পানিতে শিশুটিকে ভাসতে দেখা যায়। দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় এক গ্রাম্য চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় পলাশ দেবনাথ জানান, শিশুটির পিতা আমির হোসেন জীবিকার তাগিদে মুন্সিগঞ্জ এলাকায় ইঞ্জিনভ্যান চালানোর কাজে ছিলেন। অন্যদিকে শিশুটির মা গৃহস্থালির কাজে ব্যস্ত ছিলেন। এর মধ্যেই অল্প সময়ের ব্যবধানে খেলতে খেলতে পুকুরের পানিতে পড়ে যায় শিশু আব্দুর রহমান।

শিশুটির নিথর দেহ দেখে পরিবার ও এলাকাবাসী বাকরুদ্ধ হয়ে পড়েন। খবর পেয়ে আশপাশের মানুষ ঘটনাস্থলে ছুটে এসে শোকাহত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন।

এঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান।

এদিকে, স্থানীয় মনিরুজ্জামান, আমিনুর রহমান ও হারুন অর রশিদসহ কয়েকজন এলাকাবাসী জানান, গ্রামের অধিকাংশ বাড়ির আশপাশে পুকুর থাকলেও ছোট শিশুদের নিরাপত্তার বিষয়ে অনেক সময় যথেষ্ট সতর্কতা অবলম্বন করা হয় না। ফলে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটছে। তারা শিশুদের প্রতি আরও বেশি নজরদারি এবং পুকুরের চারপাশে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিক শেখ আব্দুল আলিমের অস্ত্রোপচার শুক্রবার, দোয়া কামনা

ফিংড়ীর ফয়জুল্লাহপুরে মুরগির খামারে চুরি, ফিড-ফ্যান-মোটর নিয়ে গেছে চোর

জেলেখালিতে আট দলীয় ফুটবল টুর্নামেন্টে সুদীপ্ত ক্লাব চ্যাম্পিয়ন

কুশুলিয়া ইউপি নির্বাচনের সম্ভাব্য প্রার্থী ডা. শফিকুল ইসলাম বাবুর গণসংযোগ

নলতা ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন

সাতক্ষীরা পৌরসভায় ২৫টি মুভেবল স্কিপ বিন ও ৪টি বর্জ্য সংগ্রহ ভ্যান হস্তান্তর

বাঁশ বেতে ঐতিহ্য, বাঁশ বেতেই জীবিকা

কয়রায় মুন্ডা ও মাহতো সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে কাজ করছে ‘সাউস’

জবি ক্যাফেটেরিয়া ও হলের ক্যান্টিন নিয়ে ছাত্রশক্তির ৫ দফা দাবি

আশাশুনিতে ২ সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৪

১০

শিক্ষক দীপক চন্দ্র সরকারের দ্বৈত নাগরিকত্ব নিয়ে ভারতীয় হাইকমিশনের জবাবের অপেক্ষা

১১

কলারোয়ায় এক হাজার শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ

১২

বাংলাদেশ-ভারত মর্যাদার লড়াই : কখন কোথায় কিভাবে ‘লাইভ’ দেখবেন

১৩

তালায় একই বিদ্যালয়ের ১৩ ছাত্রীর বাল্যবিবাহ, ক্লাসে ফেরানোর চেষ্টা

১৪

সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ

১৫

রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৬

র‍্যাব বিলুপ্ত করে সংসদে এসআরবি বিল পাস

১৭

স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থীকে সমর্থন দেবে বিএনপি

১৮

মির্জা ফখরুলের ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

১৯

এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫

২০
error: Content is protected !!