এমএ মামুন, দেবহাটা: দেবহাটায় ৪ পলি ভারতীয় রেণু জব্দ করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৪ মে) ভোর ৫টার দিকে বহেরা নতুন মসজিদের সামনে রাস্তার পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি প্লাস্টিকের বস্তায় ভর্তি এসব চিংড়ির রেণু জব্দ করা হয়।
পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় রেণুগুলো বসন্তপুর খালে অবমুক্ত করা হয়।
দেবহাটা থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিম বলেন, কিছু অসাধু ব্যবসায়ী অধিক মুনাফা লাভের আশায় অবৈধ পথে ভারতীয় রেণু এনে আমাদের দেশীয় হ্যাচারির সুনাম নষ্ট করছে। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে পুলিশের অভিযান চলমান থাকবে।
মন্তব্য করুন