বাংলাদেশ, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬
১৮ আষাঢ় ১৪৩৩ | সময়:
The Editors
১৪ মে ২০২৬, ২:১৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় শত কণ্ঠে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় গানে গানে স্মরণ করা হয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে।

বৃহস্পতিবার (১৪ মে) সাতক্ষীরা কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে ‘শত কণ্ঠে রবীন্দ্র-নজরুল’ শীর্ষক এই আয়োজনে অংশ নিয়ে তাদের প্রতি শ্রদ্ধা জানান সব শ্রেণি-পেশার মানুষ।

রবীন্দ্রনাথ ও নজরুলের জন্মতিথি উপলক্ষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ সাতক্ষীরা শাখার আয়োজনে সকালে অনুষ্ঠানের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজ।

পরে শহীদ মিনারের পাদদেশ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়।

সেখানে দুই কবির কালজয়ী রবীন্দ্রসংগীত ও নজরুলগীতির মূর্ছনায় মুগ্ধ হন উপস্থিত দর্শক-শ্রোতারা।

আয়োজকরা জানান, অপসংস্কৃতির ভিড়ে যখন আমাদের শেকড়ের সংস্কৃতি হারিয়ে যেতে বসেছে, তখন নতুন প্রজন্মের কাছে রবীন্দ্রনাথ ও নজরুলকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়াই এই অনুষ্ঠানের মূল লক্ষ্য। দুই কবির অসাম্প্রদায়িক চেতনা যেন প্রতিটি শিশুর হৃদয়ে গেঁথে যায়, সেই প্রত্যয় থেকেই এই শতকণ্ঠের আয়োজন।

উৎসবে বিশেষ অতিথি হিসেবে যোগ দিয়ে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের কেন্দ্রীয় নেতা জহিরুল হক খান বলেন, বাঙালির আত্মপরিচয় ও সাহসের আজন্ম সারথি রবীন্দ্রনাথ ও নজরুল। দুই কবির দ্রোহ আর প্রেমের এই মেলবন্ধনকে জাতীয় সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম শক্তি হিসেবে অভিহিত করেন তিনি।

জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ সাতক্ষীরা শাখার আহবায়ক শরীফুল্লাহ কায়সার সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক শুভ্র আহমেদ। বক্তব্য রাখেন কবি গুলশান আরা, সাংবাদিক আমিনা বিলকিস ময়না, নয়ন ভট্টাচার্য, প্রতাপ সরকার প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনতা ব্যাংকের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এক আইডিতেই সকল সেবা

দেবহাটায় পুওর ওয়েলফেয়ার ফোরামের সভা

সাতক্ষীরার উন্নয়নে জেলা পরিষদ প্রশাসকের সাথে নাগরিক কমিটির মতবিনিময়, স্মারকলিপি পেশ

আশাশুনিতে অপদ্রব্য পুশকৃত ১৩৪২ কেজি বাগদা চিংড়ি বিনষ্ট

পুলিশ সুপারের সাথে ক্রিকেট আম্পায়ার্স নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

জেলা পরিষদ প্রশাসক হাবিবের সঙ্গে জনতা ব্যাংক কর্মকর্তাদের সৌজন্য সাক্ষাত

আর্জেন্টিনাকে হটিয়ে শীর্ষে ফ্রান্স

শ্যামনগরে কৃষি পুনর্বাসন প্রকল্পে বাজার দরের চেয়ে বেশিমূল্যে উপকরণ ক্রয়ের অভিযোগ

চমক রেখে বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা

১০

দীপিকা-ক্যাটরিনাকে ছাড়িয়ে শীর্ষে আলিয়া!

১১

যুক্ত হলো পূর্বাচল, বড় হচ্ছে ঢাকা

১২

‘১-০ ব্যবধানে জিতব’, আর্জেন্টিনাকে হুঁশিয়ারি কেপ ভার্দের প্রেসিডেন্টের

১৩

আমরা বলেছি সরকারি সুবিধা না নেওয়ার চেষ্টা করবো, তবে কেউ নিলে অপরাধ নয়: শফিকুর রহমান

১৪

গাঢ় নীল-হালকা জলপাই শার্ট ও খাকি প্যান্টে ফিরলো পুলিশ

১৫

এইচএসসির কেন্দ্রে সিসিটিভি, পুলিশ কর্মকর্তার থাকবে বডি-ওর্ন ক্যামেরা

১৬

উপহার হিসেবে পশ্চিমবঙ্গ-ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে আম পাঠালো বাংলাদেশ সরকার

১৭

নতুন ৩ উপজেলা ও ১টি থানা অনুমোদন

১৮

রোটাবর্ষ উপলক্ষে র‍্যালি

১৯

ইকুয়েডরকে বিদায় করে শেষ ষোলোতে মেক্সিকো

২০
error: Content is protected !!