বাংলাদেশ, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
১৫ মে ২০২৬, ৮:৫৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

তালার জেঠুয়া ঘের খাল ও দুধের খাল খনন শুরু

ইলিয়াস হোসেন, তালা: সাতক্ষীরার তালা উপজেলার জালালপুর ইউনিয়নের জেঠুয়া ঘের খাল ও দুধের খাল খনন কার্যক্রম শুরু হয়েছে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর রাজস্ব বাজেটের আওতায় সেচ ও নিকাশ কাঠামো মেরামত ও সংরক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে জেঠুয়া কানাইদিয়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির জেঠুয়া ঘের খাল (১ হাজার ৩৮০ মিটার) ও দুধের খাল (৭৪০ মিটার) খনন কাজ বাস্তবায়ন করা হচ্ছে।

বুধবার (১৩ মে) এলজিইডির নির্বাহী প্রকৌশলী এএসএম তারিকুল হাসান খান আনুষ্ঠানিকভাবে এই খনন কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী রথীন্দ্র নাথ হালদার, জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, এলজিইডি অফিসের সার্ভেয়ার মো. সালাম হোসেন, কমিউনিটি অর্গানাইজার সুমন কুমার নাগ প্রমুখ।
জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু বলেন, খাল পুনঃখননের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি, পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন ও গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উপজেলা প্রকৌশলী রথীন্দ্র নাথ হালদার জানান, পর্যায়ক্রমে তালা উপজেলার প্রতিটি ইউনিয়নে খাল খননের কাজ সম্প্রসারণ করা হবে।

নির্বাহী প্রকৌশলী এএসএম তারিকুল হাসান খান বলেন, একসময় দেশের কৃষি ও গ্রামীণ অর্থনীতির অন্যতম প্রাণশক্তি ছিল খাল। বর্তমানে খাল খননের মাধ্যমে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে উন্নয়ন এবং স্থানীয় জনগণের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় ৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা, আবেদন যেভাবে

১

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

২

মাদক ইভটিজিং জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৩

পঞ্চম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে প্রত্যাশা: বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এগিয়ে যাক হৃদয় বার্তা

৪

এনসিপিতে যোগ দিতে যাওয়া ফারজানা আমার স্ত্রী নন: রনি

৫

‘ডিসেম্বরেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট শুরু’

৬

ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

৭

৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি

৮

ঢাবিতে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর

৯

সাংবাদিকদের সঙ্গে কুশুলিয়ার জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী সিরাজুলের মতবিনিময়

১০

ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা

১১

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

১২

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

১৩

৭ নভেম্বরকে সামনে রেখে কালিগঞ্জে কৃষকদলের প্রস্তুতি সভা

১৪

পারুলিয়ায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে সভা

১৫

আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তায় সামরিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অঙ্গীকার

১৬

এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

১৭

২৪ সিনেমার ১৯টিতে ফ্লপ পরীমনি, ৫টিতে গড়পড়তা

১৮

সাংবাদিকের ফোন কেড়েছেন, ট্রাইপড ভেঙেছেন পরীমনি

১৯

অতিরিক্ত সময়ে ২ গোল হজম করেও পাকিস্তানকে হারাল ভারত

২০