বাংলাদেশ, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
৭ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১৪ মে ২০২৬, ১০:৩৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের নেতৃবৃন্দের সাথে ছাত্রদল নেতা শাহীন ইসলামের সৌজন্য সাক্ষাৎ

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির সাংগঠনিক সম্পাদক মো. শাহীন ইসলাম সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের নেতৃবৃন্দ ও কর্মরত সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন।

বৃহস্পতিবার (১৪ মে) রাত ৯টায় শহরের পোস্ট অফিস মোড় সংলগ্ন সাংবাদিক কেন্দ্রের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাতে মিলিত হন তারা। এ সময় তিনি উপস্থিত সাংবাদিকদের ফুলেল শুভেচ্ছা জানান এবং সাংবাদিকতাকে সমাজের দর্পণ হিসেবে উল্লেখ করে গণমাধ্যমকর্মীদের সুরক্ষায় পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

শুভেচ্ছা বিনিময়কালে মো. শাহীন ইসলাম বলেন, ছাত্রদল ছাত্রসমাজের অধিকার আদায়ে বদ্ধপরিকর। আমরা বিশ্বাস করি সাংবাদিকরা সমাজের দর্পণ। আগামী দিনে সাতক্ষীরার উন্নয়ন ও সত্য প্রকাশে সাংবাদিকরা যে সাহসিকতার পরিচয় দিচ্ছেন, ছাত্রদল সবসময় তাদের পাশে থাকবে। তিনি আরও বলেন, সাংবাদিকদের যে কোনো সমস্যায় রাজপথে থেকে সহযোগিতা করার অঙ্গীকার করছি এবং আগামী দিনের গণতান্ত্রিক আন্দোলনে সাংবাদিকদের ইতিবাচক ভূমিকা প্রত্যাশা করছি।

শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের সভাপতি আব্দুস সামাদ (বাংলাদেশের খবর/বাংলাদেশ নিউজ), সাধারণ সম্পাদক আহসানুর রহমান রাজীব (এখন টিভি/জাগোনিউজ), সাংগঠনিক সম্পাদক মো. হোসেন আলী (ঢাকা টাইমস/দ্য ডেইলি ক্যাম্পাস), রাহাত রাজা (গ্লোবাল টিভি), ইব্রাহিম খলিল (ঢাকা পোস্ট), মিলন রুদ্র (টাইমস টুডে/বাংলাদেশ বুলেটিন), তানজির কচি (বাংলানিউজ), আলী মুক্তাদা হৃদয় (হৃদয় বার্তা) ও সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি বিলাল হোসেন।

এসময় সাতক্ষীরা শহর কৃষক দলের সাবেক জ্যেষ্ঠ যুগ্ম আহবায়ক সাব্বির হোসেন, সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মাসুদুল আলম, সহসভাপতি আকবর হোসেন, কুশখালী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন সোহাগ, শহর ছাত্রদলের সদস্য শরিফুল ইসলাম, আরিফ হোসেন, শহর ছাত্রনেতা নাফিজ আহমেদ, সাতক্ষীরা সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য সাইফুল ইসলাম, সরকারি কলেজের ছাত্রনেতা শেখ ইমরান আহমেদ, দিবা নৈশ কলেজ ছাত্রদলের সদস্য সচিব তামিম রশিদ, পৌর ২নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি নাদিম হোসেন, সিনিয়র সহসভাপতি বিল্লাল হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আসলাম হোসেন, সিটি কলেজ ছাত্রদল নেতা শাহরিয়াজ কামাল, নাফিস রেজা রুবাই প্রমুখ।

সভায় সাংবাদিক নেতৃবৃন্দ তাদের কাছে মেধাভিত্তিক রাজনীতি চর্চার মাধ্যমে ইতিবাচক পরিবর্তনের প্রত্যাশা ব্যক্ত করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাপানে আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন দুজুয়ান, শত শত ফ্লাইট বাতিল

গণ বিশ্ববিদ্যালয়ে তরুণ কলাম লেখক ফোরামের কমিটি ঘোষণা

রাশিয়ার নির্বাচনে পুতিনের ইউনাইটেড রাশিয়া পার্টির ভূমিধস বিজয়

মৃত্যুকে স্মরণ করলে গোনাহ থেকে বেঁচে থাকা যায়

নিজের নামে টিভি চালু করলেন ট্রাম্প

গাবুরায় এম‌পি গাজী নজরু‌লের ২য় স্ত্রী ম‌রিয়‌মের দাফন সম্পন্ন

বেনাপোল বন্দরে বেশী রাজস্ব আদায় হলে জাতীয় অর্থনীতির সমৃদ্ধি হবে: পরিবেশ প্রতিমন্ত্রী

শ্যামনগরে জ্বালানি সাশ্রয়ী মাটির চুলা নির্মাণে প্রশিক্ষণ

ঐতিহ্যবাহী গুড় পুকুরের মেলা শুরু ১ অক্টোবর, প্রস্তুতি শুরু

সাতক্ষীরা জেলা যুবদলের নবগঠিত কমিটিকে ওলামা দলের অভিনন্দন

১০

যুবদলের কমিটি প্রত্যাখ্যান করে পাটকেলঘাটায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

১১

কয়রায় যুবদলের আনন্দ মিছিল

১২

সাতক্ষীরা প্রাণনাথ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সদস্যদের সংবর্ধনা

১৩

১০০ কিলোমিটারে খরচ বাড়ল ৫৭১ টাকা: বাসভাড়ায় ফের বড় ঝটকা!

১৪

দীর্ঘ ২৫ বছর পরে বেতনা নদীতে নৌকা বাইচ

১৫

বিএনপি মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে: মনিরুল হাসান বাপ্পী

১৬

শিশু ক্যানসার হাসপাতাল নির্মাণে ৩৬ কোটি টাকা দান মেসির

১৭

দেবহাটা ইউসিসিএ নির্বাচনে সভাপতি পদে মিজানুর রহমানের জয়

১৮

সম্পদের চেয়ে সম্পর্ক দামি

১৯

প্রস্তুতি ম্যাচে সৌম্যর ব্যাটে জিতল সোহানের দল

২০