বাংলাদেশ, শুক্রবার, ১৫ মে ২০২৬
২ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
The Editors
১৫ মে ২০২৬, ৮:৪৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পাইকগাছায় সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, দুর্ঘটনার ঝুঁকি

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছা উপজেলার অত্যন্ত জনগুরুত্বপূর্ণ ১৮ মাইল-বেতগ্রাম-তালা-পাইকগাছা-কয়রা হাইওয়ে সড়কের আধুনিকায়ন ও প্রশস্তকরণ কাজ চলছে। সরকারের এই বিশাল উন্নয়ন কর্মযজ্ঞকে এলাকাবাসী স্বাগত জানালেও পাইকগাছা পৌরসভার প্রাণকেন্দ্র সরল জিরো পয়েন্ট থেকে প্রথম কালভার্ট পর্যন্ত অংশে সড়কের মাঝপথে দণ্ডায়মান বৈদ্যুতিক খুঁটিগুলো এখন গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। সড়কের দুই পাশে উন্নয়ন কাজ চললেও বড় বড় বৈদ্যুতিক খুঁটি অপসারণ না করায় চরম ভোগান্তি ও প্রাণহানির ঝুঁকিতে রয়েছেন পথচারী ও যানবাহন চালকরা।

শুক্রবার সরেজমিনে দেখা যায়, শিববাটি ব্রীজ সংলগ্ন পাইকগাছা-কয়রা অভিমুখে প্রধান সড়কের দুই পাশে মাটি খোঁড়া ও সম্প্রসারণের কাজ চলছে। অথচ সড়কের মূল সীমানার ভেতর পল্লী বিদ্যুতের খুঁটিগুলো সগৌরবে দাঁড়িয়ে আছে। বিশেষ করে জিরো পয়েন্ট এলাকায় যেখানে যানবাহনের চাপ সবচেয়ে বেশি, সেখানে এই খুঁটিগুলো যান চলাচলে মারাত্মক প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। ঢালাইয়ের কাজ সম্পন্ন হওয়ার আগেই এই খুঁটিগুলো দ্রুত অপসারণ করা না হলে সড়কের প্রশস্ততার সুফল অধরাই থেকে যাবে বলে মনে করছেন স্থানীয়রা।

এ বিষয়ে স্থানীয় এক পথচারী ক্ষোভ প্রকাশ করে বলেন, রাস্তা বড় হচ্ছে এটা খুশির খবর, কিন্তু রাস্তার মাঝখানে এই খাম্বা (খুঁটি) রেখে কাজ করলে লাভ কী? এগুলো তো মরণফাঁদ। রাতের অন্ধকারে যে কোনো বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। একই রুটের একজন বাস চালক বলেন, জিরো পয়েন্ট এমনিতেই ব্যস্ত এলাকা। তার ওপর রাস্তার ভেতর খুঁটি থাকায় গাড়ি ঘোরাতে বা পাশ কাটাতে হিমশিম খেতে হয়। সবসময় আতঙ্কে থাকতে হয় কখন খুঁটির সাথে ধাক্কা লাগে। রাস্তা ঢালাই দেওয়ার আগেই এগুলো সরানো দরকার।

স্থানীয় এলাকাবাসীর দাবি, ব্যস্ততম এই মোড়ে সারাক্ষণ যানজট লেগেই থাকে। রাস্তার কাজ চলায় এখন কাদা আর পানিতে একাকার অবস্থা, তার ওপর খুঁটিগুলোর কারণে দুর্ঘটনার ঝুঁকি কয়েক গুণ বেড়ে গেছে। প্রশাসনের উচিত দ্রুত সমন্বয় করে এগুলো অপসারণ করা।

কাজের অগ্রগতি ও খুঁটি অপসারণের বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান মোজাহার কোম্পানি সূত্রে জানায়, শিডিউল অনুযায়ী কাজ চলছে। খুঁটি সরানোর বিষয়ে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ পল্লী বিদ্যুতের সাথে যোগাযোগ করছে। আশাকরি এ সমস্যা আর থাকবে না।

এ প্রসঙ্গে পল্লী বিদ্যুৎ এর ডিজিএম অঞ্জন কুমার সরকার তিনি জানান, সওজ থেকে প্রয়োজনীয় অর্থ জমা দিলেই তারা খুঁটি স্থানান্তরের কাজ শুরু করবেন। বর্তমানে তাদের নিজস্ব কোনো প্রজেক্ট নেই।

পৌরসভার উন্নয়ন ও জননিরাপত্তার বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক ওয়াসিউজ্জামান চৌধুরী বলেন, সড়কটি প্রশস্ত হওয়া আমাদের সবার কাম্য। তবে উন্নয়নের সুফল পেতে হলে অবশ্যই খুঁটিগুলো দ্রুত অপসারণ করতে হবে। আমরা পল্লী বিদ্যুৎ ও সড়ক বিভাগের সাথে নিয়মিত যোগাযোগ রাখছি যাতে ঢালাইয়ের আগেই জনদুর্ভোগ লাঘবে খুঁটিগুলো স্থানান্তর করা হয়। জননিরাপত্তার প্রশ্নে কোনো আপস করা হবে না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সাতক্ষীরায় ছাত্রদলের আনন্দ মিছিল

শ্যামনগরে ঘূর্ণায়মান চড়ক পূজায় হাজারো মানুষের ঢল

মিঠু খানের সাথে ছাত্রদল নেতা শাহীন ইসলামের শুভেচ্ছা বিনিময়

তালার জেঠুয়া ঘের খাল ও দুধের খাল খনন শুরু

পাইকগাছায় সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, দুর্ঘটনার ঝুঁকি

আশাশুনিতে মাদক কারবারী ও অনলাইন জুয়াড়ীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

বিশ্বকাপের অফিসিয়াল থিম সং ‘দাই দাই’ (দেখুন ভিডিও)

ঈদে আসছে নাবিলার ‘বনলতা সেন’

হাম ও উপসর্গে আরও ১২ জনের মৃত্যু

অমিতের মাঝে নিজের ছায়া দেখছেন মুশফিক

১০

বাজারে সাতক্ষীরার হিমসাগর

১১

বনদস্যু করিম শরীফ বাহিনীর ৩ সদস্য অস্ত্র ও গোলাবারুদসহ আটক

১২

সুন্দরবন থেকে ৮ জেলেকে অপহরণ, মুক্তিপণ দাবি

১৩

আশাশুনি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বিদায় সংবর্ধনা

১৪

শ্যামনগরে বারোমাসি সজিনা চাষ বিষয়ক প্রশিক্ষণ

১৫

সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের নেতৃবৃন্দের সাথে ছাত্রদল নেতা শাহীন ইসলামের সৌজন্য সাক্ষাৎ

১৬

শার্শায় বোরো ধান ও চাল সংগ্রহ শুরু

১৭

দেবহাটায় ভারতীয় রেণু জব্দ, খালে অবমুক্ত

১৮

সাতক্ষীরা সদরে গ্রাম আদালতের ত্রৈমাসিক সমন্বয় সভা

১৯

শ্যামনগরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা

২০
error: Content is protected !!