উপকূলীয় প্রতিনিধি: শ্যামনগরে বেসরকারি সংস্থা লিডার্সের আয়োজনে রাইস প্রকল্পের আওতায় নারীদের দক্ষতা উন্নয়নে বারোমাসি সজিনা চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার কাশিমাড়ী ও ঈশ্বরীপুর স্বনির্ভর নারী দলের ২৫জন সদস্য এই প্রশিক্ষণে অংশ নেন।
প্রশিক্ষণ দেন ঈশ্বরীপুর ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা রাজীব বাছাড় এবং জাহানারা খাতুন।
আরো উপস্থিত ছিলেন লিডার্সের লাইভলিহুড অফিসার বিপ্লব কুন্ডু , প্রকল্প কর্মকর্তা মোছাঃ শামীমা, কমিউনিটি মবিলাইজার মোঃ আব্দুর রহিম, নাসরিন আক্তার প্রমুখ।
প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের বারোমাসি সজনা চাষ এবং উৎপাদন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয় এবং বিনামূল্যে সজনে গাছের চারা বিতরণ করা হয়।
মন্তব্য করুন