বাংলাদেশ, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১৬ মে ২০২৬, ৩:৩৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কলকাতার পিয়ারলেস হসপিটালে চিকিৎসাসেবা সহজলভ্য করতে সাতক্ষীরায় মতবিনিময়

ডেস্ক রিপোর্ট: ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা শহরের অন্যতম চিকিৎসা কেন্দ্র পিয়ারলেস হসপিটালে চিকিৎসাসেবা সহজলভ্য করতে সাতক্ষীরায় গ্রাম ডাক্তারদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ মে ) দুপুরে সাতক্ষীরা নিউ মার্কেট মোড়স্থ পিজ্জা মিলান অডিটোরিয়ামে ফ্রেন্ডশিপ কম্পিউটার ট্যুর অ্যান্ড ট্যুরিজমের সত্ত্বাধিকারী ও ব্যাংক এশিয়ার কর্মকর্তা রাজু কুমার ঘোষের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।

আয়োজকরা জানান, পশ্চিমবঙ্গের কলকাতা, বারাসাত ও গৌহাটিতে পিয়ারলেস হসপিটালের পৃথক শাখা রয়েছে। সাতক্ষীরায় অচিরেই পিয়ারলেস হসপিটালের ইনফরমেশন সেন্টার চালু করা হবে। সেখান থেকে সকল সহযোগিতা প্রদান করা হবে।

পিয়ারলেস হসপিটালের মার্কেটিং প্রধান ইন্দ্রজিত ব্যানার্জি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন, অসুস্থ হয়ে পড়লে মানুষ বিশ্বাস ও আস্থা নিয়ে ডাক্তারদের কাছে যান। পিয়ারলেস হসপিটাল সর্বোচ্চ চিকিৎসা সেবা দিতে প্রস্তুত। ইতোমধ্যে ক্যান্সারসহ নানান রোগের আন্তর্জাতিক মানের উন্নত চিকিৎসা সেবা দেয়া হচ্ছে।

তিনি আরও বলেন, এখানকার রোগীদের কলকাতায় যেতে হবে এটা জরুরি নয়, বরং এখান থেকে রিপোর্ট পাঠালে আমরা ফাইন্ডিং করে জানাবো তাকে হসপিটালে যেতে হবে কিনা। কোন ডাক্তারদের কাছে যেতে চান আমরা সেই ডাক্তারের সাথে কথাও বলিয়ে দিবো। আমরা ফ্রি পিক আপ সার্ভিস দিয়ে থাকি। মোট কথা আমরা ডায়াগনস্টিক ও চিকিৎসা সেবা সহজলভ্য ও সহজতর করতে সর্বদা প্রস্তুত।

আরএমপি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সাতক্ষীরার সভাপতি মিজানুর রহমান বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পিয়ারলেস হসপিটালের ইন্টারন্যাশনাল মার্কেটিং প্রধান নির্ঝর ঘোষ, দেশ টিভির স্টাফ রিপোর্টার শরীফুল্লাহ কায়সার সুমন, আরএমপি’র কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শেখ মাহাবুবর রহমান, সাতক্ষীরা জেলার সাধারণ সম্পাদক হাসান সিদ্দিকী (লাভলু), মৃত্যুঞ্জয় দাস প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্যাংক এশিয়ার কর্মকর্তা অবিরা সুলতানা।

অনুষ্ঠানে চ্যানেল ২৪ এর আমিনা বিলকিস ময়না, সংগীত শিল্পী চৈতালী মুখার্জী, সাংবাদিক মিলন বিশ্বাস, মো. হোসেন আলী, সুমন মুখার্জী, আরিফ মাহমুদ, চন্দন চৌধুরীসহ জেলার আরএমপি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্য ও গ্রাম ডাক্তাররা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিক আব্দুল আলিমের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

সাংবাদিক আলিমের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

সাংবাদিক শেখ আব্দুল আলিম আর নেই

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২

বিএনপি সরকার জাতির সঙ্গে গাদ্দারি করেছে: শহিদুল ইসলাম মুকুল

সাতক্ষীরা পৌরসভা সুইপার কল্যাণ ইউনিয়নের নির্বাচন: গফুর সভাপতি, গণেশ সম্পাদক

কয়রায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলা উদ্বোধন

জবি ক্যারিয়ার ক্লাবের আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশনের রেজিস্ট্রেশন শুরু

নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

১০

দেবহাটায় কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়ানশিপের বাছাই ম্যাচ

১১

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, আটক জেলে কারাগারে

১২

সাতক্ষীরায় বাড়ছে ডেঙ্গু, সচেতনতায় বাড়ি বাড়ি ভিবিডির স্বেচ্ছাসেবকেরা

১৩

ইন্টোরিয়র ডিজাইনে আধুনিক সেবার প্রত্যয়ে যাত্রা করলো এস এস এন্টারপ্রাইজ

১৪

বৈরী আবহাওয়ার সুযোগে কালিন্দী নদীপথে বিএসএফের পুশ-ইনের চেষ্টা, ব্যর্থ করে দিয়েছে বিজিবি

১৫

ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূল নিয়ন্ত্রণে নিয়েছে হুথি যোদ্ধারা

১৬

জিয়া ফাউন্ডেশনের নেতা পরিচয়ে চাঁদাবাজি ও মাদক কারবারী, গ্রেপ্তারের দাবিতে বিএনপি নেতাদের মানববন্ধন

১৭

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন

১৮

খালেদা জিয়ার কারামুক্তি দিবসে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দোয়া

১৯

সাতক্ষীরায় আসছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান, অংশ নেবেন যেসব কর্মসূচিতে

২০
error: Content is protected !!