বাংলাদেশ, মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
২৭ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
১৩ মে ২০২৬, ৮:২২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মে মাস আসলে ‌দুর্যোগ আতংকে নির্ঘুম রাত কাটে উপকূলবাসীর

filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Auto; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 88.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

কয়রা (খুলনা) প্রতিনিধি: উপকূলে দুর্যোগ মৌসুম শুরু হয়েছে। দুর্যোগ মৌসুমকে সামনে রেখে খুলনার কয়রা উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩ মে) সকাল ১০টায় কয়রা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে জাপানের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা শাপলা নীড়ের অর্থয়ানে ও বেসরকারি উন্নয়ন সংস্থা জাগ্রত যুব সংঘ-জেজেএস’র সহযোগিতায় এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, মে মাস আসলে কয়রার মানুষের মনে ভয় আর আতঙ্ক কাজ করে। উপকূলে যতবার প্রাকৃতিক দুর্যোগ আঘাত হানছে- সব মে-জুন মাসে। তাই দুর্যোগের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেতে সমন্বিত উদ্যোগে আগাম প্রস্তুতি নিয়ে কাজ করতে হবে। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস আর নদীভাঙনের আতঙ্কে নির্ঘুম রাত কাটে এই অঞ্চলের হাজারো পরিবারের।

সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ আব্দুল্লাহ আল জাবিরের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার সমীর কুমার সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, প্রাথমিক শিক্ষা অফিসার তপন কুমার কর্মকার, সমাজসেবা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, সাংবাদিক মোঃ রিয়াছাদ আলী, ইমতিয়াজ উদ্দিন, কয়রা বাজার কমিটির সভাপতি সরদার জুলফিকার আলম, উপজেলা ফায়ার সার্ভিসের টিম লিডার মোঃ আহাদ আলী, প্রভাষক মিজানুর রহমান, জেজেএসের প্রস্তুতি প্রকল্পের ম্যানেজার অশোক কুমার রায়, ফিল্ড অফিসার মহিমা আক্তার, সিপিপি সদস্য মনিরা রউফ, নারী নেত্রী মুর্শিদা খাতুন প্রমুখ।

সভাপতির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমী) জান্নাতুল ফেরদৌস বলেন, দুর্যোগ মোকাবেলায় প্রথমেই আগাম সতর্কবার্তা দ্রুত জনগণের কাছে পৌঁছে দিতে হবে। উপজেলার প্রত্যন্ত অঞ্চলে সাইক্লোন শেল্টার ও আশ্রয়কেন্দ্রগুলো সবসময় ব্যবহার উপযোগী রাখতে হবে। উপকূলীয় জনগণের জানমাল রক্ষায় আগাম প্রস্তুতির কোনো বিকল্প নেই। দুর্যোগের সময় সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে নিতে স্থানীয় জনপ্রতিনিধি, সিপিপি সদস্য ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন সমন্বিতভাবে কাজ করতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভয়াবহ ভূমিকম্প: নিহত বেড়ে ১৩২, জরুরি অবস্থা জারি

এসএসসি-সমমানের ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু

ওয়েস্ট ইন্ডিজের দুঃসংবাদে বাংলাদেশের সরাসরি বিশ্বকাপ ‘নিশ্চিত’

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরেই দিল্লিতে কেন ত্রিবেদী?

নলতা ডায়াবেটিক হাসপাতাল কল্যাণ সমবায় সমিতির বিরুদ্ধে ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

খেশরার কলাগাছি গ্রামে সড়ক নির্মাণ কাজ উদ্বোধন

সাতক্ষীরা জেলা এনসিপির কমিটি প্রত্যাখ্যান, গণপদত্যাগের হুশিয়ারি

দেবহাটায় এসএসসিতে পাসের হার ৬১.০৮%, দাখিলে ৫২.২২% ও ভোকেশনালে ২৩.২৪%

সিলভার জুবিলি মডেল স্কুলের সভাপতি নির্বাচিত হওয়ায় সাংবাদিক বেলাল হোসাইনকে অভিনন্দন

সাতক্ষীরায় বর্ষাকালীন সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব

১০

পরমাণু চুক্তি ছাড়াই ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে প্রস্তুত ট্রাম্প

১১

ম্যানেজিং কমিটির হাতেই ফিরছে শিক্ষক নিয়োগ, সরকারের সিদ্ধান্ত ‘চূড়ান্ত’

১২

সাতক্ষীরায় অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন

১৩

ঋশিল্পীতে শিশুদের মাঝে পুষ্টিকর খাদ্য বিতরণ

১৪

কয়রার যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ

১৫

বিল থেকে ছেলের নিথর দেহ উদ্ধার করলেন বাবা

১৬

আশাশুনিতে নিখোঁজের ২ দিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১৭

পাস করেনি সাতক্ষীরার ৪টি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী

১৮

চাঁদাবাজির মামলায় হাজী নজরুল ও তার সহযোগী কারাগারে

১৯

‘র’ প্রধান পরাগ জৈন এখন ঢাকায়

২০
error: Content is protected !!