বাংলাদেশ, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
১০ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
১৩ মে ২০২৬, ৮:৩৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বেনাপোলে ইভটিজিংয়ের অভিযোগে কিশোর গ্যাংয়ের ৪ সদস্য গ্রেপ্তার

বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোলে এসএসসি পরীক্ষার্থীদের ইভটিজিং ও মারধরের অভিযোগে কিশোর গ্যাংয়ের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় আহত এক পরীক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (১৩ মে) সকালে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

আটক চারজন হলেন- ভবেরবেড় গ্রামের সাগর হোসেনের ছেলে তামিম (১৭), ইব্রাহিমের ছেলে শাওন (১৭), কাগমারী গ্রামের হারুনের ছেলে জুয়েল (১৫) এবং কাদেরের ছেলে ইফাদ হোসেন (১৭)।

পুলিশ জানায়, মঙ্গলবার (১২ মে) বিকেলে বেনাপোল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র থেকে এসএসসি পরীক্ষা শেষে কয়েকজন ছাত্র-ছাত্রী কেন্দ্রের পাশের বেনাপোল রেলস্টেশন ওভারব্রিজ এলাকায় ঘুরতে যায়। এ সময় স্থানীয় কয়েকজন কিশোর গ্যাং সদস্য তাদের উত্ত্যক্ত করতে শুরু করে। শিক্ষার্থীরা প্রতিবাদ করলে তাদের মারধর করা হয়। এতে এক শিক্ষার্থী গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহত শিক্ষার্থীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

বেনাপোল পোর্ট থানার ওসি আশরাফ হোসেন বলেন, ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিকদের নিয়ে আপত্তিকর মন্তব্য এবং নেত্রকোনায় সাংবাদিক হত্যার প্রতিবাদে মানববন্ধন

১

পানখালী জেলে কল্যাণ সমিতির নির্বাচন: সভাপতি বাশার, সম্পাদক আজিজুল হক

২

রোটারী ক্লাব অব সাতক্ষীরার ৩৩তম অভিষেক

৩

আলিপুরে জামায়াতের নির্বাচনী কর্মী সমাবেশ

৪

বাবার সাথে || আলেয়া মান্নান

৫

আশাশুনিতে পৈতৃক জমিতে প্রাচীর নির্মাণে বাধা!

৬

আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসা শিক্ষকের মৃ-ত্যু

৭

জেলেখালি ভাই ভাই সংঘের প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বেচ্ছাসেবীদের মিলনমেলা

৮

প্রকৃতি ও জীবন ক্লাব সাতক্ষীরার কমিটি গঠন: মুনিরউদ্দীন সভাপতি, সামাদ সম্পাদক পুনর্নির্বাচিত

৯

মৌতলা ইউপির ৯নং ওয়ার্ডে মা-ছেলেসহ সম্ভাব্য ১০ প্রার্থী মাঠে

১০

হাম উপসর্গে ৮ জনের মৃত্যু

১১

কয়রায় সাংবাদিকদের সঙ্গে বিএনপি নেতা নুরুল আমিন বাবুলের মতবিনিময়

১২

দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপাইনের ৪ পাইলট নিহত

১৩

৯ মাসে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা

১৪

কয়রা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা

১৫

চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযোগ ছাড়াই মামলা নেওয়ার আইন হচ্ছে: আইজিপি

১৬

সাংবাদিকদের নিয়ে স্বাস্থ্য কর্মকর্তার বিরূপ মন্তব্যের প্রতিবাদে তালায় মানববন্ধন

১৭

গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট

১৮

পশ্চিম তীর হতে যাচ্ছে আরেকটি গাজা? ইসরায়েলি অভিযান শুরু

১৯

বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

২০