বাংলাদেশ, শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
১৩ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১৬ মে ২০২৬, ২:২১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দলীয় নয়, অপরাধীকে অপরাধী হিসেবেই চিহ্নিত করার প্রতিশ্রুতি সাতক্ষীরার নতুন এসপির

হাবিবুর রহমান সোহাগ: দলীয় পরিচয় নয়, অপরাধীকে অপরাধী হিসেবেই চিহ্নিত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন সাতক্ষীরার নবাগত পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম।

শনিবার (১৬ মে) সাংবাদিকদের সাথে পরিচিতি সভায় তিনি এই প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সাতক্ষীরা পুলিশ লাইনসের ড্রিল শেডে জেলা পুলিশ আয়োজিত এই সভায় পুলিশ সুপার আরও বলেন, আগামী কোরবানির ঈদকে সামনে রেখে সমগ্র জেলাব্যাপী একটি সিকিউরিটি প্লান করা হয়েছে। এই প্লান অনুযায়ী জেলাব্যাপী কোরবানির পশুর হাটসহ সবকিছুর নিরাপত্তা নিশ্চিত করা হবে।

সভায় সাংবাদিকরা সাতক্ষীরা শহরে চুরি, সীমান্তে মাদক পাচার, সুন্দরবনে বনদস্যুদের অপতৎপরতা, অনলাইন জুয়া, পুলিশের মামলা বাণিজ্য ও তদন্তে ঘুষ গ্রহণ, শহরের ট্রাফিক ব্যবস্থাপনা, সিসিটিভিগুলো অকার্যকর হয়ে পড়া থাকাসহ নানা বিষয়ে পুলিশ সুপারকে অবহিত করেন।

প্রতিউত্তরে পুলিশ সুপার জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতি দেন।

সভায় সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি ও ইন্ডিপেন্ডেন্ট টিভির আবুল কাসেম, সাধারণ সম্পাদক ও বাসসের আসাদুজ্জামান, প্রথম আলোর কল্যাণ ব্যানার্জি, সময় টিভির মমতাজ আহমেদ বাপী, দৈনিক দক্ষিণের মশাল এর সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহী, আরটিভির রামকৃষ্ণ চক্রবর্তী, এটিএন বাংলার এম কামরুজ্জামান, দৃষ্টিপাতের নির্বাহী সম্পাদক আবু তালেব, মফঃস্বল সম্পাদক মোহাম্মাদ আলী সুজন, দৈনিক পত্রদূতের বার্তা সম্পাদক এসএম শহীদুল ইসলাম, সাপ্তাহিক সূর্যের আলো সম্পাদক ওয়ারেশ খান চৌধুরী, সাপ্তাহিক মুক্ত স্বাধীন সম্পাদক আবুল কালাম, একাত্তর টিভির বরুন ব্যানার্জী, প্রবর্তনের জামাল উদ্দীন মামুন, এসএটিভির শাহীন গোলদার, খবর সংযোগের ফরিদ আহমেদ ময়না,আমার বার্তার কাজী নাসির উদ্দীন, বাংলানিউজ ও দ্য এডিটরস এর তানজির কচি, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের সভাপতি ও বাংলাদেশের খবর এর আব্দুস সামাদ, নাগ‌রিক টি‌ভি ও প্রতি‌দি‌নের বাংলা‌দে‌শের কৃষ্ণ ব‌্যানার্জী, ডিবিসির এম বেলাল হোসেন, যমুনাটিভির আকরামুল ইসলাম, বাংলাট্রিবিউনের আসাদুজ্জামান সরদার, মাইটিভির ফয়জুল হক বাবু, গ্লোবাল টিভির রাহাত রাজা, মানবজমিনের এসএম বিপ্লব হোসেন, এনটিভির এসএম জিন্নাহ, চ্যানেল ওয়ান ও খবরের কাগজ এর নাজমুস শাহাদাৎ জাকির, স্টার নিউজ ও কালবেলার গাজী ফরহাদ, সমকালের কিশোর কুমার, স্বদেশ প্রতিদিনের হাবিবুর রহমান সোহাগ, ঢাকা টাইমসের হোসেন আলী, ঢাকা পোস্টের ইব্রাহিম খলিল, গ্রীন টিভির মীর খায়রুল আলম, রানা‌রের শহীদুজ্জামান শিমুল, কালেরকণ্ঠ ডিজিটাল ও হৃদয় বার্তার আলী মুক্তদা হৃদয়, যায়যায়দিনের আবু সাইদসহ জেলায় কর্মরত সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরার দায়িত্ব পেলেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

এখন জামিন চাই না, বাসায় যাওয়ার তাড়া নেই: ট্রাইব্যুনালে দীপু মনি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি

সালিশে পুলিশের উপস্থিতিতে হত্যার হুমকির অভিযোগ

কালিগঞ্জে গবাদিপশুর রোগ প্রতিরোধ ও খামারিদের সচেতনতা বৃদ্ধিতে উঠান বৈঠক

কালিগঞ্জে সার ব্যবস্থাপনা আইন লঙ্ঘনে জরিমানা

সাতক্ষীরায় জাসাস’র সাংগঠনিক আলোচনা

আশাশুনিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা

নেপালে বন্যায় নিহত বেড়ে ৩৫৯

দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক

১০

কয়রায় ইউনিয়ন পরিষদের বাজেট মনিটরিং সভা

১১

দ্রব্যমূল্য, আইন-শৃঙ্খলা, বিদ্যুৎ সংকট নিয়ে সংসদে রুমিন ফারহানার ক্ষোভ

১২

সাতক্ষীরা ডিবি গার্লস হাইস্কুলে পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সা.) উদযাপন

১৩

জমির বিরোধ মেটাতে শালিস, পরে চেয়ারম্যানসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

১৪

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে উত্তপ্ত সংসদ, ভবিষ্যত নিয়ে চিন্তিত স্পিকার

১৫

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় প্রস্তুতি সভা

১৬

দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

১৭

দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলাম আর নেই

১৮

৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

১৯

মৃত্যুর ৫০ বছর পরও বাঙালির চেতনায় অমর নজরুল

২০
error: Content is protected !!