বাংলাদেশ, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
২৭ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১৫ মে ২০২৬, ৯:০৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে ঘূর্ণায়মান চড়ক পূজায় হাজারো মানুষের ঢল

শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের উত্তর কদমতলা ফুলতলা সংলগ্ন মাঠে বৈশাখী শিবের ঘূর্ণায়মান চড়ক পূজাকে কেন্দ্র করে অনুষ্ঠিত হয়েছে বর্ণিল ধর্মীয় উৎসব ও গ্রামীণ মেলা। এ উপলক্ষে গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে হাজারো মানুষের সমাগম ঘটে।

বৈশাখের শেষ দিনকে ঘিরে আয়োজিত এ চড়ক পূজায় দুপুরের পর থেকেই বিভিন্ন এলাকা থেকে নারী, পুরুষ ও শিশুদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি গ্রামীণ ঐতিহ্যবাহী মেলাকে ঘিরে মানুষের মাঝে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

স্থানীয় সূত্রে জানা যায়, পূজার অন্যতম আকর্ষণ ছিল ঘূর্ণায়মান চড়ক প্রদর্শনী। ভক্তরা শিবের আরাধনায় নানা ধর্মীয় আচার পালন করেন। কেউ মানত পূরণে অংশ নেন, আবার কেউ পূজাস্থলে এসে প্রার্থনা করেন পরিবারের মঙ্গল কামনায়।

মেলায় বিভিন্ন ধরনের দোকানপাট বসে। খেলনা, মিষ্টি, গৃহস্থালী সামগ্রী, কসমেটিকসসহ নানা পণ্যের পসরা সাজিয়ে বসেন ব্যবসায়ীরা। এছাড়া শিশুদের জন্য বিনোদনের বিভিন্ন ব্যবস্থাও ছিল।

আয়োজক কমিটির সদস্যরা জানান, এটি এ অঞ্চলের বহু বছরের ঐতিহ্যবাহী অনুষ্ঠান। প্রতিবছর চড়ক পূজাকে কেন্দ্র করে আশপাশের বিভিন্ন গ্রাম থেকে হাজারো মানুষ এখানে সমবেত হন। ধর্মীয় সম্প্রীতি ও গ্রামীণ সংস্কৃতিকে ধরে রাখতেই এই আয়োজন করা হয়।

স্থানীয় বাসিন্দা পীযূষ বাউলিয়া পিন্টু বলেন, এ ধরনের উৎসব গ্রামবাংলার ঐতিহ্যকে বাঁচিয়ে রাখে। বছরের এই সময়টাতে সবাই আনন্দে মেতে ওঠে। দূর-দূরান্ত থেকে প্রতিটি বাড়িতে আত্মীয়-স্বজন আসেন এই আয়োজন উপলক্ষে।

অনুষ্ঠানকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় প্রশাসন ও স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করেন। শান্তিপূর্ণ পরিবেশে দিনব্যাপী অনুষ্ঠান শেষে রাতে পূজার আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূল নিয়ন্ত্রণে নিয়েছে হুথি যোদ্ধারা

জিয়া ফাউন্ডেশনের নেতা পরিচয়ে চাঁদাবাজি ও মাদক কারবারী, গ্রেপ্তারের দাবিতে বিএনপি নেতাদের মানববন্ধন

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন

খালেদা জিয়ার কারামুক্তি দিবসে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দোয়া

সাতক্ষীরায় আসছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান, অংশ নেবেন যেসব কর্মসূচিতে

সাগরে লঘুচাপের প্রভাবে সাতক্ষীরায় ৩ নম্বর সংকেত

সাংবাদিক শেখ আব্দুল আলিমের অস্ত্রোপচার শুক্রবার, দোয়া কামনা

ফিংড়ীর ফয়জুল্লাহপুরে মুরগির খামারে চুরি, ফিড-ফ্যান-মোটর নিয়ে গেছে চোর

জেলেখালিতে আট দলীয় ফুটবল টুর্নামেন্টে সুদীপ্ত ক্লাব চ্যাম্পিয়ন

কুশুলিয়া ইউপি নির্বাচনের সম্ভাব্য প্রার্থী ডা. শফিকুল ইসলাম বাবুর গণসংযোগ

১০

নলতা ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন

১১

সাতক্ষীরা পৌরসভায় ২৫টি মুভেবল স্কিপ বিন ও ৪টি বর্জ্য সংগ্রহ ভ্যান হস্তান্তর

১২

বাঁশ বেতে ঐতিহ্য, বাঁশ বেতেই জীবিকা

১৩

কয়রায় মুন্ডা ও মাহতো সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে কাজ করছে ‘সাউস’

১৪

জবি ক্যাফেটেরিয়া ও হলের ক্যান্টিন নিয়ে ছাত্রশক্তির ৫ দফা দাবি

১৫

আশাশুনিতে ২ সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৪

১৬

শিক্ষক দীপক চন্দ্র সরকারের দ্বৈত নাগরিকত্ব নিয়ে ভারতীয় হাইকমিশনের জবাবের অপেক্ষা

১৭

কলারোয়ায় এক হাজার শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ

১৮

বাংলাদেশ-ভারত মর্যাদার লড়াই : কখন কোথায় কিভাবে ‘লাইভ’ দেখবেন

১৯

তালায় একই বিদ্যালয়ের ১৩ ছাত্রীর বাল্যবিবাহ, ক্লাসে ফেরানোর চেষ্টা

২০
error: Content is protected !!