বাংলাদেশ, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
৩ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১৩ মে ২০২৬, ৬:১৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আইসিসি থেকে বড় সুখবর পেল বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট: ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে দারুণ এক জয় পেয়েই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) পয়েন্ট টেবিলে বড় লাফ দিয়েছে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে ১০৪ রানের জয়ে টেবিলের অষ্টম স্থান থেকে এক লাফে ষষ্ঠ স্থানে উঠে এসেছে টাইগাররা।

মঙ্গলবার (১২ মে) টেস্টের পঞ্চম দিনে পাকিস্তানের সামনে ২৬৮ রানের লক্ষ্য ছুড়ে দেয় বাংলাদেশ। তবে লক্ষ্য তাড়া করতে নেমে সফরকারীরা গুটিয়ে যায় মাত্র ১৬৩ রানে। ফলে ১০৪ রানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।

দলের এই জয়ের পেছনে বল হাতে সবচেয়ে বড় অবদান রাখেন নাহিদ রানা। দ্বিতীয় ইনিংসে একাই শিকার করেন পাঁচ উইকেট, যার মধ্য দিয়ে পাকিস্তানের ব্যাটিং লাইনআপ ভেঙে দেন তিনি। এই জয়ের মধ্য দিয়েই চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম জয় তুলে নেয় বাংলাদেশ।

এর আগে তিন ম্যাচে এক ড্র ও এক হারে বাংলাদেশ পয়েন্ট টেবিলে ছিল অষ্টম স্থানে, যেখানে তাদের পয়েন্ট শতাংশ ছিল ১৬.৬৭। পাকিস্তানকে হারানোর পর তিন ম্যাচে টাইগারদের পয়েন্ট শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪৪.৪৪-এ। এতে তারা উঠে এসেছে ছয়ে, পিছনে ফেলেছে পাকিস্তানকে।

এই হারের পর পাকিস্তান নেমে গেছে সপ্তম স্থানে। তিন ম্যাচ শেষে তাদের পয়েন্ট শতাংশ এখন ৩৩.৩৩।

টেবিলের শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। আট ম্যাচে সাত জয় ও এক হারে তাদের পয়েন্ট শতাংশ ৮৭.৫০। দ্বিতীয় স্থানে নিউজিল্যান্ড তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে তাদের পয়েন্ট শতাংশ ৭৭.৭৮। দক্ষিণ আফ্রিকা তিনে, শ্রীলঙ্কা চারে এবং ভারত রয়েছে পাঁচ নম্বরে।

পাকিস্তানের বিপক্ষে এই জয়ের ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চলমান চক্রে আত্মবিশ্বাসও অনেকটাই বেড়েছে বাংলাদেশ দলের।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড

উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউপি নির্বাচন : ইসি

রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ

শ্যামনগরে জাল টাকা দিয়ে পণ্য কেনার সময় কিশোর আটক

দেবহাটায় জিআইএসভিত্তিক গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা

দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে সভা, শিক্ষায় ফিরেছে ৮৭ শিশু

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল মান্নান

তালায় যুব অ্যাডভোকেসি সভা

কালিগঞ্জে প্লাস্টিক-পলিথিন প্রতিরোধে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়ন কর্মসূচি উদ্বোধন

১০

বিজ্ঞান বিতর্ক উৎসবে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

১১

ধামরাইয়ে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ৩

১২

বিয়ের প্রস্তাব দিতেই যোগাযোগ বন্ধ!

১৩

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু

১৪

নভেম্বর-ডিসেম্বরে ইউপি ভোটের ‘স্লট’ এখন খুঁজে পাচ্ছে না ইসি!

১৫

প্রথমবারের মতো পূর্ণাঙ্গ তদন্তের আইনি ক্ষমতা পেল এপিবিএন

১৬

সেভেন আপের বোতলে ঘাসমারা ওষুধ, খেয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

১৭

লিগ্যাল এইডের মামলা পরিচালনার বিল ছাড়াতে ঘুষ!

১৮

জবির বাসে সিট দখল বন্ধে নতুন সিদ্ধান্ত, র‍্যাগিং বন্ধে কঠোর নিদর্শনা

১৯

সবুজ বাংলাদেশ বিনির্মাণে নবায়নযোগ্য জ্বালানি প্রসারে গুরুত্ব দিতে হবে

২০
error: Content is protected !!