বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শার নাভারণ সরকারি খাদ্য গুদামে বোরো ধান ও চাল সংগ্রহ শুরু হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০ টার এই ধান-চাল ক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা খাদ্য কর্মকর্তা সানিয়া আক্তার, কৃষি কর্মকর্তা দিপক কুমার, গুদাম কর্মকর্তা মিয়ারাজ হুসাইনসহ কৃষক ও চাল ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
এসময় জানানো হয়, চলতি মৌসুমে ২ হাজার ৫ শ’ ৪৪ মেট্রিক টন ধান এবং ৮ হাজার ৭শ’ ৭ মে. টন চাল ও ৫৪ মে.টন গম সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।
মন্তব্য করুন