বাংলাদেশ, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
১৫ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১৫ মে ২০২৬, ৮:১৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

অমিতের মাঝে নিজের ছায়া দেখছেন মুশফিক

ডেস্ক রিপোর্ট: ঢাকা টেস্ট চলাকালে মুশফিকের ৩৯তম জন্মদিন উদযাপন করা হয়। মাঠে মুশফিকের জন্মদিনের কেক নিয়ে আসেন পাকিস্তান সিরিজে প্রথমবার সুযোগ পাওয়া অমিত হাসান।

মুশফিক কেক কেটে অমিতকে খাইয়েও দেন। কেবল অমিতের সঙ্গেই নয়, মুশফিকের সঙ্গে এমন সম্পর্ক দলের প্রায় সব জুনিয়র ক্রিকেটারের।

মুশফিকের শৃঙ্খলাপূর্ণ জীবনযাপনে মুগ্ধ তরুণ ক্রিকেটাররা। শুধু জাতীয় দলে থাকা ক্রিকেটারই নন, বয়সভিত্তিক ক্রিকেট খেলা তরুণদের অনেকেই মুশফিককে আইডল মেনেই বেড়ে উঠছেন।

ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফরম্যান্স করে পাকিস্তান সিরিজের স্কোয়াডে প্রথমবার জায়গা পান অমিত। ছোটবেলা থেকেই টেলিভিশনে মুশফিকের ব্যাটিং দেখে ক্রিকেটের প্রতি ভালোবাসা জন্মেছিল অমিতের।

এখনো অভিষেক না হলেও একই ড্রেসিংরুম ভাগাভাগি করার অভিজ্ঞতা হয়ে গেছে তরুণ এই উইকেটকিপার ব্যাটারের। মুশফিকের কাছে অমিত হচ্ছেন ভবিষ্যতের ‘মুশফিক’।
ক্যারিয়ারের শুরু থেকেই মুশফিক কঠোর পরিশ্রমী ক্রিকেটার। মাঠে সবার আগে আসেন, যান সবার পরে। এভাবেই চলছে তার ২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ার। এখন খেলছেন শুধু একটি ফরম্যাটে। সেখানেও তার পরিশ্রম অন্য সবার চেয়ে আলাদা। সিলেটে গত দুই দিনের অনুশীলনেও দেখা গেছে সবার আগে মুশফিককে মাঠে আসতে। মূল অনুশীলন শুরুর আগে টিম বয় নাসিরকে নিয়ে মুশফিকের চলে ব্যাটিং ড্রিল। শুক্রবার সংবাদ সম্মেলনে মুশফিককে কাছে পেয়ে জানতে চাওয়া হয়েছিল, নিজের মতো কাউকে তিনি দেখেন কি না। শুরুতে মুশফিক নাম বলতে না চাইলেও শেষে বললেন তরুণ উইকেটকিপার অমিতের কথা।

মুশফিক বলেন, ‘নাম বলা কঠিন। তবে আমাদের দলে যে তরুণরা আছে, আমি তাদের নিয়ে খুবই আশাবাদী। বিশেষ করে অমিত—আমি মনে করি, ওর মধ্যে ভালো ভবিষ্যৎ আছে। যদি সে নিজের খেলায় ধারাবাহিকভাবে কাজ করে, ইনশাআল্লাহ সামনে অনেক দূর যাবে।’

বড় ইনিংস খেলার সামর্থ্য আর রানক্ষুধা—ব্যাটার হিসেবে ঘরোয়া ক্রিকেটে পরিচিত মুখ অমিত। ২০১৯ সালে অনূর্ধ্ব-১৯ দলে খেলাকালীন প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় তার। প্রথম ম্যাচেই সেঞ্চুরি করে তাক লাগিয়ে দেন তিনি। এরপর নিয়মিতই রান করে গেছেন লম্বা সংস্করণের ক্রিকেটে। তবে অমিতের নামটি সবচেয়ে বেশি আলোচনায় আসে ২০২৪-২৫ মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্সের কারণে। এক ম্যাচে ২১৩ রানের অনবদ্য ইনিংসসহ সর্বোচ্চ ৭৮৫ রান করে আলোচনায় আসেন এই উইকেটকিপার ব্যাটার। ওই মৌসুমে ৩৩৮ মিনিট ক্রিজে থেকে ৪৫৫ বল খেলে ডাবল সেঞ্চুরিও করেছিলেন অমিত। অবশেষে দেড় বছরের অপেক্ষা শেষে সুযোগ পান টেস্ট দলে।

মুশফিক ক্রিকেট ছাড়ার সময়টাতে তার মতো আরও কয়েকজন ক্রিকেটারকে ড্রেসিংরুমে দেখে যেতে চান। তিনি বলেন, ‘আমি চেষ্টা করব, আমি যখন ক্রিকেট ছাড়ব, তখন যেন অন্তত আরও দুই-তিনজন খেলোয়াড় তৈরি থাকে, যারা ওই জায়গাগুলো নিতে পারে। যাতে বাংলাদেশ দলে কোনো বড় গ্যাপ তৈরি না হয়। গ্যাপ তখনই তৈরি হয়, যখন নিচের পর্যায়ে যথেষ্ট ম্যাচ বা প্রতিযোগিতামূলক খেলা হয় না। তাই আমাদের নিশ্চিত করতে হবে, এই পর্যায়ের খেলোয়াড়রা যেন পর্যাপ্ত ম্যাচ খেলে এবং ভালো মানের প্রতিযোগিতার মধ্যে থাকে। তাহলে তারা যখন জাতীয় দলে ঢুকবে, আশা করি আগামী ১০–১৫ বছর দলের জন্য সার্ভিস দিতে পারবে।’

লম্বা সময় ধরে একই প্রক্রিয়ায় অনুশীলন করে যাচ্ছেন মুশফিক। শুক্রবার খোলাসা করলেন, কেন তিনি আগে ভাগে এসে প্রস্তুতি নেন। মূলত তরুণ ক্রিকেটারদের সুযোগ করে দিতেই আগে এসে প্রস্তুতি নেন তিনি।

মুশফিক বলেন, ‘প্রস্তুতিটা আসলে প্রত্যেক খেলোয়াড়ের ব্যক্তিগত বিষয়। আমার জন্য কোনটা কার্যকর এবং কোনটা আমাকে আত্মবিশ্বাস দেয়, আমি সেটাই অনুসরণ করার চেষ্টা করি। আমি চেষ্টা করি নিজের প্রসেসটা ঠিকভাবে ধরে রাখতে। দলীয় অনুশীলনে সাধারণত ১৫ জন খেলোয়াড় থাকে। একসঙ্গে সবাইকে আলাদা করে প্রয়োজন অনুযায়ী সময় দেওয়া অনেক সময় সম্ভব হয় না। তাই আমি একটু বাড়তি সময় বের করে নিই, যাতে নিজের মতো করে প্রস্তুতি নিতে পারি।’

মুশফিক চান না, তার জন্য অন্য কোনো ক্রিকেটার দীর্ঘ সময় অপেক্ষা করুক, ‘কারণ আমি চাই না, আমার জন্য অন্য কোনো খেলোয়াড়কে দীর্ঘ সময় অপেক্ষা করতে হোক বা কেউ দেড়-দুই ঘণ্টা নেটে যাওয়ার সুযোগ না পায়। এই কারণেই আমি আলাদা সময় নিয়ে নিজের প্রস্তুতিটা করি।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনিবন্ধিত অনলাইন ও নিউজ পেজের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার

১

হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের

২

একনেকে ১৫,৮২৩ কোটি টাকায় ১৩ প্রকল্প অনুমোদন

৩

২২ অক্টোবরও ছুটি, দুর্গাপূজায় মিলবে টানা ৫ দিনের ছুটি

৪

পাইকগাছায় বন্দোবস্ত ‌দেওয়া জমিতে সরকারি সাইনবোর্ড, বিপাকে ভূমিহীনরা

৫

প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ২ মেয়াদের পক্ষে সরকার, বিরোধী দলকে আলোচনার আহ্বান

৬

মানব পাচার প্রতিরোধে সভা

৭

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা

৮

৪ দলীয় প্রীতি ফুটবল টুর্নামেন্টে দেবহাটা থানা চ্যাম্পিয়ন

৯

হাইকোর্টের আদেশে নিজ দায়িত্বে ফিরলেন নবারুণ স্কুলের প্রধান শিক্ষক মালেক গাজী

১০

পিচ্চি রাজার ভারতে পলায়ন ঠেকাতে সাতক্ষীরা সীমান্তে তৎপর বিজিবি

১১

ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস

১২

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মনোনীত হলেন জবি শিক্ষার্থী তৌহিদ

১৩

সাতক্ষীরায় কিশোরীকে ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড

১৪

কয়রায় সুপেয় পানির সংকট সমাধানে অ্যাডভোকেসি সভা

১৫

সামেক ছাত্রশিবিরের নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট

১৬

পরীক্ষার ফল, কর্মমুখী শিক্ষা ও বাস্তবতা || মো: মামুন হাসান

১৭

কালিগঞ্জে সুকান্ত জন্মশতবার্ষিকীতে কবি-সাহিত্যিকদের সম্মাননা

১৮

ভারত থেকে ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন দুই নারী

১৯

আশাশুনি উপজেলা জাসাস’র প্রতিবাদ মিছিল

২০