বাংলাদেশ, শনিবার, ১৬ মে ২০২৬
৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
The Editors
১৬ মে ২০২৬, ৭:০৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আশাশুনির ২০ কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা প্রদান

আশাশুনি প্রতিনিধি: আশাশুনির বিভিন্ন কার্যালয়ে কর্মরত ২০জন কর্মকর্তাকে বদলী ও অবসরজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

শনিবার বেলা ১২টায় আশাশুনি অফিসার্স ক্লাবের আয়োজন তাদের এই সংবর্ধনা দেওয়া হয়।

উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম।

সমাজ সেবা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নিতেশ চন্দ্র গোলদার, যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জয় কুমার দাস, পিআইও মোঃ আমিরুল ইসলাম, নির্বাচন অফিসার ওয়াহিদ মুরাদ, আইসিটি কর্মকর্তা আক্তার ফারুক বিল্লাল, হিসাব রক্ষণ অফিসার মমিন আহমেদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আকাশ হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মোঃ সাইফুল ইসলাম, উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক সন্ন্যাসী কুমার মন্ডল, আনসার ভিডিপি কর্মকর্তা আরিফা খাতুন, ডেভলপমেন্ট ফ্যাসিলিটেটর (ইউডিএফ) দেবু বিশ্বাস, সহকারী প্রকৌশলী মোঃ মোস্তাফিজুর রহমান, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবু সেলিম, মোঃ আব্দুর রকিব, মোঃ শাহাজাহান আলী ও গৌরাংগ গাইন, সোনালী ব্যাংকের ম্যানেজার নরেশ কুমার বিশ্বাস, জনতা ব্যাংকের সিনিয়র কর্মকর্তা মোঃ হাসান কবির, কৃষি ব্যাংকের ব্যবস্থাপক (এসপিও) রাম প্রসাদ বিশ্বাস, সহকারী ইন্সট্রাক্টর মোঃ শফিকুল ইসলাম, সিনিয়র উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা বিএম ফিরোজ আহমেদ, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আলী সোহাল জুয়েল, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ বিল্লাল হোসেন, পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক প্রদীপ কুমার মন্ডল, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মোঃ তৌহিদুজ্জামানকে বদলীজনিত ও সিনিয়র উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা পরিমল কুমার দাস ও উপজেলা সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ মশিউর রহমানকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিসিবি নির্বাচন ৭ জুন

লিটনের সেঞ্চুরিতে স্বস্তিতে প্রথম দিন শেষ করলো বাংলাদেশ

কেশবপুরে সাংবাদিককে হুমকির প্রতিবাদে মানববন্ধন

সাতক্ষীরা প্রেসক্লাবের কোর কমিটির সভা

বিএনপির দুই নেতার বিরুদ্ধে ভিত্তিহীন বিষয়ে মানববন্ধনের অভিযোগ

ভিসা জটিলতায় যাত্রী শূন্য বেনাপোল আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল

জামায়াতের যুব বিভাগের শিক্ষা শিবির

কয়রা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা

কয়রা সদর ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণা

আশাশুনির ২০ কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা প্রদান

১০

শ্যামনগরে এগ্রোইকোলজি ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক বুনিয়াদি প্রশিক্ষণ

১১

ডুসাসের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে সেতু-তানভীর-রমজান

১২

কলকাতার পিয়ারলেস হসপিটালে চিকিৎসাসেবা সহজলভ্য করতে সাতক্ষীরায় মতবিনিময়

১৩

দলীয় নয়, অপরাধীকে অপরাধী হিসেবেই চিহ্নিত করার প্রতিশ্রুতি সাতক্ষীরার নতুন এসপির

১৪

পানিতে ডুবে প্রাণ গেল দুই বছরের শিশু আব্দুর রহমানের

১৫

স্বাধীনতা ঘোষণা না করতে তাইওয়ানকে সতর্ক করলেন ট্রাম্প

১৬

বেড়িবাঁধে ‘বক্সকল-নাইন্টি পাইপের’ দাপট, বাড়ছে ভাঙন ঝুঁকি

১৭

তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সাতক্ষীরায় ছাত্রদলের আনন্দ মিছিল

১৮

শ্যামনগরে ঘূর্ণায়মান চড়ক পূজায় হাজারো মানুষের ঢল

১৯

মিঠু খানের সাথে ছাত্রদল নেতা শাহীন ইসলামের শুভেচ্ছা বিনিময়

২০
error: Content is protected !!