বাংলাদেশ, বুধবার, ২৯ জুলাই ২০২৬
১৪ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
১৬ মে ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

বেড়িবাঁধে ‘বক্সকল-নাইন্টি পাইপের’ দাপট, বাড়ছে ভাঙন ঝুঁকি

এম জুবায়ের মাহমুদ: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নে বেড়িবাঁধজুড়ে একের পর এক বক্সকল ও নাইন্টি পাইপ স্থাপনের ফলে বাড়ছে ভাঙন ঝুঁকি।

স্থানীয়দের ভাষ্য, পানি ওঠানামার জন্য বাঁধে বসানো এসব বক্সকল ও নাইন্টি পাইপের কারণে বাঁধের গোড়ার মাটি ধীরে ধীরে সরে যাচ্ছে। অনেক স্থানে ইতোমধ্যে ছোট-বড় ধস ও ফাটলও দেখা দিয়েছে।

সরেজমিনে দেখা যায়, আটুলিয়া ইউনিয়নের বিড়ালাক্ষী এলাকার গাজীবাড়ি থেকে চান্দাঘেরি পর্যন্ত প্রায় তিন কিলোমিটার বেড়িবাঁধে অন্তত তিনটি বক্সকল ও ১৬টি নাইন্টি পাইপ বসানো হয়েছে।

একই ইউনিয়নের সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে পরিচিত নওয়াবেঁকী খেয়াঘাট সংলগ্ন এলাকা থেকে বৈদ্যবাড়ি খেয়াঘাট পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার বাঁধে রয়েছে আরও চারটি বক্সকল ও ২৬টি নাইন্টি পাইপ।

স্থানীয় বাসিন্দাদের দাবি, এসব পাইপ ও বক্সকলের বেশির ভাগই ব্যক্তিস্বার্থে মাছের ঘেরে পানি ওঠানামার জন্য স্থাপন করা হয়েছে। কিন্তু দীর্ঘমেয়াদে এগুলো পুরো বেড়িবাঁধকেই দুর্বল করে তুলছে।

জানা গেছে, ২০২৫ সালের ১১ সেপ্টেম্বর বুড়িগোয়ালিনীর কলবাড়ী এলাকায় একটি অবৈধ বক্সকল উচ্ছেদের মাধ্যমে প্রশাসনের অভিযান শুরু হয়েছিল।

স্থানীয়রা জানান, খাজা হ্যাচারি কর্তৃক তৈরি ওই বক্সকলসহ কয়েকটি এলাকায় নাইন্টি পাইপ ভেঙে ফেলার পর কয়েকদিন এলাকায় স্বস্তি ফিরেছিল। তবে পরে অজ্ঞাত কারণে সেই অভিযান আর এগোয়নি।

কুপট এলাকার বাসিন্দা আব্দুল করিম মোল্লা বলেন, প্রতিবছর ঝড়ের সময় বাঁধ ভেঙে সবকিছু ভেসে যায়। তখন পানি উন্নয়ন বোর্ডের লোকজনকে এলাকায় দেখা যায়। কিন্তু পরিস্থিতি স্বাভাবিক থাকলে তদারকি কার্যক্রম ভেঙে পড়ে। এখন যেভাবে বাঁধ কেটে পাইপ বসানো হয়েছে, তাতে দুর্যোগে ভাঙন ঝুঁকি কয়েকগুণ বেড়ে গেছে।

বিড়ালাক্ষী এলাকার বাসিন্দা জাফর আলী সরদার বলেন, বাঁধ সংস্কারের জন্য সরকার বড় অঙ্কের বরাদ্দ দেয়। কিন্তু বাস্তবে সেই কাজের খুব সামান্যই চোখে পড়ে। কোথাও কোথাও কাজের নামে বাঁধের পাশের বড় বড় গাছের গোড়া থেকে মাটি তুলে ফেলায় গাছও মরে যাচ্ছে। এতে বাঁধ আরও দুর্বল হচ্ছে।

সরেজমিনে বিড়ালাক্ষী কুনের মাথা এলাকায় গিয়ে দেখা যায়, পানি উন্নয়ন বোর্ডের সংস্কারকাজ চলমান থাকলেও অনেক স্থানে বাঁধের ঢালে মাটি কেটে ফেলা হয়েছে।

স্থানীয়দের ভাষ্য, ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন কাজের সুবিধার্থে গাছের গোড়ার বালু তুলে জিও ব্যাগ ডাম্পিং করে ক্ষতিগ্রস্ত করলেও তা বন্ধে কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না।

চান্দাঘেরি, সানাবাড়ি, শেখপাড়া, কুপট, খশালখালী ও খোন্তাকাটা এলাকার বাসিন্দারা জানান, বক্সকল ও নাইটি পাইপের কারণে বিভিন্ন স্থানে ইতোমধ্যে বাঁধে ভাঙনের চিহ্ন স্পষ্ট হয়ে উঠেছে।

পশ্চিম বিড়ালাক্ষী এলাকার বাসিন্দা মোজাহিদুল ইসলাম বলেন, সামনে ঝড়–জলোচ্ছ্বাসের সময়। এখনই সব অবৈধ পাইপ ও বক্সকল সরানো না হলে উপকূলের মানুষকে বড় ক্ষতির মুখে পড়তে হবে।

এ বিষয়ে আটুলিয়া ইউপি চেয়ারম্যান আবু সালেহ বাবু বলেন, প্রশাসনের কঠোরতায় সবগুলাে বন্ধ ছিল। কিন্তু কেমনে কি করছে জানি না, এখন শুনছি চলছে।

এ বিষয়ে জানতে চাইলে শ্যামনগর পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী ইমরান সরদার পরে কথা বলবেন বলে মুঠোফোন কেটে দেন।

এদিকে, স্থানীয় সূত্র মতে, শ্যামনগর ঘের অধ্যুষিত এলাকা হওয়ায় নদী থেকে লবণ পানি উত্তোলন বন্ধ করা কঠিন। এজন্য ভাঙন ঝুঁকির বিষয়টি বিবেচনায় নিয়ে লবণ পানি উত্তোলনের নির্দিষ্ট পথ/পদ্ধতি রাখা উচিত। কিন্তু লবণ পানি উত্তোলনের জন্য ব্যক্তি পর্যায়ে যেভাবে যত্রতত্র বেড়িবাঁধ কেটে বক্সকল ও নাইন্টি পাইপ স্থাপন করা হয়েছে, তা বেড়িবাঁধের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে। ব্যক্তি পর্যায়ে এভাবে পানি উত্তোলনের ক্ষেত্রে পানি উন্নয়ন বোর্ড সংশ্লিষ্ট কয়েকজনের সঙ্গে ঘুষের লেনদেনের অভিযোগও রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাইব্যুনালে সাংবাদিক-শিল্পীদের বিরুদ্ধে অভিযোগে উদ্বেগ জানিয়ে বিবৃতি

প্রতি টনে ১০ ডলার কমে বাংলাদেশের কাছে ইউরিয়া সার বেচতে চায় রাশিয়া

জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা

৯ বছরের ছোট ক্রিকেটারের সঙ্গে প্রেম করছেন ম্রুণাল?

কালিগঞ্জ উপজেলা আইন-শৃঙ্খলা বিষয়ক কমিটির সভা

কালিগঞ্জে সঞ্জীব সরকার হত্যা: ধরাছোয়ার বাইরে মূল আসামিরা

জুলাই পদযাত্রায় হামলা, সারজিস-পাটওয়ারী আহত

সাতক্ষীরায় ভারী বর্ষণ ও দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে বিজিবি’র ত্রাণ বিতরণ

জাতীয় যুবনীতি হালনাগাদে মতামত দেওয়ার সুযোগ পেল তরুণরা

কোন অভিনেতার সঙ্গে রোমান্স করতে ‘সমস্যা’, জানালেন জয়া

১০

আহসান রাজীবকে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের অভিনন্দন

১১

অতীতের কোনো সিদ্ধান্ত বদলাতে চাই না, ভুল থেকেই শিখেছি: সাকিব

১২

আলিম চেয়ারম্যানের আল্টিমেটামে নড়ে চড়ে বসেছে শৈলকুর বিলের মৎস্য ঘের মালিকরা

১৩

দ. আফ্রিকায় আগুনে ৬ বাংলাদেশি নিহত

১৪

শ্যামনগরে মাদকসহ যুবলীগ নেতা আব্দুল্লাহ আটক

১৫

জরুরি সতর্কবার্তা দিল পুলিশ

১৬

কয়রায় জলবায়ু সংকটে কিশোরীদের সুরক্ষায় আমাল ফাউন্ডেশনের ব্যতিক্রম কর্মসূচি

১৭

উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে ১০ লক্ষ বীজ রোপণ কর্মসূচি উদ্বোধন

১৮

শ্যামনগরে নিরাপদ পানীয় জল সংরক্ষণ ও প্লাস্টিক দূষণ হ্রাসে মেটে বিতরণ

১৯

এনটিআরসিএ’র মৌখিক পরীক্ষা দ্রুত নেওয়ার দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

২০
error: Content is protected !!